আজঃ 17 October 2026 | সময়ঃ
সংবাদ শিরোনাম :
ভূরুঙ্গামারীতে দুধকুমার নদে বৈদ্যুতিক শক দিয়ে মাছ শিকার মন্ডপে মন্ডপে শংখ ধ্বনি প্রতিযোগিতা তারেক রহমানের সম্প্রীতির বার্তা পৌছে দিচ্ছেন খোরশেদ। খেলাফত মজলিস নারায়ণগঞ্জ সদর থানা শাখার মাসিক শবগুজারী অনুষ্ঠিত। শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষ্যে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেন ৫৭ বিজিবি। কাশিপুর আনসার ও ভিডিপি ক্লাব পরিদর্শন করলেন ঢাকা রেঞ্জের উপমহাপরিচালক দিনাজপুর বীরগঞ্জে সাহাডুবীতে দুর্গোৎসব ঘিরে উৎসবের আমেজ বন্দর থানা প্রেস ক্লাবের উপদেষ্টা পরিষদে পাঁচজন, কার্যনির্বাহী সদস্য হলেন দুজন বকশীগঞ্জে দুর্গোৎসবের নিরাপত্তা জোরদার: মাদক ও অবৈধ বালু উত্তোলন বন্ধের পদক্ষেপ গ্রহণ মিরসরাইয়ে অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তার বাড়িতে ডাকাতি, আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তার ৫ বাকলিয়ায় ইমন হত্যা: চার ঘণ্টার অভিযানে গ্রেপ্তার ৪ চট্টগ্রামে আন্তঃজেলা চোর চক্রের চার সদস্য গ্রেপ্তার, উদ্ধার ৬ মোটরসাইকেল ও বাইসাইকেল বকশীগঞ্জে ডিবির অভিযানে বিপুল জাল ডলার সদৃশ নোটসহ গ্রেপ্তার ২ বকশীগঞ্জে ডিবির অভিযানে বিপুল জাল ডলার সদৃশ নোটসহ গ্রেপ্তার ২, জব্দ মোটরসাইকেল ও ৩ মোবাইল অসুস্থ সাবেক মেয়রের খোজ খবর নিলেন রাজনৈতিক ও সাংবাদিক নেতৃবৃন্দ জঙ্গল সলিমপুরের আইন-শৃঙ্খলা উন্নয়নে সমন্বিত মাস্টারপ্ল্যান প্রণয়নের উদ্যোগ ঈশ্বরগঞ্জে সোহাগী ইউনিয়নের আওয়ামী লীগ নেতা আসাদুজ্জামান গ্রেপ্তার নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক, বাগে জান্নাত মসজিদের সরক শুভ উদ্বোধন করেন। বদলগাছীতে শিয়ালের ভয় কেড়ে নিল শিশুর প্রাণ শিক্ষক দিবসে অনন্য উদ্যোগ: পটিয়া খলিলুর রহমান মহিলা কলেজে শিক্ষকদের সম্মাননা ও বৃক্ষরোপণ উপবৃত্তির অ্যাকাউন্ট খুলে বিপদে পড়েছে দেবীপুরের গ্রামবাসী।

ধর্ষণ, হত্যাকাণ্ড ও আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতিতে সিরাজুল মামুনের উদ্বেগ প্রকাশ।

দৈনিক পুনর্জাগরণ বিডি 24 ডেস্ক
ছবির ক্যাপশন: দৈনিক পুনর্জাগরণ বিডি ২৪

বিবৃতি
মোঃ রিয়াজ,ফতূললা থানা প্রতি নিধি, নারায়ণগঞ্জ।
​
ধর্ষণ, হত্যাকাণ্ড ও আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতিতে সিরাজুল মামুনের উদ্বেগ প্রকাশ।

​খেলাফত মজলিসের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব এবিএম সিরাজুল মামুন এক বিবৃতিতে দেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি, বিশেষ করে দেশব্যাপী আশঙ্কাজনক হারে ধর্ষণ ও হত্যাকাণ্ড বৃদ্ধির ঘটনায় গভীর উদ্বেগ ও তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন।

​২১ মে ২০২৬, বৃহস্পতিবার সন্ধায় গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি বলেন, "বিগত কয়েকদিনে দেশের বিভিন্ন অঞ্চলে চুরি, ডাকাতি, ছিনতাইয়ের পাশাপাশি নারী ও শিশুদের ওপর নির্মম নির্যাতন ও ধর্ষণের ঘটনা জ্যামিতিক হারে বৃদ্ধি পেয়েছে। অতি সম্প্রতি রামিছা ইস্যুসহ দেশজুড়ে ঘটে যাওয়া লোমহর্ষক হত্যাকাণ্ড ও নির্যাতনের ঘটনাগুলো প্রমাণ করে যে, সমাজে অপরাধীদের মনে আইনের কোনো ভয় নেই। মা-বোন ও শিশুরা আজ ঘরে-বাইরে কোথাও নিরাপদ নয়। একটি স্বাধীন ও সভ্য দেশে নাগরিকদের জানমাল এবং ইজ্জতের এমন নিরাপত্তাহীনতা কোনোভাবেই মেনে নেওয়া যায় না।"

​তিনি আরও বলেন, "জনগণের জানমাল ও ইজ্জতের নিরাপত্তা রক্ষা করা সরকারের মৌলিক ও প্রধান দায়িত্ব। কিন্তু দুঃখজনক হলেও সত্য, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অপরাধ দমনে এবং অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনতে দৃশ্যমান ও কার্যকর ভূমিকা রাখতে পারছে না। বিচারহীনতার সংস্কৃতি, প্রশাসনের শিথিলতা এবং অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি না হওয়ার কারণেই দুষ্কৃতকারী, ধর্ষক ও খুনিরা আজ বেপরোয়া হয়ে উঠেছে।"

এবিএম সিরাজুল মামুন অবিলম্বে রামিছা ইস্যুসহ সকল ধর্ষণ ও হত্যাকাণ্ডের সাথে জড়িত আসামিদের দ্রুততম সময়ের মধ্যে গ্রেপ্তার ও ট্রাইব্যুনালের মাধ্যমে দৃষ্টান্তমূলক সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার জোর দাবি জানান। একই সাথে সারা দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করতে এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের প্রতি আহ্বান জানান।



কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন...

এ জাতীয় আরো খবর...
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ৯ Whats-App-Image-2025-09-28-at-21-25-44-b187979f
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ২ received-874219331633485
---------------------------------------------------------------------
৩ বিজ্ঞাপন Whats-App-Image-2025-09-28-at-21-25-46-e841052a