আজঃ 16 October 2026 | সময়ঃ
সংবাদ শিরোনাম :
কাশিপুর আনসার ও ভিডিপি ক্লাব পরিদর্শন করলেন ঢাকা রেঞ্জের উপমহাপরিচালক দিনাজপুর বীরগঞ্জে সাহাডুবীতে দুর্গোৎসব ঘিরে উৎসবের আমেজ বন্দর থানা প্রেস ক্লাবের উপদেষ্টা পরিষদে পাঁচজন, কার্যনির্বাহী সদস্য হলেন দুজন বকশীগঞ্জে দুর্গোৎসবের নিরাপত্তা জোরদার: মাদক ও অবৈধ বালু উত্তোলন বন্ধের পদক্ষেপ গ্রহণ মিরসরাইয়ে অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তার বাড়িতে ডাকাতি, আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তার ৫ বাকলিয়ায় ইমন হত্যা: চার ঘণ্টার অভিযানে গ্রেপ্তার ৪ চট্টগ্রামে আন্তঃজেলা চোর চক্রের চার সদস্য গ্রেপ্তার, উদ্ধার ৬ মোটরসাইকেল ও বাইসাইকেল বকশীগঞ্জে ডিবির অভিযানে বিপুল জাল ডলার সদৃশ নোটসহ গ্রেপ্তার ২ বকশীগঞ্জে ডিবির অভিযানে বিপুল জাল ডলার সদৃশ নোটসহ গ্রেপ্তার ২, জব্দ মোটরসাইকেল ও ৩ মোবাইল অসুস্থ সাবেক মেয়রের খোজ খবর নিলেন রাজনৈতিক ও সাংবাদিক নেতৃবৃন্দ জঙ্গল সলিমপুরের আইন-শৃঙ্খলা উন্নয়নে সমন্বিত মাস্টারপ্ল্যান প্রণয়নের উদ্যোগ ঈশ্বরগঞ্জে সোহাগী ইউনিয়নের আওয়ামী লীগ নেতা আসাদুজ্জামান গ্রেপ্তার নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক, বাগে জান্নাত মসজিদের সরক শুভ উদ্বোধন করেন। বদলগাছীতে শিয়ালের ভয় কেড়ে নিল শিশুর প্রাণ শিক্ষক দিবসে অনন্য উদ্যোগ: পটিয়া খলিলুর রহমান মহিলা কলেজে শিক্ষকদের সম্মাননা ও বৃক্ষরোপণ উপবৃত্তির অ্যাকাউন্ট খুলে বিপদে পড়েছে দেবীপুরের গ্রামবাসী। বাট্টাজোড় নগর মামুদ উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি আক্তার হোসেন মাস্টার দক্ষিণ এশীয় পর্যটন পুরস্কার ২০২৬: সায়মানের ঝুলিতে তিন সম্মাননা, টানা আট বছরের সাফল্য ধামইরহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রম নিয়ে অবহিতকরণ সভা, সঠিক তথ্য সংগ্রহে গুরুত্ব পঞ্চগড়ে পুকুরী দ্বি মুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষকের মাঝে দ্বন্দ্বে ক্ষতিগ্রস্থ হচ্ছে শিক্ষার্থী

ভূরুঙ্গামারীতে মাদক সম্রাট ট্যাবলেট শহিদুল গ্রেফতার

দৈনিক পুনর্জাগরণ বিডি 24 ডেস্ক
ছবির ক্যাপশন: দৈনিক পুনর্জাগরণ বিডি ২৪

মোহাম্মদ কফিলুর রহমান,(বিভাগীয় প্রধান, রংপুর):

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার  মাদক সম্রাট ট্যাবলেট শহিদুলকে সাঁড়াশি অভিযান পরিচালনা করে  গত ১২ আগষ্ট ২০২৬ রোজ বুধবার রাতে প্রায় ১২:৩০ - ১:০০  ঘটিকার সময় গ্রেফতার করেছেন

  ভূরুঙ্গামারী থানা পুলিশ। ভূরুঙ্গামারী পুলিশ সার্কেলের সহকারী পুলিশ সুপার জনাব মুনতাসির মামুন মুনের নেতৃত্বে উক্ত থানার এসআই মোঃ আল-আমিন ও এএসআই আবু সাইদের সমন্বয়ে গঠিত একটি ছদ্মবেশী পুলিশ দল সুকৌশলে অভিযান পরিচালনা করে ১০৫ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির দশহাজার টাকা সহ গ্রেফতার হয় মাদক সম্রাট মোঃ শহিদুল ইসলাম (৪০) ওরফে ট্যাবলেট শহিদুল পিতা মোঃ মফিজ উদ্দিন, সাং- বাগভান্ডার সোনাতলী, থানাঃ ভুরুঙ্গামারী, জেলাঃ কুড়িগ্রাম। এর আগেও শহিদুলকে গ্রেফতারের জন্য আইনশৃংখলা বাহিনী, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর একাধিকবার চেষ্টা করে। কিন্তু প্রতিবার কোন না কোন উপায়ে  আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিতে সক্ষম হয় শহিদুল। মাদক সম্রাট শহিদুলের বিরুদ্ধে  ভূরুঙ্গামারী সদর ইউনিয়নের বিপুল সংখ্যক  উঠতি বয়সী কিশোরকে মাদকাসক্ত করার অভিযোগ রয়েছে। এছাড়াও বিভিন্ন জায়গায় দীর্ঘদিন ধরে ইয়াবা, ফেনসিডিল ও গাঁজা সরবরাহ করেন অভিযুক্ত মাদক কারবারি। অবশেষে পুলিশের মাদক বিরোধী সাঁড়াশি অভিযানে গ্রেফতার হয় শহিদুল। তার গ্রেফতারে এলাকাবাসী স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন। 

এ বিষয়ে ভূরুঙ্গামারী পুলিশ সার্কেলের সহকারী পুলিশ সুপার জনাব মুনতাসির মামুন মুন বলেন, এনিয়ে চতুর্থবার চেষ্টার পর মাদকসহ শহিদুলকে গ্রেফতার করতে সক্ষম হয়েছি। আটক মাদক কারবারির সাথে ভারতীয় মাদক কারবারিদের সরাসরি যোগাযোগ রয়েছে। তবে এরা যত চতুর হোক না কেন পুলিশের হাতে ধরা পড়তেই হবে।

কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন...

এ জাতীয় আরো খবর...
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ৯ Whats-App-Image-2025-09-28-at-21-25-44-b187979f
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ২ received-874219331633485
---------------------------------------------------------------------
৩ বিজ্ঞাপন Whats-App-Image-2025-09-28-at-21-25-46-e841052a