আজঃ 15 October 2026 | সময়ঃ
সংবাদ শিরোনাম :
কাশিপুর আনসার ও ভিডিপি ক্লাব পরিদর্শন করলেন ঢাকা রেঞ্জের উপমহাপরিচালক দিনাজপুর বীরগঞ্জে সাহাডুবীতে দুর্গোৎসব ঘিরে উৎসবের আমেজ বন্দর থানা প্রেস ক্লাবের উপদেষ্টা পরিষদে পাঁচজন, কার্যনির্বাহী সদস্য হলেন দুজন বকশীগঞ্জে দুর্গোৎসবের নিরাপত্তা জোরদার: মাদক ও অবৈধ বালু উত্তোলন বন্ধের পদক্ষেপ গ্রহণ মিরসরাইয়ে অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তার বাড়িতে ডাকাতি, আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তার ৫ বাকলিয়ায় ইমন হত্যা: চার ঘণ্টার অভিযানে গ্রেপ্তার ৪ চট্টগ্রামে আন্তঃজেলা চোর চক্রের চার সদস্য গ্রেপ্তার, উদ্ধার ৬ মোটরসাইকেল ও বাইসাইকেল বকশীগঞ্জে ডিবির অভিযানে বিপুল জাল ডলার সদৃশ নোটসহ গ্রেপ্তার ২ বকশীগঞ্জে ডিবির অভিযানে বিপুল জাল ডলার সদৃশ নোটসহ গ্রেপ্তার ২, জব্দ মোটরসাইকেল ও ৩ মোবাইল অসুস্থ সাবেক মেয়রের খোজ খবর নিলেন রাজনৈতিক ও সাংবাদিক নেতৃবৃন্দ জঙ্গল সলিমপুরের আইন-শৃঙ্খলা উন্নয়নে সমন্বিত মাস্টারপ্ল্যান প্রণয়নের উদ্যোগ ঈশ্বরগঞ্জে সোহাগী ইউনিয়নের আওয়ামী লীগ নেতা আসাদুজ্জামান গ্রেপ্তার নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক, বাগে জান্নাত মসজিদের সরক শুভ উদ্বোধন করেন। বদলগাছীতে শিয়ালের ভয় কেড়ে নিল শিশুর প্রাণ শিক্ষক দিবসে অনন্য উদ্যোগ: পটিয়া খলিলুর রহমান মহিলা কলেজে শিক্ষকদের সম্মাননা ও বৃক্ষরোপণ উপবৃত্তির অ্যাকাউন্ট খুলে বিপদে পড়েছে দেবীপুরের গ্রামবাসী। বাট্টাজোড় নগর মামুদ উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি আক্তার হোসেন মাস্টার দক্ষিণ এশীয় পর্যটন পুরস্কার ২০২৬: সায়মানের ঝুলিতে তিন সম্মাননা, টানা আট বছরের সাফল্য ধামইরহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রম নিয়ে অবহিতকরণ সভা, সঠিক তথ্য সংগ্রহে গুরুত্ব পঞ্চগড়ে পুকুরী দ্বি মুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষকের মাঝে দ্বন্দ্বে ক্ষতিগ্রস্থ হচ্ছে শিক্ষার্থী

ধামইরহাট সীমান্তে ট্যাপেন্টাডলসহ ৫ মাদক কারবারী আটক

দৈনিক পুনর্জাগরণ বিডি 24 ডেস্ক
ছবির ক্যাপশন: দৈনিক পুনর্জাগরণ বিডি ২৪

দেবাশিষ কুমার দাস 
জেলা প্রতিনিধি, নওগাঁ। 

নওগাঁর ধামইরহাট সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ৫ জন মাদক কারবারীকে আটক করেছে পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি)।
মঙ্গলবার (০৬ এপ্রিল ২০২৬) রাত ১২টা ৫০ মিনিটের দিকে আগ্রাদ্বিগুন বিওপির একটি বিশেষ টহল দল এ অভিযান পরিচালনা করে। টহল কমান্ডার নায়েক সুবেদার মোঃ সোয়েব আলী মুন্সীর নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে সীমান্ত পিলার ২৫৭/১১-আর হতে প্রায় ৩ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে আগ্রা কালী মন্দির এলাকায় অভিযান চালানো হয়।

এ সময় মাদক সেবনরত অবস্থায় ১১ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ৫ জনকে আটক করা হয়। আটককৃতরা হলেন— মোঃ বদিউল ইসলাম (৩৯), মোমিনুল ইসলাম (৩২), শাহাদাত হোসেন সাগর (২৭), সামুনুর রশিদ (৩৫) ও শ্রী তাপস কুমার (২৮)। তাদের সবার বাড়ি ধামইরহাট থানার বিভিন্ন এলাকায়।
বিজিবি সূত্রে জানা গেছে, আটককৃতদের বিরুদ্ধে ধামইরহাট থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং তাদের মালামালসহ পুলিশের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।
পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি) অধিনায়ক জানান, নওগাঁ ও জয়পুরহাট সীমান্তবর্তী এলাকায় অবৈধ সীমান্ত পারাপার প্রতিরোধ, আইন-শৃঙ্খলা রক্ষা এবং আন্তঃসীমান্ত অপরাধ দমনে বিজিবির অভিযান অব্যাহত থাকবে।

কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন...

এ জাতীয় আরো খবর...
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ৯ Whats-App-Image-2025-09-28-at-21-25-44-b187979f
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ২ received-874219331633485
---------------------------------------------------------------------
৩ বিজ্ঞাপন Whats-App-Image-2025-09-28-at-21-25-46-e841052a