আজঃ 15 October 2026 | সময়ঃ
সংবাদ শিরোনাম :
কাশিপুর আনসার ও ভিডিপি ক্লাব পরিদর্শন করলেন ঢাকা রেঞ্জের উপমহাপরিচালক দিনাজপুর বীরগঞ্জে সাহাডুবীতে দুর্গোৎসব ঘিরে উৎসবের আমেজ বন্দর থানা প্রেস ক্লাবের উপদেষ্টা পরিষদে পাঁচজন, কার্যনির্বাহী সদস্য হলেন দুজন বকশীগঞ্জে দুর্গোৎসবের নিরাপত্তা জোরদার: মাদক ও অবৈধ বালু উত্তোলন বন্ধের পদক্ষেপ গ্রহণ মিরসরাইয়ে অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তার বাড়িতে ডাকাতি, আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তার ৫ বাকলিয়ায় ইমন হত্যা: চার ঘণ্টার অভিযানে গ্রেপ্তার ৪ চট্টগ্রামে আন্তঃজেলা চোর চক্রের চার সদস্য গ্রেপ্তার, উদ্ধার ৬ মোটরসাইকেল ও বাইসাইকেল বকশীগঞ্জে ডিবির অভিযানে বিপুল জাল ডলার সদৃশ নোটসহ গ্রেপ্তার ২ বকশীগঞ্জে ডিবির অভিযানে বিপুল জাল ডলার সদৃশ নোটসহ গ্রেপ্তার ২, জব্দ মোটরসাইকেল ও ৩ মোবাইল অসুস্থ সাবেক মেয়রের খোজ খবর নিলেন রাজনৈতিক ও সাংবাদিক নেতৃবৃন্দ জঙ্গল সলিমপুরের আইন-শৃঙ্খলা উন্নয়নে সমন্বিত মাস্টারপ্ল্যান প্রণয়নের উদ্যোগ ঈশ্বরগঞ্জে সোহাগী ইউনিয়নের আওয়ামী লীগ নেতা আসাদুজ্জামান গ্রেপ্তার নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক, বাগে জান্নাত মসজিদের সরক শুভ উদ্বোধন করেন। বদলগাছীতে শিয়ালের ভয় কেড়ে নিল শিশুর প্রাণ শিক্ষক দিবসে অনন্য উদ্যোগ: পটিয়া খলিলুর রহমান মহিলা কলেজে শিক্ষকদের সম্মাননা ও বৃক্ষরোপণ উপবৃত্তির অ্যাকাউন্ট খুলে বিপদে পড়েছে দেবীপুরের গ্রামবাসী। বাট্টাজোড় নগর মামুদ উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি আক্তার হোসেন মাস্টার দক্ষিণ এশীয় পর্যটন পুরস্কার ২০২৬: সায়মানের ঝুলিতে তিন সম্মাননা, টানা আট বছরের সাফল্য ধামইরহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রম নিয়ে অবহিতকরণ সভা, সঠিক তথ্য সংগ্রহে গুরুত্ব পঞ্চগড়ে পুকুরী দ্বি মুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষকের মাঝে দ্বন্দ্বে ক্ষতিগ্রস্থ হচ্ছে শিক্ষার্থী

বকশীগঞ্জে বিএনপির মহাসমাবেশে জনতার ঢল

দৈনিক পুনর্জাগরণ বিডি 24 ডেস্ক
ছবির ক্যাপশন: দৈনিক পুনর্জাগরণ বিডি ২৪

মো: আলী মজনু বাবু: বকশিগঞ্জ প্রতিনিধি 

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ধানের শীষের পক্ষে গণসমর্থন সুদৃढ़ করতে বকশীগঞ্জে বিএনপির মহাসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো সংস্কারের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে সাধুরপাড়া, মেরুরচর ও বগারচর ইউনিয়ন বিএনপি যৌথভাবে আয়োজন করে এই সমাবেশ।

বিকেলে সাধুরপাড়া নজরুল ইসলাম উচ্চ বিদ্যালয় মাঠে নেতাকর্মী ও সাধারণ মানুষের ঢল নেমে জনসমুদ্রের সৃষ্টি হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর-১ (দেওয়ানগঞ্জ–বকশীগঞ্জ) আসনে বিএনপি মনোনীত এমপি প্রার্থী ও কেন্দ্রীয় বিএনপির কোষাধ্যক্ষ এম রশিদুজ্জামান মিল্লাত।

বক্তব্যে তিনি বলেন—
“গণতন্ত্র পুনরুদ্ধার, সুশাসন প্রতিষ্ঠা এবং জনগণের ন্যায্য অধিকার নিশ্চিত করতে ধানের শীষে ভোট দেওয়া জরুরি। স্বাধীন বিচারব্যবস্থা ও সুষ্ঠু নির্বাচন ফিরিয়ে আনতে তারেক রহমানের ৩১ দফা আজ সময়ের দাবি।”

তিনি আরও বলেন—
“দীর্ঘদিন ধরে দেওয়ানগঞ্জ ও বকশীগঞ্জ উন্নয়নে অবহেলিত। রাস্তাঘাট, স্বাস্থ্যসেবা, কৃষিসহ সবখানে বৈষম্যের শিকার এই দুই উপজেলা। জনগণ যে পরিবর্তন চায়, বিএনপি সেই পরিবর্তনের নেতৃত্ব দেয়ার জন্য প্রস্তুত।”

সভা চলাকালীন তিনি সতর্ক করে বলেন—
“বিএনপির বিরুদ্ধে অপপ্রচারকারীদের অনেক ছাড় দেওয়া হয়েছে, কিন্তু নির্বাচনে কোন ছাড় দেওয়া হবে না। জনগণ তাদের ভোটাধিকার ফিরে পেতে চায়, আমরা সেই অধিকার রক্ষায় মাঠে আছি।”

সভায় সভাপতিত্ব করেন সাধুরপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি গাজীউর রহমান মোল্ল্যা, এবং সঞ্চালনা করেন সংগঠনিক সম্পাদক শাহীন খান।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন—কেন্দ্রীয় কৃষক দলের যুগ্ম মহাসচিব মনিরুল ইসলাম,বকশীগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মানিক সওদাগর,

সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম প্রিন্স,উপজেলা বিএনপির সহ-সভাপতি মোতালেব হোসেন সরকার,উপজেলা বিএনপির সহ-সভাপতি গোলাম রব্বানী,উপজেলা যুবদলের আহ্বায়ক বিপ্লব সওদাগর,পৌর বিএনপির সভাপতি এডভোকেট আনিছুজ্জামান গামা,পৌর সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম তালুকদার শাকিল,

বীর মুক্তিযোদ্ধা নওশেদ আলী,কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সভাপতি শাহজাহান শাওন।
এছাড়া উপজেলা, পৌর, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের কয়েক হাজার নেতাকর্মী অংশগ্রহণ করে সমাবেশস্থলকে উৎসবমুখর পরিবেশে পরিণত করে।

কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন...

এ জাতীয় আরো খবর...
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ৯ Whats-App-Image-2025-09-28-at-21-25-44-b187979f
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ২ received-874219331633485
---------------------------------------------------------------------
৩ বিজ্ঞাপন Whats-App-Image-2025-09-28-at-21-25-46-e841052a