আজঃ 13 October 2026 | সময়ঃ
সংবাদ শিরোনাম :
বাট্টাজোড় নগর মামুদ উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি আক্তার হোসেন মাস্টার দক্ষিণ এশীয় পর্যটন পুরস্কার ২০২৬: সায়মানের ঝুলিতে তিন সম্মাননা, টানা আট বছরের সাফল্য ধামইরহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রম নিয়ে অবহিতকরণ সভা, সঠিক তথ্য সংগ্রহে গুরুত্ব পঞ্চগড়ে পুকুরী দ্বি মুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষকের মাঝে দ্বন্দ্বে ক্ষতিগ্রস্থ হচ্ছে শিক্ষার্থী উৎসবমুখর দুর্গোৎসবের প্রস্তুতি পটিয়ায়: মণ্ডপে মণ্ডপে থাকবে বিশেষ নজরদারি নলডাঙ্গায় ভ্রাম্যমান আদালতের অভিযানে দুই মাদকসেবির কারাদণ্ড চট্টগ্রামে শ্রমিক দলের সমাবেশে মাছুম ভূঁইয়ার ক্ষোভ, তৃণমূল নেতাকর্মীদের মূল্যায়নের দাবি কাশিপুর পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার প্রত্যাশা সাইদুর রহমানের, চাইলেন সবার দোয়া ফেনীতে হামলায় গুরুতর আহত মনসুর আলম, জমি ও মাদক নিয়ে বিরোধের অভিযোগ চিলাহাটিতে অব্যবহৃত শতকোটি টাকার অবকাঠামো, থমকে আছে সীমান্ত বাণিজ্য পীরগঞ্জে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে মাঠকর্মী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ সম্পন্ন। বীরগঞ্জে উত্তরবঙ্গের পরিচিত কবিয়াল ক্ষিতীশ সরকারের বাড়িতে দুর্ধর্ষ চুরি পত্নীতলায় ৭০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার রাণীনগরে ইসলামী ব্যাংকের ৩৪ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় ব্যাংকের তিন কর্মীসহ গ্রেপ্তার ৬ নওগাঁর মান্দা উপজেলার বিল মান্দায় মৎস্যসম্পদ সংরক্ষণ মায়ের মাগফিরাত কামনায় মাদ্রাসার শিক্ষার্থীদের নিয়ে জোসেফের দোয়া মাহফিল সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস নলডাঙ্গায় মাদকসেবিদের আতংক ওসি মনোয়ার বকশীগঞ্জে বাসচাপায় শাশুড়ি-পুত্রবধূর মৃত্যু, হেলপার আটক বন্দর থানা প্রেসক্লাবের মাসিক সভা অনুষ্ঠিত

শিক্ষাবোর্ড চেয়ারম্যান জিনিয়াসরাই উন্নত বাংলাদেশের কারিগর

দৈনিক পুনর্জাগরণ বিডি 24 ডেস্ক
ছবির ক্যাপশন: দৈনিক পুনর্জাগরণ বিডি ২৪

মেধাবৃত্তি পুরস্কার ও শিশু উৎসবে শিক্ষাবোর্ড চেয়ারম্যান
জিনিয়াসরাই উন্নত বাংলাদেশের কারিগর

মুহাম্মদ  জিয়া উদ্দিন, বিশেষ প্রতিনিধি চট্টগ্রাম : 


জিনিয়াসরাই উন্নত বাংলাদেশের কারিগর
চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর আবদুল্লাহ আল মামুন চৌধুরী বলেছেন, একটি জাতির মেরুদণ্ড হলো তার শিক্ষা, আর সেই শিক্ষার প্রাণভোমরা হলো মেধা। কিন্তু সঠিক পরিচর্যা আর স্বীকৃতি না পেলে অনেক সুপ্ত মেধাই অঙ্কুরে বিনষ্ট হয়ে যায়। আর ঠিক এই জায়গাতেই আলোর মশাল হাতে দাঁড়িয়েছে জিনিয়াস বাংলাদেশ ফাউন্ডেশন। তাদের মূল লক্ষ্য কেবল বৃত্তি প্রদান নয়; বরং দেশের ভবিষ্যৎ প্রজন্মকে মেধা, মনন ও নৈতিকতায় এক একজন যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলা। এই ফাউন্ডেশনের যে এই দীর্ঘ পথচলা এবং অবদান নিঃসন্দেহে অত্যন্ত প্রশংসনীয় ও অনুকরণীয়।

