আজঃ 16 October 2026 | সময়ঃ
সংবাদ শিরোনাম :
কাশিপুর আনসার ও ভিডিপি ক্লাব পরিদর্শন করলেন ঢাকা রেঞ্জের উপমহাপরিচালক দিনাজপুর বীরগঞ্জে সাহাডুবীতে দুর্গোৎসব ঘিরে উৎসবের আমেজ বন্দর থানা প্রেস ক্লাবের উপদেষ্টা পরিষদে পাঁচজন, কার্যনির্বাহী সদস্য হলেন দুজন বকশীগঞ্জে দুর্গোৎসবের নিরাপত্তা জোরদার: মাদক ও অবৈধ বালু উত্তোলন বন্ধের পদক্ষেপ গ্রহণ মিরসরাইয়ে অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তার বাড়িতে ডাকাতি, আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তার ৫ বাকলিয়ায় ইমন হত্যা: চার ঘণ্টার অভিযানে গ্রেপ্তার ৪ চট্টগ্রামে আন্তঃজেলা চোর চক্রের চার সদস্য গ্রেপ্তার, উদ্ধার ৬ মোটরসাইকেল ও বাইসাইকেল বকশীগঞ্জে ডিবির অভিযানে বিপুল জাল ডলার সদৃশ নোটসহ গ্রেপ্তার ২ বকশীগঞ্জে ডিবির অভিযানে বিপুল জাল ডলার সদৃশ নোটসহ গ্রেপ্তার ২, জব্দ মোটরসাইকেল ও ৩ মোবাইল অসুস্থ সাবেক মেয়রের খোজ খবর নিলেন রাজনৈতিক ও সাংবাদিক নেতৃবৃন্দ জঙ্গল সলিমপুরের আইন-শৃঙ্খলা উন্নয়নে সমন্বিত মাস্টারপ্ল্যান প্রণয়নের উদ্যোগ ঈশ্বরগঞ্জে সোহাগী ইউনিয়নের আওয়ামী লীগ নেতা আসাদুজ্জামান গ্রেপ্তার নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক, বাগে জান্নাত মসজিদের সরক শুভ উদ্বোধন করেন। বদলগাছীতে শিয়ালের ভয় কেড়ে নিল শিশুর প্রাণ শিক্ষক দিবসে অনন্য উদ্যোগ: পটিয়া খলিলুর রহমান মহিলা কলেজে শিক্ষকদের সম্মাননা ও বৃক্ষরোপণ উপবৃত্তির অ্যাকাউন্ট খুলে বিপদে পড়েছে দেবীপুরের গ্রামবাসী। বাট্টাজোড় নগর মামুদ উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি আক্তার হোসেন মাস্টার দক্ষিণ এশীয় পর্যটন পুরস্কার ২০২৬: সায়মানের ঝুলিতে তিন সম্মাননা, টানা আট বছরের সাফল্য ধামইরহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রম নিয়ে অবহিতকরণ সভা, সঠিক তথ্য সংগ্রহে গুরুত্ব পঞ্চগড়ে পুকুরী দ্বি মুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষকের মাঝে দ্বন্দ্বে ক্ষতিগ্রস্থ হচ্ছে শিক্ষার্থী

আড়াইহাজারে পৈতৃক সম্পত্তির বিরোধে বাড়িতে হামলা-ভাঙচুরের অভিযোগ, আহত ৫

দৈনিক পুনর্জাগরণ বিডি 24 ডেস্ক
ছবির ক্যাপশন: দৈনিক পুনর্জাগরণ বিডি ২৪

সোহান মিয়া, আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:

নারায়ণগঞ্জের আড়াইহাজারে পৈতৃক সম্পত্তি নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে একটি বাড়িতে হামলা, ভাঙচুর ও মারধরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় একই পরিবারের পাঁচজন আহত হয়েছেন বলে দাবি করেছেন ভুক্তভোগীরা। পাশাপাশি বাড়ি থেকে নগদ অর্থ ও স্বর্ণালংকার নিয়ে যাওয়ার অভিযোগও করা হয়েছে।

ঘটনার বিষয়ে আড়াইহাজার থানায় লিখিত অভিযোগ দিয়েছেন পৌরসভার ঝাউগড়া হিন্দুপাড়া এলাকার বাসিন্দা শুভ চন্দ্র দাস। অভিযোগে দিলিপ, সুদেব, মরণ, বাপন, আপন, সজিব ও সৌরভকে অভিযুক্ত করা হয়েছে।

অভিযোগ সূত্রে জানা যায়, গত সোমবার (১০ আগস্ট) রাতে একদল লোক লাঠিসোঁটা ও ধারালো অস্ত্র নিয়ে শুভ চন্দ্র দাসের বাড়িতে প্রবেশ করেন। এ সময় পরিবারের সদস্যদের ওপর হামলা চালানোর পাশাপাশি ঘরের বিভিন্ন জিনিসপত্র ভাঙচুর করা হয়। হামলায় পরিবারের পাঁচ সদস্য আহত হয়েছেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

শুভ চন্দ্র দাসের আরও অভিযোগ, হামলার সময় বাড়িতে থাকা নগদ টাকা ও স্বর্ণালংকারও নিয়ে যাওয়া হয়েছে।

ভুক্তভোগী পরিবারের সদস্যদের দাবি, পৈতৃক সম্পত্তি নিয়ে দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। বিরোধপূর্ণ জমি নিয়ে আদালতে মামলাও চলমান রয়েছে।

 সম্প্রতি ওই সম্পত্তি দখলের চেষ্টা করা হলে তাঁরা বাধা দেন। এরই জেরে হামলার ঘটনা ঘটেছে বলে তাঁদের অভিযোগ।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, ঝাউগড়া হিন্দুপাড়া এলাকায় সম্পত্তি নিয়ে দুই পক্ষের মধ্যে আগে থেকেই বিরোধ রয়েছে। তবে হামলা, ভাঙচুর ও লুটের অভিযোগের বিষয়গুলো তদন্তের পরই প্রকৃত ঘটনা নিশ্চিত হওয়া যাবে।
এ বিষয়ে আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সবজেল হোসেন বলেন, এ ঘটনায় দুই পক্ষই পাল্টাপাল্টি অভিযোগ করেছে। উভয় পক্ষের অভিযোগ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

#সোহান মিয়া
আড়াইহাজার উপজেলা প্রতিনিধি, 
তারিখ:১২-০৮-২০২৬ ইং
মোবাইল :০১৫২১৩২৫৩৩৯

কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন...

এ জাতীয় আরো খবর...
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ৯ Whats-App-Image-2025-09-28-at-21-25-44-b187979f
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ২ received-874219331633485
---------------------------------------------------------------------
৩ বিজ্ঞাপন Whats-App-Image-2025-09-28-at-21-25-46-e841052a