আজঃ 16 October 2026 | সময়ঃ
সংবাদ শিরোনাম :
কাশিপুর আনসার ও ভিডিপি ক্লাব পরিদর্শন করলেন ঢাকা রেঞ্জের উপমহাপরিচালক দিনাজপুর বীরগঞ্জে সাহাডুবীতে দুর্গোৎসব ঘিরে উৎসবের আমেজ বন্দর থানা প্রেস ক্লাবের উপদেষ্টা পরিষদে পাঁচজন, কার্যনির্বাহী সদস্য হলেন দুজন বকশীগঞ্জে দুর্গোৎসবের নিরাপত্তা জোরদার: মাদক ও অবৈধ বালু উত্তোলন বন্ধের পদক্ষেপ গ্রহণ মিরসরাইয়ে অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তার বাড়িতে ডাকাতি, আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তার ৫ বাকলিয়ায় ইমন হত্যা: চার ঘণ্টার অভিযানে গ্রেপ্তার ৪ চট্টগ্রামে আন্তঃজেলা চোর চক্রের চার সদস্য গ্রেপ্তার, উদ্ধার ৬ মোটরসাইকেল ও বাইসাইকেল বকশীগঞ্জে ডিবির অভিযানে বিপুল জাল ডলার সদৃশ নোটসহ গ্রেপ্তার ২ বকশীগঞ্জে ডিবির অভিযানে বিপুল জাল ডলার সদৃশ নোটসহ গ্রেপ্তার ২, জব্দ মোটরসাইকেল ও ৩ মোবাইল অসুস্থ সাবেক মেয়রের খোজ খবর নিলেন রাজনৈতিক ও সাংবাদিক নেতৃবৃন্দ জঙ্গল সলিমপুরের আইন-শৃঙ্খলা উন্নয়নে সমন্বিত মাস্টারপ্ল্যান প্রণয়নের উদ্যোগ ঈশ্বরগঞ্জে সোহাগী ইউনিয়নের আওয়ামী লীগ নেতা আসাদুজ্জামান গ্রেপ্তার নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক, বাগে জান্নাত মসজিদের সরক শুভ উদ্বোধন করেন। বদলগাছীতে শিয়ালের ভয় কেড়ে নিল শিশুর প্রাণ শিক্ষক দিবসে অনন্য উদ্যোগ: পটিয়া খলিলুর রহমান মহিলা কলেজে শিক্ষকদের সম্মাননা ও বৃক্ষরোপণ উপবৃত্তির অ্যাকাউন্ট খুলে বিপদে পড়েছে দেবীপুরের গ্রামবাসী। বাট্টাজোড় নগর মামুদ উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি আক্তার হোসেন মাস্টার দক্ষিণ এশীয় পর্যটন পুরস্কার ২০২৬: সায়মানের ঝুলিতে তিন সম্মাননা, টানা আট বছরের সাফল্য ধামইরহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রম নিয়ে অবহিতকরণ সভা, সঠিক তথ্য সংগ্রহে গুরুত্ব পঞ্চগড়ে পুকুরী দ্বি মুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষকের মাঝে দ্বন্দ্বে ক্ষতিগ্রস্থ হচ্ছে শিক্ষার্থী

আনোয়ারায় পৃথক দুই দুর্ঘটনায় শিশু ও যুবকের মৃত্যু

দৈনিক পুনর্জাগরণ বিডি 24 ডেস্ক
ছবির ক্যাপশন: দৈনিক পুনর্জাগরণ বিডি ২৪


মুহাম্মদ বোরহান উদ্দিন টুটুল, বিশেষ প্রতিনিধি চট্টগ্রাম :

দক্ষিণ চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় পৃথক দুটি মর্মান্তিক ঘটনায় বিষপানে এক যুবক ও পানিতে ডুবে দেড় বছরের এক কন্যা শিশুর মৃত্যু হয়েছে।


সূত্রে জানা যায়, আজ বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সকালে আনুমানিক ৭টার দিকে উপজেলার ১নং বৈরাগ ইউনিয়নের ৯নং ওয়ার্ডের হুন্দিপপাড়া এলাকার বাসিন্দা মোহাম্মদ সাকিব (২৫) নিজ বাড়িতে বিষপান করেন। তিনি মৃত শাহ আলমের একমাত্র পুত্র। বিষয়টি টের পেয়ে স্বজনরা তাকে দ্রুত আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক ডা. উপমা প্রাথমিক চিকিৎসা ও ওয়াশ শেষে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। তবে চট্টগ্রাম মেডিকেলে নেওয়ার পর তার মৃত্যু হয়।

নিহতের চাচাতো ভাই ছোটন জানান, মোহাম্মদ সাকিব দীর্ঘদিন ধরে মানসিকভাবে ভেঙে পড়েছিলেন। ধারণা করা হচ্ছে, মানসিক চাপে তিনি আত্মহত্যার পথ বেছে নেন।

একই দিন দুপুরে উপজেলার ১নং বৈরাগ ইউনিয়নের মুহাম্মদপুর গ্রামে পানিতে ডুবে দেড় বছরের এক কন্যা শিশুর মর্মান্তিক মৃত্যু হয়। নিহত শিশুটি ওই গ্রামের বাসিন্দা শাখাওয়াত হোসেন শাকিলের একমাত্র কন্যা সোহা (১)।

স্থানীয় সূত্রে জানা যায়, আজ বৃহস্পতিবার দুপুরে পরিবারের সদস্যদের অগোচরে শিশুটি বাড়ির পাশের পুকুরের ধারে চলে যায়। দীর্ঘ সময় তাকে দেখতে না পেয়ে পরিবারের লোকজন উদ্বিগ্ন হয়ে খোঁজাখুঁজি শুরু করেন। পরে বাড়ির পাশে অবস্থিত পুকুর থেকে শিশুটিকে উদ্ধার করে দ্রুত আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 
ঘটনার সত্যতা নিশ্চিত করে আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. উপমা জানান, হাসপাতালে আনার আগেই শিশুটির মৃত্যু হয়েছে।

কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন...

এ জাতীয় আরো খবর...
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ৯ Whats-App-Image-2025-09-28-at-21-25-44-b187979f
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ২ received-874219331633485
---------------------------------------------------------------------
৩ বিজ্ঞাপন Whats-App-Image-2025-09-28-at-21-25-46-e841052a