আজঃ 31 August 2026 | সময়ঃ
সংবাদ শিরোনাম :
তমদ্দুন মজলিসশের প্রতিষ্ঠাবার্ষিকী প্রস্ততি সভা অনুষ্ঠিত। মরহুম এবাদুল হক-এর স্মরণ সভা ও দো'আ মাহফিল অনুষ্ঠিত। মৌলভীবাজারে অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃত্তি প্রদান অনুষ্ঠিত। রাজধানীতে স্কুলশিক্ষিকার মৃত্যুর ঘটনায় মূল অভিযুক্তসহ গ্রেপ্তার ২ ইপিজেডে পুলিশের বিশেষ অভিযান: ৭ মামলার আসামি রিয়াজ প্রকাশ রিয়াদ গ্রেপ্তার। চকবাজারে ১৩ হাজার ৫০০ টাকার জাল নোটসহ চক্রের দুই সদস্য গ্রেপ্তার সেনবাগে গোরকাটা বহুমুখী সমবায় সমিতির মার্কেট ভবনের শুভ উদ্বোধন হাফেজ নুর উদ্দিন জাকারিয়া কে বাউফল উপজেলার পক্ষ থেকে সংবধনা কুয়েতে পরম ভক্তি ও ধর্মীয় ভাবগাম্ভীর্যে পবিত্র জশনে ঈদ-এ মিলাদুন্নবী (সা.) মাহফিল অনুষ্ঠিত। ঔষধ কান্ড ইস্যুতে ঘাটাইল উপজেলা হসপিটাল পরিদর্শনে ফুলবাড়ীতে মাসিক আইন শৃঙ্খলা সভা অনুষ্ঠিত॥ বকশীগঞ্জ সদর ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় মির্জা সুহেল গুপ্ত সংগঠনের অপপ্রচারে কান না দেওয়ার আহ্বান পটিয়ার সংসদ এনামের নবম ত্রিশূল প্রতিষ্ঠা বার্ষিকীতে জননেতা জাকির খান। ভূরুঙ্গামারীতে রিসিভ ছাড়া সার পরিবহনে কৃষক-ক্ষুদ্র ব্যবসায়ীর ৭ বস্তা সার জব্দ বান্দরবান জেলার আলীকদম উপজেলায় বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ড নেশাগ্রস্ত ছেলেকে পুলিশের হাতে সোপর্দ করলেন মা: দৃষ্টান্তমূলক সাহসী পদক্ষেপ বীরগঞ্জে ঐতিহ্যবাহী ‘পাতা খেলা’, দর্শনার্থীদের উপচেপড়া ভিড় পাঁচলাইশে মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ সংগঠনের ১৪ নেতা-কর্মী গ্রেপ্তার চিলমারীতে বন্ধ হলো নৌপথে ফেরি চলাচল

পত্নীতলায় ধান ক্ষেতে মিলল নিখোঁজ 'কালা পাগলা'র অর্ধগলিত লাশ

দৈনিক পুনর্জাগরণ বিডি 24 ডেস্ক
ছবির ক্যাপশন: দৈনিক পুনর্জাগরণ বিডি ২৪

অনিমেষ কুমার মহন্ত 
 উপজেলা প্রতিনিধি পত্নীতলা,নওগাঁ। 


নওগাঁর পত্নীতলা উপজেলার নজিপুর ইউনিয়নে নিখোঁজের চার দিন পর দিগেন ভূঁইয়া ওরফে কালা পাগলা (৩৬) নামে এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২৪ মার্চ) দুপুরে উপজেলার বাবনাবাজ (সুলতানপুর) গ্রামের একটি ধান ক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। ​নিহত দিগেন ভূঁইয়া উপজেলার ফহিমপুর গ্রামের মৃত অখিল ভূঁইয়ার ছেলে। তিনি দীর্ঘদিন ধরে তার বোন মঙ্গলির বাড়িতে থাকতেন এবং এলাকায় ভিক্ষাবৃত্তি করতেন। ​​স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুর অনুমান ১টার দিকে বাবনাবাজ গ্রামের জনৈক সুকমলের ধান ক্ষেতের মধ্যে একটি মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। খবর পেয়ে পত্নীতলা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে অর্ধগলিত মরদেহটি উদ্ধার করে। পরে পরিবারের সদস্যরা এটি নিখোঁজ দিগেনের মরদেহ বলে শনাক্ত করেন।

​পারিবারিক সূত্রে জানা যায়, গত ২০ মার্চ থেকে দিগেন নিখোঁজ ছিলেন। তিনি মৃগী রোগে আক্রান্ত ছিলেন এবং চলাফেরায় অসংলগ্নতা ছিল। বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও গত কয়েকদিন তার কোনো সন্ধান পাওয়া যায়নি। ​​পত্নীতলা থানা পুলিশ জানায়, মরদেহটি বর্তমানে থানায় আনা হয়েছে। মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত করতে লাশ ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রস্তুতি চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন...

এ জাতীয় আরো খবর...
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ৯ Whats-App-Image-2025-09-28-at-21-25-44-b187979f
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ২ received-874219331633485
---------------------------------------------------------------------
৩ বিজ্ঞাপন Whats-App-Image-2025-09-28-at-21-25-46-e841052a