আজঃ 13 October 2026 | সময়ঃ
সংবাদ শিরোনাম :
বাট্টাজোড় নগর মামুদ উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি আক্তার হোসেন মাস্টার দক্ষিণ এশীয় পর্যটন পুরস্কার ২০২৬: সায়মানের ঝুলিতে তিন সম্মাননা, টানা আট বছরের সাফল্য ধামইরহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রম নিয়ে অবহিতকরণ সভা, সঠিক তথ্য সংগ্রহে গুরুত্ব পঞ্চগড়ে পুকুরী দ্বি মুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষকের মাঝে দ্বন্দ্বে ক্ষতিগ্রস্থ হচ্ছে শিক্ষার্থী উৎসবমুখর দুর্গোৎসবের প্রস্তুতি পটিয়ায়: মণ্ডপে মণ্ডপে থাকবে বিশেষ নজরদারি নলডাঙ্গায় ভ্রাম্যমান আদালতের অভিযানে দুই মাদকসেবির কারাদণ্ড চট্টগ্রামে শ্রমিক দলের সমাবেশে মাছুম ভূঁইয়ার ক্ষোভ, তৃণমূল নেতাকর্মীদের মূল্যায়নের দাবি কাশিপুর পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার প্রত্যাশা সাইদুর রহমানের, চাইলেন সবার দোয়া ফেনীতে হামলায় গুরুতর আহত মনসুর আলম, জমি ও মাদক নিয়ে বিরোধের অভিযোগ চিলাহাটিতে অব্যবহৃত শতকোটি টাকার অবকাঠামো, থমকে আছে সীমান্ত বাণিজ্য পীরগঞ্জে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে মাঠকর্মী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ সম্পন্ন। বীরগঞ্জে উত্তরবঙ্গের পরিচিত কবিয়াল ক্ষিতীশ সরকারের বাড়িতে দুর্ধর্ষ চুরি পত্নীতলায় ৭০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার রাণীনগরে ইসলামী ব্যাংকের ৩৪ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় ব্যাংকের তিন কর্মীসহ গ্রেপ্তার ৬ নওগাঁর মান্দা উপজেলার বিল মান্দায় মৎস্যসম্পদ সংরক্ষণ মায়ের মাগফিরাত কামনায় মাদ্রাসার শিক্ষার্থীদের নিয়ে জোসেফের দোয়া মাহফিল সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস নলডাঙ্গায় মাদকসেবিদের আতংক ওসি মনোয়ার বকশীগঞ্জে বাসচাপায় শাশুড়ি-পুত্রবধূর মৃত্যু, হেলপার আটক বন্দর থানা প্রেসক্লাবের মাসিক সভা অনুষ্ঠিত

‎জগন্নাথ হলে প্রতিবন্ধী শিক্ষার্থীর ওপর হামলায় জড়িত ছাত্রদল কর্মীদের তদন্ত সাপেক্ষে শাস্তির দাবি

দৈনিক পুনর্জাগরণ বিডি 24 ডেস্ক
ছবির ক্যাপশন: দৈনিক পুনর্জাগরণ বিডি ২৪

‎মোঃ কুতুব উদ্দিন 
ঢাকা 
‎গত ২৪ মে ২০২৬, সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলে অবস্থিত রবীন্দ্র ভবনে শারীরিক প্রতিবন্ধী এক শিক্ষার্থী নিজের কক্ষে ছাত্রদল কর্মীদের সন্ত্রাসী হামলা ও লাঞ্ছনার শিকার হয়েছেন। আক্রান্ত শিক্ষার্থী এই বিষয়ে ফেসবুক পোস্টে লিখেছেন, চায়ের দোকানে পা তুলে বসার মতো তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে তার ওপর সংঘবদ্ধভাবে হামলা চালায় জগন্নাথ হল ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ঝলক দাস, চন্দন দাস ও রিপন চন্দ্র সরকার এবং ছাত্রদল কর্মী সাগর।
‎
‎এই ঘটনার প্রেক্ষিতে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক মোজাম্মেল হক এবং সাধারণ সম্পাদক আকাশ আলী এক যৌথ বিবৃতিতে বলেন, “একটা তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এরকম হামলার ঘটনা বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়। এটা ক্যাম্পাসগুলোতে দখলদারিত্ব, ভয়ের পরিবেশ, ভিন্ন মতকে দমনের পুরোনো রাজনৈতিক সংস্কৃতির পুনরাবৃত্তিরই অংশ । অথচ, গণ-অভ্যুত্থানের আকাঙ্ক্ষা ছিল দখলদারিত্ব, ভয়ের পরিবেশ, ভিন্ন মত দমনের মতো শিক্ষা এবং শিক্ষার্থী স্বার্থ বিরোধী অপরাজনৈতিক সংস্কৃতিকে পুনঃপ্রতিষ্ঠিত হবে না।"
‎
‎তারা আরও বলেন, “ইতোমধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল অভিযুক্তদের বহিষ্কার এবং হল প্রশাসন তদন্ত কমিটি গঠন করেছে বলে আমরা অবগত হয়েছি। এই ঘটনার ক্ষেত্রে বিচারহীনতা বা দায়সারা বিচার সামনের দিনে ক্যাম্পাসে এ ধরনের ঘটনা আরও বাড়াবে। তাই আমাদের দাবি- অবিলম্বে সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে জড়িতদের সাংগঠনিক এবং প্রশাসনিকভাবে দৃশ্যমান বিচারের আওতায় আনতে হবে এবং ভুক্তভোগীসহ শিক্ষাঙ্গনে সকল শিক্ষার্থীর নিরাপত্তা নিশ্চিত করতে হবে।"
‎
‎নেতৃবৃন্দ ক্যাম্পাসে দখলদারিত্ব, ভয়ের পরিবেশ, ভিন্ন মত দমনের মতো শিক্ষা এবং শিক্ষার্থী স্বার্থ বিরোধী রাজনৈতিক সংস্কৃতি পুনঃপ্রতিষ্ঠার অপচেষ্টার বিরুদ্ধে শিক্ষার্থীদেরকে ঐক্যবদ্ধভাবে সোচ্চার থাকার আহ্বান জানিয়েছেন।

কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন...

এ জাতীয় আরো খবর...
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ৯ Whats-App-Image-2025-09-28-at-21-25-44-b187979f
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ২ received-874219331633485
---------------------------------------------------------------------
৩ বিজ্ঞাপন Whats-App-Image-2025-09-28-at-21-25-46-e841052a