হামিদ হোসাইন, আলীকদম (বান্দরবান)।
আজ ২৮ আগস্ট ২০২৬ খ্রিঃ তারিখে ১৭:১০ ঘটিকায় বান্দরবান জেলার আলীকদম উপজেলাধীন ২নং চৈক্ষ্যং ইউনিয়নের ৬নং ওয়ার্ড এলাকায় স্থানীয় বাসিন্দা মৃত আকবর আহমদ এর ছেলে আবু তালেব সওদাগরের নিজ টিনসেড বাঁশের বেড়াযুক্ত ঘরের মধ্যে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
বিষয়টি দেখতে পেয়ে স্থানীয় জনসাধারন দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে, তাৎক্ষণিকভাবে আগুন নিয়ন্ত্রণে আনার ফলে আগুন আশপাশের স্থানে ছড়িয়ে পড়তে পারেনি। পরবর্তীতে আলীকদম ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন। তবে উক্ত অগ্নিকাণ্ডে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, বাসায় গরম পানির হিটারে বৈদ্যুতিক সংযোগ লাগানো অবস্থায় সার্কিট শর্ট হয়ে আগুনের সূত্রপাত হয়। অগ্নিকাণ্ডের সময় উক্ত বাসায় তার দোকানের জন্য সংরক্ষিত বেশ কিছু সিগারেটসহ অন্যান্য মালামাল মজুদ ছিল। আগুনে সিগারেটের অধিকাংশ এবং অন্যান্য কিছু মালামাল পুড়ে আনুমানিক ৫০,০০০/- (পঞ্চাশ হাজার) টাকার ক্ষয়ক্ষতি হয় মর্মে প্রতিয়মান হয়।
এ জাতীয় আরো খবর...