আজঃ 17 October 2026 | সময়ঃ
সংবাদ শিরোনাম :
ভূরুঙ্গামারীতে দুধকুমার নদে বৈদ্যুতিক শক দিয়ে মাছ শিকার মন্ডপে মন্ডপে শংখ ধ্বনি প্রতিযোগিতা তারেক রহমানের সম্প্রীতির বার্তা পৌছে দিচ্ছেন খোরশেদ। খেলাফত মজলিস নারায়ণগঞ্জ সদর থানা শাখার মাসিক শবগুজারী অনুষ্ঠিত। শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষ্যে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেন ৫৭ বিজিবি। কাশিপুর আনসার ও ভিডিপি ক্লাব পরিদর্শন করলেন ঢাকা রেঞ্জের উপমহাপরিচালক দিনাজপুর বীরগঞ্জে সাহাডুবীতে দুর্গোৎসব ঘিরে উৎসবের আমেজ বন্দর থানা প্রেস ক্লাবের উপদেষ্টা পরিষদে পাঁচজন, কার্যনির্বাহী সদস্য হলেন দুজন বকশীগঞ্জে দুর্গোৎসবের নিরাপত্তা জোরদার: মাদক ও অবৈধ বালু উত্তোলন বন্ধের পদক্ষেপ গ্রহণ মিরসরাইয়ে অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তার বাড়িতে ডাকাতি, আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তার ৫ বাকলিয়ায় ইমন হত্যা: চার ঘণ্টার অভিযানে গ্রেপ্তার ৪ চট্টগ্রামে আন্তঃজেলা চোর চক্রের চার সদস্য গ্রেপ্তার, উদ্ধার ৬ মোটরসাইকেল ও বাইসাইকেল বকশীগঞ্জে ডিবির অভিযানে বিপুল জাল ডলার সদৃশ নোটসহ গ্রেপ্তার ২ বকশীগঞ্জে ডিবির অভিযানে বিপুল জাল ডলার সদৃশ নোটসহ গ্রেপ্তার ২, জব্দ মোটরসাইকেল ও ৩ মোবাইল অসুস্থ সাবেক মেয়রের খোজ খবর নিলেন রাজনৈতিক ও সাংবাদিক নেতৃবৃন্দ জঙ্গল সলিমপুরের আইন-শৃঙ্খলা উন্নয়নে সমন্বিত মাস্টারপ্ল্যান প্রণয়নের উদ্যোগ ঈশ্বরগঞ্জে সোহাগী ইউনিয়নের আওয়ামী লীগ নেতা আসাদুজ্জামান গ্রেপ্তার নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক, বাগে জান্নাত মসজিদের সরক শুভ উদ্বোধন করেন। বদলগাছীতে শিয়ালের ভয় কেড়ে নিল শিশুর প্রাণ শিক্ষক দিবসে অনন্য উদ্যোগ: পটিয়া খলিলুর রহমান মহিলা কলেজে শিক্ষকদের সম্মাননা ও বৃক্ষরোপণ উপবৃত্তির অ্যাকাউন্ট খুলে বিপদে পড়েছে দেবীপুরের গ্রামবাসী।

দিনাজপুরের বিরামপুরে দুস্থ, অসহায় ও প্রতিবন্ধী মানুষের মাঝে এককালীন অনুদানের চেক বিতরণ

দৈনিক পুনর্জাগরণ বিডি 24 ডেস্ক
ছবির ক্যাপশন: দৈনিক পুনর্জাগরণ বিডি ২৪

মোঃ নয়ন মিয়া দিনাজপুর 
জেলা প্রতিনিধি  


দিনাজপুরের বিরামপুর উপজেলায় সমাজের দুস্থ, অসহায়, প্রতিবন্ধী ব্যক্তি, আদিবাসী পরিবার ও শিক্ষার্থীদের সহায়তায় এককালীন সরকারি অনুদানের চেক বিতরণ করা হয়েছে। বুধবার (১লা জুলাই ২০২৬) উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছা. তানজিনা খাতুন। অনুষ্ঠানে বিরামপুর উপজেলার দুস্থ, অসহায়,প্রতিবন্ধী ব্যক্তি,আদিবাসী পরিবার,আদিবাসী শিক্ষার্থী এবং মেধাবী শিক্ষার্থীদের হাতে এককালীন সরকারি অনুদানের চেক তুলে দেওয়া হয়। একইসঙ্গে বিরামপুর,হাকিমপুর,ঘোড়াঘাট ও নবাবগঞ্জ উপজেলার বেসরকারি এতিমখানা ও আশ্রমের জন্য ক্যাপিটেশন গ্রান্ট প্রদান করা হয়। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, বিরামপুর উপজেলা বিএনপির সভাপতি মি. শফিকুল আলম মামুন, সাধারণ সম্পাদক মঞ্জুর এলাহী চৌধুরী রুবেল, বিরামপুর পৌর বিএনপির সভাপতি মোঃ হুমাউন কবীর, সাধারণ সম্পাদক মোঃ রেজাউল করীম রেজু, সহ স্হানীয় বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এবিষয়ে আয়োজকরা আরও  জানান,সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় সুবিধাবঞ্চিত মানুষের জীবনমান উন্নয়ন,শিক্ষা, চিকিৎসা ও মৌলিক চাহিদা পূরণে সহায়তা করার লক্ষ্যেই এ অনুদান প্রদান করা হয়েছে। এ ধরনের সহায়তা সমাজের পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়ানোর সরকারের অঙ্গীকারের বাস্তব প্রতিফলন। অনুষ্ঠানে স্থানীয় জন প্রতিনিধি,বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা,সমাজসেবক,রাজনৈতিক ব্যক্তিবর্গ,সুশীল সমাজের প্রতিনিধি এবং বিপুল সংখ্যক উপকারভোগী উপস্থিত ছিলেন। তাদের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশে চেক বিতরণ কার্যক্রম সম্পন্ন হয়। উপস্থিত অতিথিরা বলেন,সরকারি এই মানবিক উদ্যোগ সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের জন্য আশার আলো হয়ে উঠবে। বিশেষ করে প্রতিবন্ধী ব্যক্তি, দরিদ্র পরিবার,আদিবাসী জনগোষ্ঠী এবং মেধাবী শিক্ষার্থীদের আর্থিক সহায়তা তাদের শিক্ষা,চিকিৎসা ও দৈনন্দিন জীবনের নানা প্রয়োজন পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন হওয়ায় উপকারভোগীরা সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন।।

মোঃ নয়ন মিয়া দিনাজপুর 
জেলা প্রতিনিধি 
মোবাইল নাম্বার  ০১৭৩৪৮৮২৭০৪ 
তারিখ  ১/৭/২০২৬

কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন...

এ জাতীয় আরো খবর...
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ৯ Whats-App-Image-2025-09-28-at-21-25-44-b187979f
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ২ received-874219331633485
---------------------------------------------------------------------
৩ বিজ্ঞাপন Whats-App-Image-2025-09-28-at-21-25-46-e841052a