মোঃ রমজান আলী, বিভাগীয় প্রধান :ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ)
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে গাঁজাসহ আঃ রাজ্জাক (৩৮) নামে এক ব্যক্তিকে আটক করেছে থানা পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে চার মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
শনিবার (১২ সেপ্টেম্বর) ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাজ্জাদ রোমনের নির্দেশনায় উপজেলার উত্তর বনগাঁও এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। অভিযানে থানার এসআই (নিঃ) মো. মাজহারুল ইসলাম অভিযান চালিয়ে আঃ রাজ্জাককে আটক করেন।
আটক আঃ রাজ্জাক উত্তর বনগাঁও গ্রামের মো. আছমত আলীর ছেলে। পুলিশ জানিয়েছে, আটকের সময় তার কাছ থেকে তিন পুরিয়া গাঁজা উদ্ধার করা হয়।
পরে ঘটনাস্থলে উপস্থিত ঈশ্বরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় আঃ রাজ্জাককে চার মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
ঈশ্বরগঞ্জ থানা পুলিশ জানিয়েছে, মাদক নির্মূলে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।
এ জাতীয় আরো খবর...