আজঃ 15 October 2026 | সময়ঃ
সংবাদ শিরোনাম :
বন্দর থানা প্রেস ক্লাবের উপদেষ্টা পরিষদে পাঁচজন, কার্যনির্বাহী সদস্য হলেন দুজন বকশীগঞ্জে দুর্গোৎসবের নিরাপত্তা জোরদার: মাদক ও অবৈধ বালু উত্তোলন বন্ধের পদক্ষেপ গ্রহণ মিরসরাইয়ে অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তার বাড়িতে ডাকাতি, আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তার ৫ বাকলিয়ায় ইমন হত্যা: চার ঘণ্টার অভিযানে গ্রেপ্তার ৪ চট্টগ্রামে আন্তঃজেলা চোর চক্রের চার সদস্য গ্রেপ্তার, উদ্ধার ৬ মোটরসাইকেল ও বাইসাইকেল বকশীগঞ্জে ডিবির অভিযানে বিপুল জাল ডলার সদৃশ নোটসহ গ্রেপ্তার ২ বকশীগঞ্জে ডিবির অভিযানে বিপুল জাল ডলার সদৃশ নোটসহ গ্রেপ্তার ২, জব্দ মোটরসাইকেল ও ৩ মোবাইল অসুস্থ সাবেক মেয়রের খোজ খবর নিলেন রাজনৈতিক ও সাংবাদিক নেতৃবৃন্দ জঙ্গল সলিমপুরের আইন-শৃঙ্খলা উন্নয়নে সমন্বিত মাস্টারপ্ল্যান প্রণয়নের উদ্যোগ ঈশ্বরগঞ্জে সোহাগী ইউনিয়নের আওয়ামী লীগ নেতা আসাদুজ্জামান গ্রেপ্তার নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক, বাগে জান্নাত মসজিদের সরক শুভ উদ্বোধন করেন। বদলগাছীতে শিয়ালের ভয় কেড়ে নিল শিশুর প্রাণ শিক্ষক দিবসে অনন্য উদ্যোগ: পটিয়া খলিলুর রহমান মহিলা কলেজে শিক্ষকদের সম্মাননা ও বৃক্ষরোপণ উপবৃত্তির অ্যাকাউন্ট খুলে বিপদে পড়েছে দেবীপুরের গ্রামবাসী। বাট্টাজোড় নগর মামুদ উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি আক্তার হোসেন মাস্টার দক্ষিণ এশীয় পর্যটন পুরস্কার ২০২৬: সায়মানের ঝুলিতে তিন সম্মাননা, টানা আট বছরের সাফল্য ধামইরহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রম নিয়ে অবহিতকরণ সভা, সঠিক তথ্য সংগ্রহে গুরুত্ব পঞ্চগড়ে পুকুরী দ্বি মুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষকের মাঝে দ্বন্দ্বে ক্ষতিগ্রস্থ হচ্ছে শিক্ষার্থী উৎসবমুখর দুর্গোৎসবের প্রস্তুতি পটিয়ায়: মণ্ডপে মণ্ডপে থাকবে বিশেষ নজরদারি নলডাঙ্গায় ভ্রাম্যমান আদালতের অভিযানে দুই মাদকসেবির কারাদণ্ড

রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠিত

দৈনিক পুনর্জাগরণ বিডি 24 ডেস্ক
ছবির ক্যাপশন: দৈনিক পুনর্জাগরণ বিডি ২৪


মোঃ আলতাফ হোসেন বাবু, বিভাগীয় চিফ রাজশাহী।

রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের ২০২৫-২০২৭ মেয়াদের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির অভিষেক অনুষ্ঠিত হয়েছে। 
শনিবার (৪ অক্টোবর) বেলা ১২টায় রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাব মিলনায়তনে এক বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয় নতুন কমিটির পরিচিতি ও আলোচনা সভা।
অনুষ্ঠানে নবনির্বাচিত সভাপতি, সাধারণ সম্পাদকসহ পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটির সদস্যরা আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেন।
নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত প্রধান নির্বাচন কমিশনার বাংলাদেশ প্রতিদিন ও দেশ টিভির রাজশাহী প্রতিনিধি কাজী শাহেদ অনুষ্ঠানে উপস্থিত থেকে নবনির্বাচিত কমিটিকে দ্বায়িত্বভার ও শুভেচ্ছা জানান। 
এসময় তিনি বলেন, “নির্বাচনের মাধ্যমে গঠিত এই নতুন কমিটি রাজশাহীর সাংবাদিক সমাজে ঐক্য, পেশাগত দায়িত্ববোধ ও ইতিবাচক নেতৃত্বের দৃষ্টান্ত স্থাপন করবে।” ইতিমধ্যে রাজশাহীতে ঐক্যের প্রতীক হিসাবে পরিচিত পেয়েছে রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাব। এই ধারা অব্যাহত রেখে প্রতিটি সাংবাদিকদের অধিকার আদায়সহ অন্যায়ের প্রতিবাদ করবে বলে আমি আশাবাদী। 
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন দৈনিক বাংলাদেশের আলো'র স্টাফ রিপোর্টার মীর তোফায়েল হোসেন।
এ সময় উপস্থিত ছিলেন, দৈনিক রাজশাহীর আলো পত্রিকার সম্পাদক ও প্রকাশক আজিবার রহমান, প্রেসিডিয়াম সদস্য আবু কাওসার মাখন, লিয়াকত হোসেন, শাহিনুর রহমান সোনা ও আল আমিন হোসেন।
এছাড়াও উপস্থিত ছিলেন, নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির সভাপতি রেজাউল করিম, সিনিয়র সহ-সভাপতি আলাউদ্দিন মন্ডল, সহ-সভাপতি শেখ রহমতুল্লাহ, সাধারণ সম্পাদক শামসুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক রকিবুল হাসান রকি, সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান জীবন, কোষাধ্যক্ষ মামুনুর রহমান, দপ্তর সম্পাদক সুলতানুল আরেফিন খান নিহাল, প্রচার ও প্রকাশনা সম্পাদক নাজমুল হক, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মনোয়ার হোসেন, নির্বাহী সদস্য আক্তার হোসেন হীরা, মাসুদ পারভেজ ও মশিউর রহমান সহ অন্যান্য সদস্যবৃন্দ। 
বক্তারা বলেন, সাংবাদিকতা শুধু একটি পেশা নয়— এটি সমাজের প্রতি দায়িত্ব ও অঙ্গীকার। রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাব দীর্ঘদিন ধরে সংবাদকর্মীদের পেশাগত মর্যাদা ও সামাজিক দায়িত্ব পালনে কাজ করে যাচ্ছে। নতুন কমিটির নেতৃত্বে এই ধারা আরও বেগবান হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
নবনির্বাচিত সভাপতি রেজাউল করিম বলেন, “আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করব, যাতে প্রেসক্লাব শুধু সাংবাদিকদের নয়, সমাজের মানুষেরও আস্থার কেন্দ্র হয়ে ওঠে।” রাজশাহী'র প্রতিটি গণমাধ্যমে কর্মরত সকল সাংবাদিকের পাশে থাকবে রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাব। 
সাধারণ সম্পাদক শামসুল ইসলাম বলেন, “নতুন উদ্যম ও আন্তরিকতার সঙ্গে আমরা ক্লাবের সাংগঠনিক কর্মকাণ্ডকে আরও গতিশীল করব।”
অনুষ্ঠানের শেষে নবনির্বাচিত কমিটির সদস্যদের ফুলেল শুভেচ্ছা ও মধ্যাহ্নভোজের মধ্য দিয়ে অভিষেকের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন...

এ জাতীয় আরো খবর...
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ৯ Whats-App-Image-2025-09-28-at-21-25-44-b187979f
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ২ received-874219331633485
---------------------------------------------------------------------
৩ বিজ্ঞাপন Whats-App-Image-2025-09-28-at-21-25-46-e841052a