কফিলুর রহমান (বিভাগীয় প্রধান,রংপুর):
কুড়িগ্রামের ফুলবাড়ীতে পুলিশের বিশেষ মাদকবিরোধী অভিযানে ২ কেজি ১০০ গ্রাম গাঁজাসহ এক তরুণ ও এক কিশোরীকে গ্রেফতার করা হয়েছে।ফুলবাড়ী থানার ২নং শিমুলবাড়ী ইউনিয়নের আছিয়ার বাজার মোড় এলাকায় ফুলবাড়ী-বড়বাড়ীগামী সড়কে তল্লাশি চৌকি বসানো হয়। এ সময় সন্দেহভাজন হিসেবে আটক করা হয় দুইজনকে। পরে তাদের সঙ্গে থাকা একটি কালো রঙের স্কুল ব্যাগ তল্লাশি করে লাল পলিথিনে মোড়ানো ও সাদা-নীল কস্টেপ দিয়ে প্যাঁচানো অবস্থায় ২ কেজি ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করে পুলিশ।গ্রেফতারকৃতরা হলেন বগুড়া জেলার গোকুল পশ্চিমপাড়া গ্রামের আব্দুল কাদেরের ছেলে পায়েল মিয়া (২২) এবং বগুড়া জেলার কাহালু উপজেলার বুড়ইড় গ্রামের সুজন প্রামানিকের ১২ বছর বয়সী কন্যা। যেহেতু সে অপ্রাপ্তবয়স্ক, তাই তার পরিচয় গোপন রাখা হয়েছে।
এ জাতীয় আরো খবর...