আজঃ 17 October 2026 | সময়ঃ
সংবাদ শিরোনাম :
ভূরুঙ্গামারীতে দুধকুমার নদে বৈদ্যুতিক শক দিয়ে মাছ শিকার মন্ডপে মন্ডপে শংখ ধ্বনি প্রতিযোগিতা তারেক রহমানের সম্প্রীতির বার্তা পৌছে দিচ্ছেন খোরশেদ। খেলাফত মজলিস নারায়ণগঞ্জ সদর থানা শাখার মাসিক শবগুজারী অনুষ্ঠিত। শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষ্যে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেন ৫৭ বিজিবি। কাশিপুর আনসার ও ভিডিপি ক্লাব পরিদর্শন করলেন ঢাকা রেঞ্জের উপমহাপরিচালক দিনাজপুর বীরগঞ্জে সাহাডুবীতে দুর্গোৎসব ঘিরে উৎসবের আমেজ বন্দর থানা প্রেস ক্লাবের উপদেষ্টা পরিষদে পাঁচজন, কার্যনির্বাহী সদস্য হলেন দুজন বকশীগঞ্জে দুর্গোৎসবের নিরাপত্তা জোরদার: মাদক ও অবৈধ বালু উত্তোলন বন্ধের পদক্ষেপ গ্রহণ মিরসরাইয়ে অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তার বাড়িতে ডাকাতি, আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তার ৫ বাকলিয়ায় ইমন হত্যা: চার ঘণ্টার অভিযানে গ্রেপ্তার ৪ চট্টগ্রামে আন্তঃজেলা চোর চক্রের চার সদস্য গ্রেপ্তার, উদ্ধার ৬ মোটরসাইকেল ও বাইসাইকেল বকশীগঞ্জে ডিবির অভিযানে বিপুল জাল ডলার সদৃশ নোটসহ গ্রেপ্তার ২ বকশীগঞ্জে ডিবির অভিযানে বিপুল জাল ডলার সদৃশ নোটসহ গ্রেপ্তার ২, জব্দ মোটরসাইকেল ও ৩ মোবাইল অসুস্থ সাবেক মেয়রের খোজ খবর নিলেন রাজনৈতিক ও সাংবাদিক নেতৃবৃন্দ জঙ্গল সলিমপুরের আইন-শৃঙ্খলা উন্নয়নে সমন্বিত মাস্টারপ্ল্যান প্রণয়নের উদ্যোগ ঈশ্বরগঞ্জে সোহাগী ইউনিয়নের আওয়ামী লীগ নেতা আসাদুজ্জামান গ্রেপ্তার নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক, বাগে জান্নাত মসজিদের সরক শুভ উদ্বোধন করেন। বদলগাছীতে শিয়ালের ভয় কেড়ে নিল শিশুর প্রাণ শিক্ষক দিবসে অনন্য উদ্যোগ: পটিয়া খলিলুর রহমান মহিলা কলেজে শিক্ষকদের সম্মাননা ও বৃক্ষরোপণ উপবৃত্তির অ্যাকাউন্ট খুলে বিপদে পড়েছে দেবীপুরের গ্রামবাসী।

পুলিশ সুপারের নির্দেশে ৫ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে পলাতক নুর আলম গ্রেফতার

দৈনিক পুনর্জাগরণ বিডি 24 ডেস্ক
ছবির ক্যাপশন: দৈনিক পূর্ণজাগরণ বিডি ২৪

পুলিশ সুপারের নির্দেশে ৫ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে পলাতক নুর আলম গ্রেফতার

​মোঃ রাফি হোসেন, 
নওগাঁ জেলা  প্রতিনিধি,

নওগাঁর পোরশায় ৫ বছরের এক শিশুকে ধর্ষণচেষ্টা মামলার পলাতক আসামি মোঃ নুর আলম মোল্লাকে (৬০) গ্রেফতার করেছে পোরশা থানা পুলিশ। নওগাঁ জেলা পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের কঠোর নির্দেশনায় এবং ধারাবাহিক অভিযানের পর গতকাল ৯ জুলাই ২০২৬ তারিখ রাতে তাকে গ্রেফতার করা হয়।
​মামলার এজাহার সূত্রে জানা যায়, পোরশা থানাধীন তুড়িপাড়া গ্রামের একটি আম বাগানে আসামি নুর আলম নিয়মিত ভেড়া চড়াতেন। বাদীর ৫ বছর বয়সী কন্যাসন্তান প্রায়শই ওই আম বাগানের পাশে খেলাধুলা করতে যেত। আসামি নুর আলম বিভিন্ন সময় তার মোবাইল ফোনে থাকা ছবি দেখানোর প্রলোভন দেখিয়ে শিশুটিকে ফুসলানোর চেষ্টা করতেন।

​গত ৪ জুলাই ২০২৬ ইং তারিখ দুপুর আনুমানিক ২:০০ ঘটিকার সময়, মোবাইল ফোনে ছবি দেখানোর কথা বলে শিশুটিকে আম বাগানের ভেতরে থাকা একটি কাঠের চৌকির ওপর নিয়ে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করা হয়। পরবর্তীতে শিশুটি কাঁদতে কাঁদতে বাড়িতে ফিরে তার পরিবারকে বিষয়টি বিস্তারিত জানায়। ঘটনার পর থেকেই আসামি নুর আলম এলাকা ছেড়ে বিভিন্ন স্থানে আত্মগোপন করেন। এই ঘটনায় শিশুটির মা মোছাঃ আলেয়া খাতুন বাদী হয়ে পোরশা থানায় একটি এজাহার দায়ের করেন।
​নিন্দনীয় এই ঘটনার খবর পাওয়ার পরপরই নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম শিশু নির্যাতনকারীকে দ্রুত আইনের আওতায় আনতে সার্কেল এএসপি এবং পোরশা থানার অফিসার ইনচার্জকে (ওসি) কঠোর নির্দেশনা প্রদান করেন।

​পুলিশের ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে, গতকাল ৯ জুলাই ২০২৬ তারিখ রাত আনুমানিক ২০:১০ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে পোরশা থানাধীন কালুকান্দর গ্রামের বাসিন্দা হামিদুল ইসলামের বসতবাড়িতে অভিযান চালানো হয়। সেখান থেকেই মামলার একমাত্র পলাতক আসামি মোঃ নুর আলম মোল্লাকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ। গ্রেফতারকৃত নুর আলম পোরশা থানার গোবিরাকুড়ি গ্রামের মৃত নুরুন্নবী মোল্লার ছেলে।
​এই ঘটনার পর পুলিশের পক্ষ থেকে অপরাধীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করা হয়েছে। পাশাপাশি, কোমলমতি শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং নারী ও শিশু নির্যাতনের বিরুদ্ধে সমাজের সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধ হয়ে সামাজিক আন্দোলন, সচেতনতা ও প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানানো হয়েছে।

আজ রোজ শুক্রবার ১০- জুলাই ২০২৬।

কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন...

এ জাতীয় আরো খবর...
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ৯ Whats-App-Image-2025-09-28-at-21-25-44-b187979f
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ২ received-874219331633485
---------------------------------------------------------------------
৩ বিজ্ঞাপন Whats-App-Image-2025-09-28-at-21-25-46-e841052a