আজঃ 15 October 2026 | সময়ঃ
সংবাদ শিরোনাম :
কাশিপুর আনসার ও ভিডিপি ক্লাব পরিদর্শন করলেন ঢাকা রেঞ্জের উপমহাপরিচালক দিনাজপুর বীরগঞ্জে সাহাডুবীতে দুর্গোৎসব ঘিরে উৎসবের আমেজ বন্দর থানা প্রেস ক্লাবের উপদেষ্টা পরিষদে পাঁচজন, কার্যনির্বাহী সদস্য হলেন দুজন বকশীগঞ্জে দুর্গোৎসবের নিরাপত্তা জোরদার: মাদক ও অবৈধ বালু উত্তোলন বন্ধের পদক্ষেপ গ্রহণ মিরসরাইয়ে অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তার বাড়িতে ডাকাতি, আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তার ৫ বাকলিয়ায় ইমন হত্যা: চার ঘণ্টার অভিযানে গ্রেপ্তার ৪ চট্টগ্রামে আন্তঃজেলা চোর চক্রের চার সদস্য গ্রেপ্তার, উদ্ধার ৬ মোটরসাইকেল ও বাইসাইকেল বকশীগঞ্জে ডিবির অভিযানে বিপুল জাল ডলার সদৃশ নোটসহ গ্রেপ্তার ২ বকশীগঞ্জে ডিবির অভিযানে বিপুল জাল ডলার সদৃশ নোটসহ গ্রেপ্তার ২, জব্দ মোটরসাইকেল ও ৩ মোবাইল অসুস্থ সাবেক মেয়রের খোজ খবর নিলেন রাজনৈতিক ও সাংবাদিক নেতৃবৃন্দ জঙ্গল সলিমপুরের আইন-শৃঙ্খলা উন্নয়নে সমন্বিত মাস্টারপ্ল্যান প্রণয়নের উদ্যোগ ঈশ্বরগঞ্জে সোহাগী ইউনিয়নের আওয়ামী লীগ নেতা আসাদুজ্জামান গ্রেপ্তার নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক, বাগে জান্নাত মসজিদের সরক শুভ উদ্বোধন করেন। বদলগাছীতে শিয়ালের ভয় কেড়ে নিল শিশুর প্রাণ শিক্ষক দিবসে অনন্য উদ্যোগ: পটিয়া খলিলুর রহমান মহিলা কলেজে শিক্ষকদের সম্মাননা ও বৃক্ষরোপণ উপবৃত্তির অ্যাকাউন্ট খুলে বিপদে পড়েছে দেবীপুরের গ্রামবাসী। বাট্টাজোড় নগর মামুদ উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি আক্তার হোসেন মাস্টার দক্ষিণ এশীয় পর্যটন পুরস্কার ২০২৬: সায়মানের ঝুলিতে তিন সম্মাননা, টানা আট বছরের সাফল্য ধামইরহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রম নিয়ে অবহিতকরণ সভা, সঠিক তথ্য সংগ্রহে গুরুত্ব পঞ্চগড়ে পুকুরী দ্বি মুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষকের মাঝে দ্বন্দ্বে ক্ষতিগ্রস্থ হচ্ছে শিক্ষার্থী

জেলা পরিষদের উদ্যোগে ইঞ্জিনচালিত বোট বিতরণ কোমলমতি শিক্ষার্থীদের মাঝে

দৈনিক পুনর্জাগরণ বিডি 24 ডেস্ক
ছবির ক্যাপশন: দৈনিক পুনর্জাগরণ বিডি ২৪



​মঞ্জুরুল ইসলাম লিটন, 
লংগদু প্রতিনিধি:

​রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ-এর উদ্যোগে লংগদুতে দূরপাল্লার স্কুলগামী কোমলমতি শিক্ষার্থীদের সুবিধার্থে ইঞ্জিনচালিত দুটি বোট বিতরণ করা হয়েছে। বিশেষ করে বর্ষাকালে শিক্ষার্থীদের যাতায়াতের ভোগান্তি কমাতে এই পদক্ষেপ নেওয়া হয়।

২৬ সেপ্টেম্বর শুক্রবার বিকাল ৪ ঘটিকায় রাঙামাটি জেলা পরিষদের সদস্য মিনহাজ মুর্শিদের তত্ত্বাবধানে উপজেলার ফরের মুখ সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ঝারুল বাগান সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দুটি বোট সংশ্লিষ্ট স্কুল কর্তৃপক্ষের হাতে তুলে দেওয়া হয়।
​উপজেলার মাইনীমুখ বাজার ফরেস্ট ঘাট এরিয়ায় আয়োজিত এক অনুষ্ঠানে দুটি প্রতিষ্ঠানের দায়িত্বশীলদের মাঝে ১টি করে মোট দুটি ইঞ্জিনচালিত বোট হস্তান্তর করা হয়। 
এ সময় পার্বত্য জেলা পরিষদের সদস্য মিনহাজ মুর্শিদ বলেন, "দূরপাল্লার কোমলমতি শিক্ষার্থীদের যাতায়াতের অসুবিধা এবং বর্ষাকালে কাপ্তাই লেকের পানি বৃদ্ধির ফলে বাচ্চাদের স্কুলে যেতে মারাত্মক অসুবিধায় পড়তে হয়। শিক্ষার্থীদের এই যাতায়াত অসুবিধা বিবেচনা করেই আমরা এমন উদ্যোগ নিয়েছি।

​তিনি আরও বলেন, "সকলের সহযোগিতা পেলে উপজেলার দূর্গম এলাকাগুলোতে এ ধরনের সেবা আরও বেশি করে পৌঁছাতে পারবো।"
​এই উদ্যোগের ফলে সংশ্লিষ্ট দুটি বিদ্যালয়ের শিক্ষার্থীরা এখন থেকে অপেক্ষাকৃত নিরাপদে এবং সহজে বিদ্যালয়ে আসা-যাওয়া করতে পারবে বলে আশা করা হচ্ছে।

কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন...

এ জাতীয় আরো খবর...
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ৯ Whats-App-Image-2025-09-28-at-21-25-44-b187979f
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ২ received-874219331633485
---------------------------------------------------------------------
৩ বিজ্ঞাপন Whats-App-Image-2025-09-28-at-21-25-46-e841052a