আজঃ 31 August 2026 | সময়ঃ
সংবাদ শিরোনাম :
সন্তান বিক্রি করে বাবার আইফোন কেনা,সেই শিশু উদ্ধার। নজরুল বর্ষ উদযাপন: আলীকদমে শিক্ষার্থীদের জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার যাত্রা উদ্ভোদন। বকশীগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়েছে ৮ দোকান চট্টগ্রামে ১১৮ বোতল বিদেশি মদসহ মাদক কারবারি আটক ইয়াবার সঙ্গে রকেট সিগন্যাল-ফ্লেয়ার, সন্দ্বীপে গ্রেপ্তার ১ বকশীগঞ্জে সুবহানিয়া নুরানি হাফিজিয়া মাদ্রাসায় গ্যাস সিলিন্ডার, চুলা ও সাউন্ডবক্স প্রদান পত্নীতলায় জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা তমদ্দুন মজলিসশের প্রতিষ্ঠাবার্ষিকী প্রস্ততি সভা অনুষ্ঠিত। মরহুম এবাদুল হক-এর স্মরণ সভা ও দো'আ মাহফিল অনুষ্ঠিত। মৌলভীবাজারে অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃত্তি প্রদান অনুষ্ঠিত। রাজধানীতে স্কুলশিক্ষিকার মৃত্যুর ঘটনায় মূল অভিযুক্তসহ গ্রেপ্তার ২ ইপিজেডে পুলিশের বিশেষ অভিযান: ৭ মামলার আসামি রিয়াজ প্রকাশ রিয়াদ গ্রেপ্তার। চকবাজারে ১৩ হাজার ৫০০ টাকার জাল নোটসহ চক্রের দুই সদস্য গ্রেপ্তার সেনবাগে গোরকাটা বহুমুখী সমবায় সমিতির মার্কেট ভবনের শুভ উদ্বোধন হাফেজ নুর উদ্দিন জাকারিয়া কে বাউফল উপজেলার পক্ষ থেকে সংবধনা কুয়েতে পরম ভক্তি ও ধর্মীয় ভাবগাম্ভীর্যে পবিত্র জশনে ঈদ-এ মিলাদুন্নবী (সা.) মাহফিল অনুষ্ঠিত। ঔষধ কান্ড ইস্যুতে ঘাটাইল উপজেলা হসপিটাল পরিদর্শনে ফুলবাড়ীতে মাসিক আইন শৃঙ্খলা সভা অনুষ্ঠিত॥ বকশীগঞ্জ সদর ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় মির্জা সুহেল গুপ্ত সংগঠনের অপপ্রচারে কান না দেওয়ার আহ্বান পটিয়ার সংসদ এনামের

দিনাজপুরের বিরামপুরে রাতের আঁধারে ৫০ মণ বোরো ধান কেটে নেওয়ার অভিযোগ, থানায় লিখিত অভিযোগ দায়ের

দৈনিক পুনর্জাগরণ বিডি 24 ডেস্ক
ছবির ক্যাপশন: দৈনিক পুনর্জাগরণ বিডি ২৪

মোঃ নয়ন মিয়া দিনাজপুর
 জেলা প্রতিনিধি 

দিনাজপুরের বিরামপুর উপজেলায় জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে রাতের আঁধারে প্রায় ৫০ মণ বোরো ধান কেটে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত দাবি করে বিরামপুর পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের পূর্ব জগন্নাথপুর এলাকার বাসিন্দা মোঃ মাসুদ রানা বিরামপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে বিরামপুর পৌর এলাকার পুরাতন বাজার মন্দিরের পিছন এলাকার বাসিন্দা মোঃ মাহমুদুল হক ও তার সহযোগীদের সঙ্গে জমির মালিকানা নিয়ে বিরোধ চলে আসছিল।অভিযোগকারী দাবি করেন, চড়াইভিটা মৌজার জেএল নং-৮২, খতিয়ান নং-২০৯, দাগ নং-৫১০-এর ৬৬ শতক জমির বৈধ মালিক তিনি এবং জমিটির সকল হালনাগাদ কাগজপত্র তার কাছে রয়েছে। অভিযোগে উল্লেখ করা হয়েছে,জমিটি অভিযোগকারীর বসতবাড়ি থেকে দূরে হওয়ায় তিনি স্থানীয় কৃষক মোঃ বুলবুল আহম্মেদের কাছে বর্গা হিসেবে চাষাবাদের জন্য দেন। চলতি ইরি মৌসুমে ওই জমিতে বোরো ধান আবাদ করা হয় এবং সম্প্রতি ধান কর্তনের উপযোগী হয়ে ওঠে।

