আজঃ 13 October 2026 | সময়ঃ
সংবাদ শিরোনাম :
বাট্টাজোড় নগর মামুদ উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি আক্তার হোসেন মাস্টার দক্ষিণ এশীয় পর্যটন পুরস্কার ২০২৬: সায়মানের ঝুলিতে তিন সম্মাননা, টানা আট বছরের সাফল্য ধামইরহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রম নিয়ে অবহিতকরণ সভা, সঠিক তথ্য সংগ্রহে গুরুত্ব পঞ্চগড়ে পুকুরী দ্বি মুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষকের মাঝে দ্বন্দ্বে ক্ষতিগ্রস্থ হচ্ছে শিক্ষার্থী উৎসবমুখর দুর্গোৎসবের প্রস্তুতি পটিয়ায়: মণ্ডপে মণ্ডপে থাকবে বিশেষ নজরদারি নলডাঙ্গায় ভ্রাম্যমান আদালতের অভিযানে দুই মাদকসেবির কারাদণ্ড চট্টগ্রামে শ্রমিক দলের সমাবেশে মাছুম ভূঁইয়ার ক্ষোভ, তৃণমূল নেতাকর্মীদের মূল্যায়নের দাবি কাশিপুর পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার প্রত্যাশা সাইদুর রহমানের, চাইলেন সবার দোয়া ফেনীতে হামলায় গুরুতর আহত মনসুর আলম, জমি ও মাদক নিয়ে বিরোধের অভিযোগ চিলাহাটিতে অব্যবহৃত শতকোটি টাকার অবকাঠামো, থমকে আছে সীমান্ত বাণিজ্য পীরগঞ্জে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে মাঠকর্মী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ সম্পন্ন। বীরগঞ্জে উত্তরবঙ্গের পরিচিত কবিয়াল ক্ষিতীশ সরকারের বাড়িতে দুর্ধর্ষ চুরি পত্নীতলায় ৭০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার রাণীনগরে ইসলামী ব্যাংকের ৩৪ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় ব্যাংকের তিন কর্মীসহ গ্রেপ্তার ৬ নওগাঁর মান্দা উপজেলার বিল মান্দায় মৎস্যসম্পদ সংরক্ষণ মায়ের মাগফিরাত কামনায় মাদ্রাসার শিক্ষার্থীদের নিয়ে জোসেফের দোয়া মাহফিল সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস নলডাঙ্গায় মাদকসেবিদের আতংক ওসি মনোয়ার বকশীগঞ্জে বাসচাপায় শাশুড়ি-পুত্রবধূর মৃত্যু, হেলপার আটক বন্দর থানা প্রেসক্লাবের মাসিক সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম জেলা পুলিশ লাইনে বিশেষ কল্যাণ সভা

দৈনিক পুনর্জাগরণ বিডি 24 ডেস্ক
ছবির ক্যাপশন: দৈনিক পুনর্জাগরণ বিডি ২৪

পারভেজ বাঙালী, চট্টগ্রাম জেলা প্রতিনিধি 

চট্টগ্রাম জেলা পুলিশ লাইনের সিভিক সেন্টারে বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার চট্টগ্রাম জেলা পুলিশের উদ্যোগে আয়োজিত এ সভায় পুলিশ সদস্যদের কল্যাণ, পেশাগত দক্ষতা, শৃঙ্খলা ও জবাবদিহিতা বাড়ানোর পাশাপাশি জনবান্ধব পুলিশিং জোরদারের বিষয়ে আলোচনা হয়।

সভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী, পিপিএম। সভাপতিত্ব করেন চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মো. মাসুদ আলম, বিপিএম।

সভায় জেলা পুলিশের বিভিন্ন ইউনিটে কর্মরত কর্মকর্তা ও সদস্যরা অংশ নেন। দায়িত্ব পালনে পেশাদারিত্ব, সততা ও শৃঙ্খলা বজায় রাখা এবং জনগণের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ আচরণের ওপর গুরুত্বারোপ করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী বলেন, পুলিশের প্রধান শক্তি শৃঙ্খলা, পেশাদারিত্ব, সততা ও জনগণের প্রতি দায়বদ্ধতা। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার পাশাপাশি আচরণ ও কর্মদক্ষতার মাধ্যমে জনগণের আস্থা অর্জন করতে হবে।

তিনি বলেন, দায়িত্ব পালনে অনিয়ম, অবহেলা, অসদাচরণ কিংবা শৈথিল্যের কোনো সুযোগ নেই। একই সঙ্গে পুলিশ সদস্যদের কল্যাণ ও পেশাগত উন্নয়ন নিশ্চিত করার বিষয়েও গুরুত্ব দিতে হবে। মাঠপর্যায়ে দায়িত্ব পালনকারী সদস্যদের মানবিকতা, ধৈর্য ও দায়িত্বশীলতার সঙ্গে জনগণকে সেবা দেওয়ার নির্দেশনা দেন তিনি।

সভাপতির বক্তব্যে পুলিশ সুপার মো. মাসুদ আলম বলেন, চট্টগ্রাম জেলা পুলিশ জনগণের নিরাপত্তা নিশ্চিত, অপরাধ দমন ও আইনশৃঙ্খলা রক্ষায় কাজ করে যাচ্ছে। জনগণের সঙ্গে ভালো আচরণ, দ্রুত সেবা প্রদান এবং অপরাধ দমনে কার্যকর ভূমিকার মাধ্যমে পুলিশের প্রতি মানুষের আস্থা আরও বাড়াতে হবে।

তিনি আরও বলেন, দায়িত্ব পালনে পেশাদারিত্বের পাশাপাশি জনগণের প্রতি মানবিক ও সহানুভূতিশীল আচরণ পুলিশের অন্যতম অঙ্গীকার। আইন প্রয়োগের ক্ষেত্রে নিরপেক্ষতা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়েছে।

সভায় পুলিশ সদস্যদের বিভিন্ন সমস্যা ও কল্যাণসংক্রান্ত বিষয় পর্যালোচনা করা হয়। এসব সমস্যা সমাধানে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আশ্বাস দেওয়া হয়। একই সঙ্গে মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি, কিশোর অপরাধ ও সাইবার অপরাধসহ বিভিন্ন অপরাধের বিরুদ্ধে কঠোর অবস্থান বজায় রাখার নির্দেশ দেওয়া হয়।

অপরাধ দমনে গোয়েন্দা নজরদারি বাড়ানো এবং আইনানুগ কার্যক্রম আরও জোরদারের ওপরও গুরুত্বারোপ করা হয়।

সভায় দায়িত্ব পালনে বিশেষ অবদান, দক্ষতা ও সাফল্যের স্বীকৃতি হিসেবে বিভিন্ন পর্যায়ের পুলিশ সদস্যদের মধ্যে অর্থ পুরস্কার ও সম্মাননা দেওয়া হয়। এ সময় ঊর্ধ্বতন কর্মকর্তারা পুরস্কারপ্রাপ্ত সদস্যদের অভিনন্দন জানান।

সভায় চট্টগ্রাম জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বিভিন্ন ইউনিটের কর্মকর্তা ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন...

এ জাতীয় আরো খবর...
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ৯ Whats-App-Image-2025-09-28-at-21-25-44-b187979f
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ২ received-874219331633485
---------------------------------------------------------------------
৩ বিজ্ঞাপন Whats-App-Image-2025-09-28-at-21-25-46-e841052a