আজঃ 13 October 2026 | সময়ঃ
সংবাদ শিরোনাম :
বাট্টাজোড় নগর মামুদ উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি আক্তার হোসেন মাস্টার দক্ষিণ এশীয় পর্যটন পুরস্কার ২০২৬: সায়মানের ঝুলিতে তিন সম্মাননা, টানা আট বছরের সাফল্য ধামইরহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রম নিয়ে অবহিতকরণ সভা, সঠিক তথ্য সংগ্রহে গুরুত্ব পঞ্চগড়ে পুকুরী দ্বি মুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষকের মাঝে দ্বন্দ্বে ক্ষতিগ্রস্থ হচ্ছে শিক্ষার্থী উৎসবমুখর দুর্গোৎসবের প্রস্তুতি পটিয়ায়: মণ্ডপে মণ্ডপে থাকবে বিশেষ নজরদারি নলডাঙ্গায় ভ্রাম্যমান আদালতের অভিযানে দুই মাদকসেবির কারাদণ্ড চট্টগ্রামে শ্রমিক দলের সমাবেশে মাছুম ভূঁইয়ার ক্ষোভ, তৃণমূল নেতাকর্মীদের মূল্যায়নের দাবি কাশিপুর পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার প্রত্যাশা সাইদুর রহমানের, চাইলেন সবার দোয়া ফেনীতে হামলায় গুরুতর আহত মনসুর আলম, জমি ও মাদক নিয়ে বিরোধের অভিযোগ চিলাহাটিতে অব্যবহৃত শতকোটি টাকার অবকাঠামো, থমকে আছে সীমান্ত বাণিজ্য পীরগঞ্জে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে মাঠকর্মী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ সম্পন্ন। বীরগঞ্জে উত্তরবঙ্গের পরিচিত কবিয়াল ক্ষিতীশ সরকারের বাড়িতে দুর্ধর্ষ চুরি পত্নীতলায় ৭০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার রাণীনগরে ইসলামী ব্যাংকের ৩৪ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় ব্যাংকের তিন কর্মীসহ গ্রেপ্তার ৬ নওগাঁর মান্দা উপজেলার বিল মান্দায় মৎস্যসম্পদ সংরক্ষণ মায়ের মাগফিরাত কামনায় মাদ্রাসার শিক্ষার্থীদের নিয়ে জোসেফের দোয়া মাহফিল সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস নলডাঙ্গায় মাদকসেবিদের আতংক ওসি মনোয়ার বকশীগঞ্জে বাসচাপায় শাশুড়ি-পুত্রবধূর মৃত্যু, হেলপার আটক বন্দর থানা প্রেসক্লাবের মাসিক সভা অনুষ্ঠিত

লামায় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন বাস্তবায়নে অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত

দৈনিক পুনর্জাগরণ বিডি 24 ডেস্ক
ছবির ক্যাপশন: দৈনিক পুনর্জাগরণ বিডি ২৪

লামায় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন বাস্তবায়নে অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত

মোঃ আমির হোসাইন ছাদেকী, 
আলীকদম (বান্দরবান) প্রতিনিধি,


৬-৫৯ মাস বয়সী একটি শিশুও যেন ভিটামিন ‘এ’ ক্যাপসুল থেকে বাদ না পড়ে - এই প্রত্যয় নিয়ে লামায় প্রস্তুতি শুরু করল স্বাস্থ্য বিভাগ।

২৪ জুন ২০২৬, মঙ্গলবার সকাল ১১টায় লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডা. উইলিয়াম লুসাই মেমোরিয়াল হলরুমে অনুষ্ঠিত হলো জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের অবহিতকরণ ও পরিকল্পনা সভা। সভায় ক্যাম্পেইনের দিনক্ষণ, কেন্দ্র ব্যবস্থাপনা ও মাঠ পর্যায়ের কর্মপরিকল্পনা চূড়ান্ত করা হয়। সভায় সভাপতিত্ব করেন লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. সোলেমান আহমেদ। সঞ্চালনা করেন স্বাস্থ্য পরিদর্শক ইনচার্জ সমীরন বড়ুয়া।

প্রধান অতিথি লামা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মঈন উদ্দিন কঠোর বার্তা দেন। তিনি বলেন, "স্বাস্থ্য সচেতনতা এখন আর বিকল্প নয়, এটা সময়ের দাবি। আমাদের লক্ষ্য একটাই - একটি শিশুও বাদ যাবে না। শিক্ষক, জনপ্রতিনিধি, অভিভাবক সবাইকে নিজ জায়গা থেকে দায়িত্ব নিতে হবে।"

বক্তারা জানান, ভিটামিন ‘এ’ ক্যাপসুল শুধু একটি ক্যাপসুল নয়। এটি শিশুর দৃষ্টিশক্তি রক্ষা করে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং শিশুমৃত্যুর ঝুঁকি কমায়। তাই নির্ধারিত দিনে সব শিশুকে কেন্দ্রে নিয়ে আসতে অভিভাবকদের উদ্বুদ্ধ করার ওপর জোর দেওয়া হয়।

সভায় আরও বক্তব্য রাখেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা প্রবুজ বড়ুয়া, মেডিকেল অফিসার ডা. মো. ফরহাদ উদ্দিন, তথ্য কর্মকর্তা মো. রাশেদুল হক, সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা কাজী আশরাফ মাহমুদ ও লামা প্রেসক্লাব সভাপতি প্রিয়দর্শী বড়ুয়া।

উপস্থিত ছিলেন লামা আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহাম্মদ ওয়াহিদ উল্লাহ, নুনারবিল মডেল স্কুলের প্রধান শিক্ষক জাহেদ সরওয়ার, টিটিএন্ডডিসি স্কুলের প্রধান শিক্ষক নুরুল হুদা চৌধুরী লাভলুসহ স্বাস্থ্যকর্মী, সাংবাদিক ও স্থানীয় জনপ্রতিনিধিরা।

সবশেষে বক্তারা একমত হন - স্বাস্থ্য বিভাগের একার পক্ষে নয়, জনপ্রতিনিধি, শিক্ষক ও জনগণের সম্মিলিত সহযোগিতা ছাড়া এ ক্যাম্পেইন সফল হবে না।

আজ রোজ বুধবার ২৪-জুন ২০২৬।

কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন...

এ জাতীয় আরো খবর...
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ৯ Whats-App-Image-2025-09-28-at-21-25-44-b187979f
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ২ received-874219331633485
---------------------------------------------------------------------
৩ বিজ্ঞাপন Whats-App-Image-2025-09-28-at-21-25-46-e841052a