আজঃ 13 October 2026 | সময়ঃ
সংবাদ শিরোনাম :
বাট্টাজোড় নগর মামুদ উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি আক্তার হোসেন মাস্টার দক্ষিণ এশীয় পর্যটন পুরস্কার ২০২৬: সায়মানের ঝুলিতে তিন সম্মাননা, টানা আট বছরের সাফল্য ধামইরহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রম নিয়ে অবহিতকরণ সভা, সঠিক তথ্য সংগ্রহে গুরুত্ব পঞ্চগড়ে পুকুরী দ্বি মুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষকের মাঝে দ্বন্দ্বে ক্ষতিগ্রস্থ হচ্ছে শিক্ষার্থী উৎসবমুখর দুর্গোৎসবের প্রস্তুতি পটিয়ায়: মণ্ডপে মণ্ডপে থাকবে বিশেষ নজরদারি নলডাঙ্গায় ভ্রাম্যমান আদালতের অভিযানে দুই মাদকসেবির কারাদণ্ড চট্টগ্রামে শ্রমিক দলের সমাবেশে মাছুম ভূঁইয়ার ক্ষোভ, তৃণমূল নেতাকর্মীদের মূল্যায়নের দাবি কাশিপুর পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার প্রত্যাশা সাইদুর রহমানের, চাইলেন সবার দোয়া ফেনীতে হামলায় গুরুতর আহত মনসুর আলম, জমি ও মাদক নিয়ে বিরোধের অভিযোগ চিলাহাটিতে অব্যবহৃত শতকোটি টাকার অবকাঠামো, থমকে আছে সীমান্ত বাণিজ্য পীরগঞ্জে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে মাঠকর্মী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ সম্পন্ন। বীরগঞ্জে উত্তরবঙ্গের পরিচিত কবিয়াল ক্ষিতীশ সরকারের বাড়িতে দুর্ধর্ষ চুরি পত্নীতলায় ৭০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার রাণীনগরে ইসলামী ব্যাংকের ৩৪ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় ব্যাংকের তিন কর্মীসহ গ্রেপ্তার ৬ নওগাঁর মান্দা উপজেলার বিল মান্দায় মৎস্যসম্পদ সংরক্ষণ মায়ের মাগফিরাত কামনায় মাদ্রাসার শিক্ষার্থীদের নিয়ে জোসেফের দোয়া মাহফিল সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস নলডাঙ্গায় মাদকসেবিদের আতংক ওসি মনোয়ার বকশীগঞ্জে বাসচাপায় শাশুড়ি-পুত্রবধূর মৃত্যু, হেলপার আটক বন্দর থানা প্রেসক্লাবের মাসিক সভা অনুষ্ঠিত

লাইফলাইন এখন মৃত্যুফাঁদ! ওয়াসার খোঁড়াখুঁড়িতে বেহাল পোর্ট কানেক্টিং রোড, বাড়ছে দুর্ঘটনা

দৈনিক পুনর্জাগরণ বিডি 24 ডেস্ক
ছবির ক্যাপশন: দৈনিক পুনর্জাগরণ বিডি ২৪

পারভেজ বাঙালী,চট্টগ্রাম জেলা প্রতিনিধি 

দেশের আমদানি-রপ্তানির অন্যতম প্রধান প্রবেশপথ চট্টগ্রাম বন্দরের সঙ্গে নগরীর গুরুত্বপূর্ণ সংযোগ সড়ক পোর্ট কানেক্টিং রোড। প্রতিদিন হাজার হাজার পণ্যবাহী ট্রাক, কাভারভ্যান, কনটেইনারবাহী ট্রেইলার এবং সাধারণ যানবাহন চলাচল করে এই সড়ক দিয়ে। অথচ সেই গুরুত্বপূর্ণ সড়কের নিমতলা বিশ্বরোড থেকে অলংকার পর্যন্ত অংশ এখন যেন এক দীর্ঘ মৃত্যুফাঁদে পরিণত হয়েছে।

স্থানীয়দের অভিযোগ, চট্টগ্রাম ওয়াসার স্যুয়ারেজ লাইন স্থাপনের জন্য বিভিন্ন স্থানে খোঁড়াখুঁড়ি করা হলেও কাজ শেষে সড়ক যথাযথভাবে পুনঃসংস্কার করা হয়নি। ফলে সামান্য বৃষ্টি হলেই গর্তগুলো পানিতে তলিয়ে যায়। কোথায় গর্ত, কোথায় সমতল—তা বোঝার উপায় থাকে না। প্রতিদিন ঝুঁকি নিয়েই চলাচল করছেন চালক ও পথচারীরা।