অভিযোগ অনুযায়ী,গত ১ জুন দিবাগত গভীর রাতে বিবাদীপক্ষ হারভেস্টার মেশিন নিয়ে জমিতে প্রবেশ করে ধান কাটতে শুরু করে। গভীর রাতে হারভেস্টার মেশিনের শব্দ শুনে বর্গা চাষি মোঃ বুলবুল ঘটনাস্থলে গিয়ে দেখতে পান,কয়েকজন ব্যক্তি হারভেস্টার দিয়ে ধান কেটে নিয়ে যাচ্ছেন।
স্থানীয় সূত্রে জানা যায়,জমিতে থাকা বাবু জিরা জাতের ধানের পরিমাণ ছিল আনুমানিক ৫০ মণ,যার বর্তমান বাজার মূল্য প্রায় ৬০ হাজার টাকা। অভিযোগকারী দাবি করেন, তার অনুমতি ছাড়াই এসব ধান কেটে নিয়ে যাওয়া হয়েছে। ঘটনার বিষয়ে বর্গা চাষি তাৎক্ষণিকভাবে জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করেন। পরে বিরামপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ ও ঘটনার সত্যতা যাচাই করে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

এদিকে অভিযোগকারী আরও দাবি করেছেন, ঘটনার পর বিবাদীপক্ষ তাকে এবং তার পক্ষে থাকা বর্গা চাষি ও অন্যান্য লোকজনকে বিভিন্ন ধরনের ভয়ভীতি ও হুমকি প্রদান করে। অভিযোগ অনুযায়ী, প্রতিবাদ বা আইনি পদক্ষেপ গ্রহণ করলে বড় ধরনের ক্ষতির সম্মুখীন হতে হবে বলেও হুমকি দেওয়া হয়েছে। ঘটনার প্রত্যক্ষদর্শী ও সাক্ষী হিসেবে চড়াইভিটা গ্রামের মোঃ বুলবুল এবং মঙ্গলপুর এলাকার মোঃ দিলদারের নাম উল্লেখ করা হয়েছে। এছাড়াও স্থানীয় আরও অনেকে ঘটনাটি দেখেছেন এবং বিষয়টি সম্পর্কে অবগত রয়েছেন বলে অভিযোগে দাবি করা হয়েছে।

এ বিষয়ে অভিযোগকারী মোঃ মাসুদ রানা বলেন,“আমি বৈধভাবে জমিটির মালিক। জমির সব কাগজপত্র আমার কাছে রয়েছে। দীর্ঘদিন ধরে বিবাদীপক্ষ জোরপূর্বক জমিটি দখলের চেষ্টা করে আসছে। অবশেষে রাতের অন্ধকারে আমার জমির ধান কেটে নিয়ে গেছে। আমি প্রশাসনের কাছে সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচার দাবি করছি।”
অন্যদিকে অভিযুক্ত পক্ষের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। তাদের বক্তব্য পাওয়া গেলে তা পরবর্তীতে প্রকাশ করা হবে। এ বিষয়ে বিরামপুর থানার দায়িত্বশীল সূত্র জানায়,লিখিত অভিযোগ পাওয়া গেলে তদন্তপূর্বক প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

স্থানীয় সচেতন মহলের মতে, জমি সংক্রান্ত বিরোধের কারণে প্রায়ই বিভিন্ন এলাকায় সংঘাত, ফসল নষ্ট ও দখলচেষ্টার ঘটনা ঘটছে। এসব ঘটনায় দ্রুত প্রশাসনিক হস্তক্ষেপ এবং নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত মালিকানা নির্ধারণ করা জরুরি বলে তারা মনে করেন। বর্তমানে ঘটনাটি নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং ক্ষতিগ্রস্ত পক্ষ প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছে।

কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন...

এ জাতীয় আরো খবর...
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ৯ Whats-App-Image-2025-09-28-at-21-25-44-b187979f
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ২ received-874219331633485
---------------------------------------------------------------------
৩ বিজ্ঞাপন Whats-App-Image-2025-09-28-at-21-25-46-e841052a