আজঃ 13 October 2026 | সময়ঃ
সংবাদ শিরোনাম :
বাট্টাজোড় নগর মামুদ উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি আক্তার হোসেন মাস্টার দক্ষিণ এশীয় পর্যটন পুরস্কার ২০২৬: সায়মানের ঝুলিতে তিন সম্মাননা, টানা আট বছরের সাফল্য ধামইরহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রম নিয়ে অবহিতকরণ সভা, সঠিক তথ্য সংগ্রহে গুরুত্ব পঞ্চগড়ে পুকুরী দ্বি মুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষকের মাঝে দ্বন্দ্বে ক্ষতিগ্রস্থ হচ্ছে শিক্ষার্থী উৎসবমুখর দুর্গোৎসবের প্রস্তুতি পটিয়ায়: মণ্ডপে মণ্ডপে থাকবে বিশেষ নজরদারি নলডাঙ্গায় ভ্রাম্যমান আদালতের অভিযানে দুই মাদকসেবির কারাদণ্ড চট্টগ্রামে শ্রমিক দলের সমাবেশে মাছুম ভূঁইয়ার ক্ষোভ, তৃণমূল নেতাকর্মীদের মূল্যায়নের দাবি কাশিপুর পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার প্রত্যাশা সাইদুর রহমানের, চাইলেন সবার দোয়া ফেনীতে হামলায় গুরুতর আহত মনসুর আলম, জমি ও মাদক নিয়ে বিরোধের অভিযোগ চিলাহাটিতে অব্যবহৃত শতকোটি টাকার অবকাঠামো, থমকে আছে সীমান্ত বাণিজ্য পীরগঞ্জে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে মাঠকর্মী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ সম্পন্ন। বীরগঞ্জে উত্তরবঙ্গের পরিচিত কবিয়াল ক্ষিতীশ সরকারের বাড়িতে দুর্ধর্ষ চুরি পত্নীতলায় ৭০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার রাণীনগরে ইসলামী ব্যাংকের ৩৪ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় ব্যাংকের তিন কর্মীসহ গ্রেপ্তার ৬ নওগাঁর মান্দা উপজেলার বিল মান্দায় মৎস্যসম্পদ সংরক্ষণ মায়ের মাগফিরাত কামনায় মাদ্রাসার শিক্ষার্থীদের নিয়ে জোসেফের দোয়া মাহফিল সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস নলডাঙ্গায় মাদকসেবিদের আতংক ওসি মনোয়ার বকশীগঞ্জে বাসচাপায় শাশুড়ি-পুত্রবধূর মৃত্যু, হেলপার আটক বন্দর থানা প্রেসক্লাবের মাসিক সভা অনুষ্ঠিত

পর্নোগ্রাফি তৈরি করে ব্ল্যাকমেইল, ৩৩ হাজার টাকা আদায়: ডবলমুরিং থানা পুলিশের অভিযানে গ্রেপ্তার ১

দৈনিক পুনর্জাগরণ বিডি 24 ডেস্ক
ছবির ক্যাপশন: ডবলমুরিং থানা পুলিশের অভিযানে গ্রেপ্তার ১

পারভেজ বাঙালী, চট্টগ্রাম জেলা প্রতিনিধি 

সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচয়ের সূত্র ধরে প্রতারণার মাধ্যমে অশ্লীল ছবি ও পর্নোগ্রাফি ভিডিও তৈরি করে ব্ল্যাকমেইল এবং অর্থ আদায়ের অভিযোগে কালা মিয়া ওরফে কালাম মিয়া (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) ডবলমুরিং মডেল থানা পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, গত ১৪ জুন রাত ১২টা ৬ মিনিটের দিকে মতিউর রহমান নামে এক ব্যক্তির হোয়াটসঅ্যাপ নম্বরে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি বিভিন্ন নারীর ছবি পাঠান। পরে বিভিন্ন প্রলোভন দেখিয়ে হোয়াটসঅ্যাপ ও ইমোতে ভিডিও কলে কথা বলার সময় গোপনে ভিডিও ধারণ করা হয়। ওই ভিডিও ও ভুক্তভোগীর ছবি সম্পাদনা করে অশ্লীল ছবি ও পর্নোগ্রাফি ভিডিও তৈরি করা হয় বলে অভিযোগ।

পরে এসব ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে ভুক্তভোগীর কাছে টাকা দাবি করা হয়। একাধিক বিকাশ নম্বরের মাধ্যমে ধাপে ধাপে মোট ৩৩ হাজার ৫০০ টাকা আদায় করা হয়। এ ঘটনায় ডবলমুরিং মডেল থানায় মামলা দায়ের করা হয়।

মামলার তদন্তে ডবলমুরিং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহীনূর আলমের নেতৃত্বে তদন্ত কর্মকর্তা এসআই (নিরস্ত্র) মো. ইমান হোসাইনের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালায়। ঢাকা জেলার আশুলিয়া থানার পুলিশের সহায়তায় বুধবার (১৯ আগস্ট) দিবাগত রাত আড়াইটার দিকে আশুলিয়া থানার বলিভদ্র-বেলতলা তালপট্টি এলাকায় অভিযান চালিয়ে কালা মিয়া ওরফে কালাম মিয়াকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারের সময় তার কাছ থেকে দুটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ও একটি বাটন ফোন জব্দ করা হয়। পুলিশ বলছে, জব্দ করা মোবাইল ফোনে মামলার বাদীর সঙ্গে প্রতারণা, অশ্লীল ছবি ও পর্নোগ্রাফি ভিডিও তৈরির সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন তথ্য পাওয়া গেছে।

এ ছাড়া ওই মোবাইল ফোনগুলোতে ব্যবহৃত ফেসবুক, হোয়াটসঅ্যাপ ও ইমো অ্যাকাউন্টে মামলার বাদীসহ বিভিন্ন ব্যক্তির অশ্লীল ছবি ও ভিডিও পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ। জব্দ করা মোবাইল ফোনে আসামির নামে নিবন্ধিত ছয়টি সিমকার্ডও পাওয়া যায়।

পুলিশ আরও জানায়, থানার রেকর্ডপত্র ও পিসিপিআর যাচাই করে গ্রেপ্তার কালা মিয়া ওরফে কালাম মিয়ার বিরুদ্ধে একাধিক মামলা থাকার তথ্য পাওয়া গেছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে গ্রেপ্তার আসামিকে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে ডবলমুরিং মডেল থানা পুলিশ।

কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন...

এ জাতীয় আরো খবর...
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ৯ Whats-App-Image-2025-09-28-at-21-25-44-b187979f
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ২ received-874219331633485
---------------------------------------------------------------------
৩ বিজ্ঞাপন Whats-App-Image-2025-09-28-at-21-25-46-e841052a