স্থানীয় বাসিন্দাদের দাবি, গত কয়েক মাসে এই সড়কে একাধিক ট্রলি, ট্রাক ও পণ্যবাহী যান গর্তে পড়ে ভারসাম্য হারিয়েছে। অনেক সময় যানবাহন উল্টে গিয়ে দীর্ঘ যানজটেরও সৃষ্টি হয়েছে। সৌভাগ্যক্রমে বড় ধরনের প্রাণহানি না ঘটলেও যেকোনো সময় একটি ভয়াবহ দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করছেন তারা।

আরও উদ্বেগের বিষয় হলো, এই সড়ক ব্যবহার করে প্রতিদিন হাজারো শিক্ষার্থী বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে যাতায়াত করে। হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, সিলভার বেলস গার্লস স্কুল, সিগনাস, তানযীমুল উম্মাহ মাদ্রাসা, ক্যাম্বিয়ান কলেজ চট্টগ্রাম বন্দর কলেজ, রেলওয়ে  সল্টঘোলা স্কুল, শাপলা কুড়ি স্কুল, চট্টগ্রাম বন্দর স্কুল, সহ একাধিক শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও অভিভাবক প্রতিনিয়ত এই ঝুঁকিপূর্ণ সড়ক ব্যবহার করছেন। মোটরসাইকেল, প্রাইভেটকার, স্কুলবাস কিংবা রিকশায় শিশুদের নিয়ে চলাচলের সময় আতঙ্কে থাকতে হচ্ছে অভিভাবকদের।

পরিবহনসংশ্লিষ্টরা বলছেন, দেশের অর্থনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সড়ক দিয়ে প্রতিদিন বিপুল পরিমাণ আমদানি-রপ্তানির পণ্য পরিবহন হয়। সড়কের বেহাল অবস্থার কারণে একদিকে যেমন দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে, অন্যদিকে পণ্য পরিবহনেও বিলম্ব হচ্ছে। এতে ব্যবসায়ী ও পরিবহন খাতও ক্ষতির মুখে পড়ছে।

স্থানীয়দের প্রশ্ন, একটি গুরুত্বপূর্ণ অবকাঠামোতে খোঁড়াখুঁড়ির পর কেন সময়মতো টেকসইভাবে সংস্কার করা হলো না? কাজ শেষ হওয়ার পর সড়ক পুনর্বাসনের দায়িত্ব কার—ওয়াসা, ঠিকাদার নাকি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ? এসব প্রশ্নের স্পষ্ট উত্তর জানতে চান তারা।

এলাকাবাসী চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেনের প্রতি জরুরি হস্তক্ষেপ কামনা করে বলেছেন, জনগণের নিরাপত্তার স্বার্থে বিষয়টি দ্রুত তদন্ত করে দায়ীদের জবাবদিহির আওতায় আনা এবং ক্ষতিগ্রস্ত অংশগুলো স্থায়ীভাবে সংস্কার করা জরুরি।

তাদের ভাষায়, "কোনো বড় দুর্ঘটনায় প্রাণহানি ঘটার পর নয়, তার আগেই কার্যকর পদক্ষেপ নেওয়া উচিত। কারণ এই সড়ক শুধু চট্টগ্রামের নয়, দেশের অর্থনীতিরও অন্যতম গুরুত্বপূর্ণ লাইফলাইন।"

এ বিষয়ে সচেতন নাগরিকরা সামাজিক যোগাযোগমাধ্যমেও বিষয়টি ব্যাপকভাবে প্রচারের আহ্বান জানিয়েছেন, যাতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত ব্যবস্থা নিতে বাধ্য হয়। এখন দেখার বিষয়, নাগরিকদের এই দীর্ঘদিনের দুর্ভোগ নিরসনে সংশ্লিষ্ট সংস্থাগুলো কত দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করে।

কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন...

এ জাতীয় আরো খবর...
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ৯ Whats-App-Image-2025-09-28-at-21-25-44-b187979f
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ২ received-874219331633485
---------------------------------------------------------------------
৩ বিজ্ঞাপন Whats-App-Image-2025-09-28-at-21-25-46-e841052a