আজঃ 16 October 2026 | সময়ঃ
সংবাদ শিরোনাম :
ভূরুঙ্গামারীতে দুধকুমার নদে বৈদ্যুতিক শক দিয়ে মাছ শিকার মন্ডপে মন্ডপে শংখ ধ্বনি প্রতিযোগিতা তারেক রহমানের সম্প্রীতির বার্তা পৌছে দিচ্ছেন খোরশেদ। খেলাফত মজলিস নারায়ণগঞ্জ সদর থানা শাখার মাসিক শবগুজারী অনুষ্ঠিত। শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষ্যে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেন ৫৭ বিজিবি। কাশিপুর আনসার ও ভিডিপি ক্লাব পরিদর্শন করলেন ঢাকা রেঞ্জের উপমহাপরিচালক দিনাজপুর বীরগঞ্জে সাহাডুবীতে দুর্গোৎসব ঘিরে উৎসবের আমেজ বন্দর থানা প্রেস ক্লাবের উপদেষ্টা পরিষদে পাঁচজন, কার্যনির্বাহী সদস্য হলেন দুজন বকশীগঞ্জে দুর্গোৎসবের নিরাপত্তা জোরদার: মাদক ও অবৈধ বালু উত্তোলন বন্ধের পদক্ষেপ গ্রহণ মিরসরাইয়ে অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তার বাড়িতে ডাকাতি, আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তার ৫ বাকলিয়ায় ইমন হত্যা: চার ঘণ্টার অভিযানে গ্রেপ্তার ৪ চট্টগ্রামে আন্তঃজেলা চোর চক্রের চার সদস্য গ্রেপ্তার, উদ্ধার ৬ মোটরসাইকেল ও বাইসাইকেল বকশীগঞ্জে ডিবির অভিযানে বিপুল জাল ডলার সদৃশ নোটসহ গ্রেপ্তার ২ বকশীগঞ্জে ডিবির অভিযানে বিপুল জাল ডলার সদৃশ নোটসহ গ্রেপ্তার ২, জব্দ মোটরসাইকেল ও ৩ মোবাইল অসুস্থ সাবেক মেয়রের খোজ খবর নিলেন রাজনৈতিক ও সাংবাদিক নেতৃবৃন্দ জঙ্গল সলিমপুরের আইন-শৃঙ্খলা উন্নয়নে সমন্বিত মাস্টারপ্ল্যান প্রণয়নের উদ্যোগ ঈশ্বরগঞ্জে সোহাগী ইউনিয়নের আওয়ামী লীগ নেতা আসাদুজ্জামান গ্রেপ্তার নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক, বাগে জান্নাত মসজিদের সরক শুভ উদ্বোধন করেন। বদলগাছীতে শিয়ালের ভয় কেড়ে নিল শিশুর প্রাণ শিক্ষক দিবসে অনন্য উদ্যোগ: পটিয়া খলিলুর রহমান মহিলা কলেজে শিক্ষকদের সম্মাননা ও বৃক্ষরোপণ উপবৃত্তির অ্যাকাউন্ট খুলে বিপদে পড়েছে দেবীপুরের গ্রামবাসী।

ঘাটাইল ফ্যামেলি কার্ডের তথ্য সংগ্রহকারী নিয়োগে বৈষম্যের অভিযোগ, লক্ষিন্দর ওয়ার্ডবাসীর তীব্র ক্ষোভ

দৈনিক পুনর্জাগরণ বিডি 24 ডেস্ক
ছবির ক্যাপশন: দৈনিক পূর্ণজাগরণ বিডি ২৪

ঘাটাইল ফ্যামেলি কার্ডের তথ্য সংগ্রহকারী নিয়োগে বৈষম্যের অভিযোগ, লক্ষিন্দর ওয়ার্ডবাসীর তীব্র ক্ষোভ

ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি,

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহকারী নিয়োগে বৈষম্যের অভিযোগ উঠেছে। লক্ষিন্দর ইউনিয়নের ১নং ওয়ার্ডের আবেদনকারী ও স্থানীয়দের দাবি, যোগ্য প্রার্থীরা আবেদন করলেও তাদের কাউকেই চূড়ান্তভাবে নির্বাচিত করা হয়নি। এ ঘটনায় এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনা ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।

স্থানীয়দের অভিযোগ, লক্ষিন্দর ইউনিয়নের ১নং ওয়ার্ডে মুরাইদ, সিংহচালা ও চাকপাড়া—এই তিনটি গ্রাম নিয়ে ওয়ার্ডটি গঠিত। এসব গ্রামের একাধিক প্রার্থী তথ্য সংগ্রহকারী পদে আবেদন করলেও প্রকাশিত ফলাফলে ১নং ওয়ার্ড থেকে একজনও নির্বাচিত হননি বলে অভিযোগ রয়েছে।

অভিযোগকারীদের দাবি, এতে সাধারণ মানুষের মনে প্রশ্ন দেখা দিয়েছে—তাহলে কি ১নং ওয়ার্ডে মুরাইদ, সিংহচালা ও চাকপাড়া গ্রামের মধ্যে কোনো যোগ্য আবেদনকারী ছিলেন না? তাদের ভাষ্য, একই ইউনিয়নের অন্য এলাকায় বাঘাড়া গ্রাম থেকে তিনজন এবং অন্য একটি গ্রাম থেকে দুইজন পর্যন্ত তথ্য সংগ্রহকারী হিসেবে নির্বাচিত হয়েছেন বলে জানা গেছে। অথচ ১নং ওয়ার্ড থেকে একজনকেও সুযোগ না দেওয়ায় নিয়োগ প্রক্রিয়ার স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠেছে।

এ ঘটনায় ভুক্তভোগী আবেদনকারী ও স্থানীয় বাসিন্দারা ক্ষোভ প্রকাশ করে বলেন, যদি প্রতি ওয়ার্ড থেকে তথ্য সংগ্রহকারী নিয়োগের নীতি অনুসরণ করা হয়ে থাকে, তবে ১নং ওয়ার্ডকে কেন সম্পূর্ণভাবে বাদ দেওয়া হলো—সেটির সুস্পষ্ট ব্যাখ্যা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দেওয়া উচিত।

স্থানীয়রা অভিযোগের নিরপেক্ষ তদন্ত, নিয়োগ প্রক্রিয়া পুনর্বিবেচনা এবং যোগ্য আবেদনকারীদের ন্যায্য মূল্যায়নের দাবি জানিয়েছেন। একই সঙ্গে তারা সংশ্লিষ্ট প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন।

এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বক্তব্য পাওয়া যায়নি। তাদের বক্তব্য পাওয়া গেলে তা গুরুত্বসহকারে প্রকাশ হবে।

আজ রোজ বৃহস্পতিবার ৬/৮/২০২৬ইং।

কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন...

এ জাতীয় আরো খবর...
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ৯ Whats-App-Image-2025-09-28-at-21-25-44-b187979f
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ২ received-874219331633485
---------------------------------------------------------------------
৩ বিজ্ঞাপন Whats-App-Image-2025-09-28-at-21-25-46-e841052a