আজঃ 17 October 2026 | সময়ঃ
সংবাদ শিরোনাম :
ভূরুঙ্গামারীতে দুধকুমার নদে বৈদ্যুতিক শক দিয়ে মাছ শিকার মন্ডপে মন্ডপে শংখ ধ্বনি প্রতিযোগিতা তারেক রহমানের সম্প্রীতির বার্তা পৌছে দিচ্ছেন খোরশেদ। খেলাফত মজলিস নারায়ণগঞ্জ সদর থানা শাখার মাসিক শবগুজারী অনুষ্ঠিত। শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষ্যে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেন ৫৭ বিজিবি। কাশিপুর আনসার ও ভিডিপি ক্লাব পরিদর্শন করলেন ঢাকা রেঞ্জের উপমহাপরিচালক দিনাজপুর বীরগঞ্জে সাহাডুবীতে দুর্গোৎসব ঘিরে উৎসবের আমেজ বন্দর থানা প্রেস ক্লাবের উপদেষ্টা পরিষদে পাঁচজন, কার্যনির্বাহী সদস্য হলেন দুজন বকশীগঞ্জে দুর্গোৎসবের নিরাপত্তা জোরদার: মাদক ও অবৈধ বালু উত্তোলন বন্ধের পদক্ষেপ গ্রহণ মিরসরাইয়ে অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তার বাড়িতে ডাকাতি, আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তার ৫ বাকলিয়ায় ইমন হত্যা: চার ঘণ্টার অভিযানে গ্রেপ্তার ৪ চট্টগ্রামে আন্তঃজেলা চোর চক্রের চার সদস্য গ্রেপ্তার, উদ্ধার ৬ মোটরসাইকেল ও বাইসাইকেল বকশীগঞ্জে ডিবির অভিযানে বিপুল জাল ডলার সদৃশ নোটসহ গ্রেপ্তার ২ বকশীগঞ্জে ডিবির অভিযানে বিপুল জাল ডলার সদৃশ নোটসহ গ্রেপ্তার ২, জব্দ মোটরসাইকেল ও ৩ মোবাইল অসুস্থ সাবেক মেয়রের খোজ খবর নিলেন রাজনৈতিক ও সাংবাদিক নেতৃবৃন্দ জঙ্গল সলিমপুরের আইন-শৃঙ্খলা উন্নয়নে সমন্বিত মাস্টারপ্ল্যান প্রণয়নের উদ্যোগ ঈশ্বরগঞ্জে সোহাগী ইউনিয়নের আওয়ামী লীগ নেতা আসাদুজ্জামান গ্রেপ্তার নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক, বাগে জান্নাত মসজিদের সরক শুভ উদ্বোধন করেন। বদলগাছীতে শিয়ালের ভয় কেড়ে নিল শিশুর প্রাণ শিক্ষক দিবসে অনন্য উদ্যোগ: পটিয়া খলিলুর রহমান মহিলা কলেজে শিক্ষকদের সম্মাননা ও বৃক্ষরোপণ উপবৃত্তির অ্যাকাউন্ট খুলে বিপদে পড়েছে দেবীপুরের গ্রামবাসী।

অগ্নিকাণ্ডে সর্বস্ব হারানো জেলা পরিষদের আর্থিক সহায়তা প্রদান

দৈনিক পুনর্জাগরণ বিডি 24 ডেস্ক
ছবির ক্যাপশন: দৈনিক পুনর্জাগরণ বিডি ২৪

ফিরোজ সরকার : 

মানবিক দায়বদ্ধতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করে দিনাজপুর সদর উপজেলার আউলিয়াপুর ইউনিয়নের চহরা গ্রামে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত তিনটি পরিবারের পাশে দাঁড়িয়েছে দিনাজপুর জেলা পরিষদ। দুর্ঘটনায় সর্বস্ব হারিয়ে অসহায় হয়ে পড়া পরিবারগুলোর পুনর্বাসনে জেলা পরিষদের পক্ষ থেকে মোট ১ লক্ষ টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।

 ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের হাতে সহায়তার চেক তুলে দেন দিনাজপুর জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট মো. মোফাজ্জল হোসেন দুলাল।
 সহায়তার আওতায় ক্ষতিগ্রস্ত মো. আব্দুল মজিদ পান ৪০ হাজার টাকা এবং অপর দুই পরিবারকে ৩০ হাজার টাকা করে প্রদান করা হয়। এভাবে তিন পরিবারের মাঝে মোট ১ লক্ষ টাকা বিতরণ করা হয়।
চেক বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আউলিয়াপুর ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. ফজলুর রশিদ ফজলু, সাংগঠনিক সম্পাদক আবু আনোয়ার সাদাত সাগর, আউলিয়াপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. গুলজার হোসেন, ইউপি সদস্য মো. মোস্তফা হোসেন, ওয়ার্ড বিএনপি নেতা মো. আব্দুল মজিদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও রাজনৈতিক নেতৃবৃন্দ।

উল্লেখ্য, কয়েকদিন আগে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে সৃষ্ট ভয়াবহ অগ্নিকাণ্ডে চহরা গ্রামের মো. আব্দুল মান্নান, মো. মোফাজ্জল হোসেন ও মো. আব্দুল মজিদের বসতঘর সম্পূর্ণ পুড়ে যায়। আগুনে ঘরে থাকা আসবাবপত্র, পোশাক-পরিচ্ছদ, খাদ্যসামগ্রীসহ প্রয়োজনীয় মালামাল ভস্মীভূত হয়। আকস্মিক এ দুর্ঘটনায় পরিবারগুলো চরম আর্থিক সংকটে পড়ে।

এ সময় জেলা পরিষদের প্রশাসক ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন এবং ভবিষ্যতেও মানবিক সহায়তা অব্যাহত রাখার আশ্বাস দেন।

 স্থানীয়রা জেলা পরিষদের এই মানবিক উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, দুর্যোগের সময় এমন সহায়তা ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য নতুন করে ঘুরে দাঁড়ানোর প্রেরণা হিসেবে কাজ করবে

কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন...

এ জাতীয় আরো খবর...
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ৯ Whats-App-Image-2025-09-28-at-21-25-44-b187979f
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ২ received-874219331633485
---------------------------------------------------------------------
৩ বিজ্ঞাপন Whats-App-Image-2025-09-28-at-21-25-46-e841052a