আজঃ 13 October 2026 | সময়ঃ
সংবাদ শিরোনাম :
বাট্টাজোড় নগর মামুদ উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি আক্তার হোসেন মাস্টার দক্ষিণ এশীয় পর্যটন পুরস্কার ২০২৬: সায়মানের ঝুলিতে তিন সম্মাননা, টানা আট বছরের সাফল্য ধামইরহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রম নিয়ে অবহিতকরণ সভা, সঠিক তথ্য সংগ্রহে গুরুত্ব পঞ্চগড়ে পুকুরী দ্বি মুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষকের মাঝে দ্বন্দ্বে ক্ষতিগ্রস্থ হচ্ছে শিক্ষার্থী উৎসবমুখর দুর্গোৎসবের প্রস্তুতি পটিয়ায়: মণ্ডপে মণ্ডপে থাকবে বিশেষ নজরদারি নলডাঙ্গায় ভ্রাম্যমান আদালতের অভিযানে দুই মাদকসেবির কারাদণ্ড চট্টগ্রামে শ্রমিক দলের সমাবেশে মাছুম ভূঁইয়ার ক্ষোভ, তৃণমূল নেতাকর্মীদের মূল্যায়নের দাবি কাশিপুর পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার প্রত্যাশা সাইদুর রহমানের, চাইলেন সবার দোয়া ফেনীতে হামলায় গুরুতর আহত মনসুর আলম, জমি ও মাদক নিয়ে বিরোধের অভিযোগ চিলাহাটিতে অব্যবহৃত শতকোটি টাকার অবকাঠামো, থমকে আছে সীমান্ত বাণিজ্য পীরগঞ্জে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে মাঠকর্মী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ সম্পন্ন। বীরগঞ্জে উত্তরবঙ্গের পরিচিত কবিয়াল ক্ষিতীশ সরকারের বাড়িতে দুর্ধর্ষ চুরি পত্নীতলায় ৭০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার রাণীনগরে ইসলামী ব্যাংকের ৩৪ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় ব্যাংকের তিন কর্মীসহ গ্রেপ্তার ৬ নওগাঁর মান্দা উপজেলার বিল মান্দায় মৎস্যসম্পদ সংরক্ষণ মায়ের মাগফিরাত কামনায় মাদ্রাসার শিক্ষার্থীদের নিয়ে জোসেফের দোয়া মাহফিল সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস নলডাঙ্গায় মাদকসেবিদের আতংক ওসি মনোয়ার বকশীগঞ্জে বাসচাপায় শাশুড়ি-পুত্রবধূর মৃত্যু, হেলপার আটক বন্দর থানা প্রেসক্লাবের মাসিক সভা অনুষ্ঠিত

নোয়াখালী সেনবাগে মাদক বিরোধী র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

দৈনিক পুনর্জাগরণ বিডি 24 ডেস্ক
ছবির ক্যাপশন: দৈনিক পুনর্জাগরণ বিডি ২৪

মোঃ আবদুল মোতালেব 
জেলা প্রতিনিধি নোয়াখালী  :-- 

নোয়াখালীর সেনবাগে মাদকের ভয়াবহতা সম্পর্কে জনসচেতনতা সৃষ্টি এবং সমাজকে মাদকমুক্ত করার লক্ষ্যে মাদকবিরোধী র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৪ আগস্ট) বিকেল ৫টায় সেনবাগ থানার উদ্যোগে ও উপজেলার ৬ নং কাবিলপুর ইউনিয়ন পরিষদের আয়োজনে ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এ র‍্যালি সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পরে একটি মাদকবিরোধী র‍্যালি ইউনিয়নের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

অনুষ্ঠানে রবিউল হক মানিক মেম্বারের সঞ্চালনায় সভাপতিত্ব করেন সেনবাগ থানার পরিদর্শক (তদন্ত) হযরত আলী। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেনবাগ উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহছিয়া তাবাসসুম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেনবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রহিম সরকার, নোয়াখালী জেলা বিএনপির সদস্য আব্দুল্লাহ আল মামুন, ৬ নং কাবিলপুর ইউনিয়ন বিএনপির সদস্য সচিব ও জেলা পরিষদের সাবেক সদস্য জহিরুল ইসলাম, ৬ নং কাবিলপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক শেখ মোস্তাফিজুর রহমান, ৬ নং কাবিলপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির মাওলানা আবু সাকের, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক শামসুল হক শামু এবং ইউনিয়ন যুবদলের সভাপতি মহিন উদ্দিন মহিন।

আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা সাবেক ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ও ৬ নং কাবিলপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মজিবুর রহমান, ৬ নং কাবিলপুর  ইউনিয়ন জামায়াতে ইসলামী  সভাপতি মাস্টার শরিফুল ইসলাম এবং নোয়াখালী জেলা যুবদলের সদস্য রেজাউল হক সেলিম।

এ সময় বক্তারা বলেন, মাদক একটি পরিবার, সমাজ ও রাষ্ট্রের জন্য মারাত্মক হুমকি। মাদকের কারণে তরুণ প্রজন্ম বিপথগামী হওয়ার পাশাপাশি বিভিন্ন সামাজিক অপরাধও বৃদ্ধি পায়। তাই মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে দল-মত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

বক্তারা মাদক ব্যবসায়ী, মাদক সরবরাহকারী ও মাদকসেবীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানান। একই সঙ্গে নিজ নিজ এলাকায় মাদকের বিস্তার রোধে সচেতন নাগরিকদের প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীকে তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানানো হয়।

অনুষ্ঠানে সার্বিক আয়োজনে সহযোগিতা করেন ইউনিয়ন বিএনপির সদস্য আনোয়ার হোসেন আনু। এ ছাড়া স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও সচেতন নাগরিকরা উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা আরও বলেন, শুধু আইন প্রয়োগের মাধ্যমে মাদক নির্মূল সম্ভব নয়; পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক ও ধর্মীয় সংগঠনসহ সর্বস্তরের মানুষের সম্মিলিত প্রচেষ্টায় একটি সুস্থ ও মাদকমুক্ত সমাজ গড়ে তোলা সম্ভব। এ লক্ষ্যে নিয়মিতভাবে জনসচেতনতামূলক কার্যক্রম অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করেন তারা।

কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন...

এ জাতীয় আরো খবর...
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ৯ Whats-App-Image-2025-09-28-at-21-25-44-b187979f
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ২ received-874219331633485
---------------------------------------------------------------------
৩ বিজ্ঞাপন Whats-App-Image-2025-09-28-at-21-25-46-e841052a