শনিবার (২০ জুন) বিকাল ৩টায় চট্টগ্রাম নগরের এলজিইডি মিলনায়তনে জিনিয়াস বাংলাদেশ ফাউন্ডেশন আয়োজিত মেধাবৃত্তি পুরস্কার বিতরণ ও শিশু উৎসবে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

শিক্ষার্থীদের উদ্দেশ্যে শিক্ষাবোর্ড চেয়ারম্যান বলেন, আজ তোমরা যারা পুরস্কৃত হয়েছ, তোমাদের কাঁধে কিন্তু এক বিশাল দায়িত্ব। তোমাদের মতো জিনিয়াসরাই উন্নত বাংলাদেশের কারিগর। তোমাদের আরও বহুদূর এগিয়ে যেতে হবে। মনে রাখবে, মেধার সাথে যদি নম্রতা এবং মননশীলতার যোগ না ঘটে, তবে তা পূর্ণতা পায় না।

জিনিয়াস বাংলাদেশ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও পরিচালক সরোজ আহমেদের সভাপতিত্বে অসিত নন্দী ও বিলকিছ আকতারের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম রিপোর্টর্স ফোরাম (সিআরএফ) সভাপতি কাজী আবুল মনসুর, অপর্ণাচরণ স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আবু তালেব মো. বেলাল, সিটি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমীর হক মো. আবুল হোছাইন, জিনিয়াস ভাইস চেয়ারম্যান বিপ্লব মিত্র, পরীক্ষা নিয়ন্ত্রক উত্তম কুমার আচার্য্য, জিনিয়াস উপদেষ্টা লায়ন আফসার হোছাইন চৌধুরী, লায়ন অনুপ কুমার রায়, দৈনিক দিনকালের চট্টগ্রাম ব্যুরো চিফ হাসান মুকুল প্রমুখ।

অনুষ্ঠানের বিশেষ অতিথির বক্তব্যে সিআরএফ সভাপতি কাজী আবুল মনসুর বলেন, ‘আজকের মেধাবী শিশুরাই এদেশকে এগিয়ে নিয়ে যাবে। তবে শুধু শিক্ষা অর্জন করলেই হবেনা। মানুষকে ভালবাসতে হবে। এ জন্য আগামী দিনের কর্ণধার যারা তাদের মানবিক মূল্যবোধের শিক্ষা দিতে হবে। সুস্থ প্রতিযোগিতার মাধ্যমে যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। জিনিয়াস শিক্ষার্থীদের মেধাবিকাশে যে ভূমিকা রাখছে তা প্রশংসার দাবিদার।’

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জিনিয়াস যুগ্ম সচিব সুশান্ত কুমার শীল, সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ রিদওয়ানুল হক, সমন্বয়ক মীর জুবেদ, রাশেদুল আলম চৌধুরী, মিডিয়া সেক্রেটারি এম ইমরান বিন ইসলাম, ইন্দ্রজিৎ ভট্টাচার্য্য, দিদারুল ইসলাম, মুহাম্মদ নাছিম উদ্দিন, ইসতিয়াক রহমান খান, সানজিদা শাহরিন, তানজিম আহমেদ, সাঈদ মো. সাইমুন সাকিব।

অনুষ্ঠানে চট্টগ্রাম নগরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৩১৫ জন মেধাবী শিক্ষার্থীর হাতে পুরস্কার হিসেবে ল্যাপটপ, নগদ অর্থ, ক্রেস্ট, সনদ, বইসহ বিভিন্ন শিক্ষা উপকরণ প্রদান করা হয়।

কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন...

এ জাতীয় আরো খবর...
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ৯ Whats-App-Image-2025-09-28-at-21-25-44-b187979f
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ২ received-874219331633485
---------------------------------------------------------------------
৩ বিজ্ঞাপন Whats-App-Image-2025-09-28-at-21-25-46-e841052a