আজঃ 05 May 2026 | সময়ঃ
সংবাদ শিরোনাম :
বিধানসভা নির্বাচন ২০২৬-এ দক্ষিণী চলচ্চিত্রের জনপ্রিয় তারকা থালাপতি বিজয়ের জয়! সিসি ক্যামেরায় ধরা পড়ল নকল, বহিষ্কার দাখিল পরীক্ষার্থী শিক্ষকের বিরুদ্ধে শিশু ধর্ষণের অভিযোগ: ১২ বছরের শিশু ৭ মাসের অন্তঃসত্ত্বা, জীবন সংশয় নতুন সরকারের নীতি বাস্তবায়নে দৃঢ় প্রত্যয় জেলা প্রশাসকের। কেন্দ্রীয় মসজিদের টয়লেট ভাঙ্গায় বিপাকে মুসল্লী মুন্সিগঞ্জের ত্যাগী নেত্রী মুকুল আক্তারের গণশিক্ষার বার্তা নলডাঙ্গায় ৬টি ট্রান্সফরমার চুরি ঢাকা পলিটেকনিক ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত তৌহিদ হাসান মনোহরদী পুলিশের বিশেষ অভিযানে নারী ইয়াবা ব্যবসায়ী গ্রেফতার এসএসসি পরীক্ষার্থীদের সহায়তায় পৌর স্বেচ্ছাসেবক দলের উদ্যোগ দুর্নীতির অভিযোগে তোলপাড় নীলফামারী যুব উন্নয়ন কর্মকর্তার রাজনৈতিক দুর্বৃত্তদের কবলে ডুমুরিয়ার দুটি রক্ষিত পরিবার জরুরী শ্রমিক অধিকার বাস্তবায়নে সরকারের গুরুত্বপূর্ণ পদক্ষেপ দরকার নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬ এর ভার্চুয়াল উদ্বোধন জামালপুর বিয়ে প্রতারণা ও প্রাণনাশের হুমকির অভিযোগে অভিযুক্ত মানিক মিয়া পুকুরের পানিতে ডুবে রুপগঞ্জে দুই শিশুর মৃত্যু আনোয়ারায় নির্মাণ শ্রমিকদের আন্তর্জাতিক মে দিবস পালিত চট্টগ্রাম শহরের জলবদ্ধতা নিরসনে দ্রুত পদক্ষেপ নিন জাতীয় গণমাধ্যম সপ্তাহকে রাষ্ট্রীয় স্বীকৃতি সহ ১৪ দফা দাবি পূরণ করতে সরকার নিকট আহ্বান। মহান মে দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

শিক্ষকের বিরুদ্ধে শিশু ধর্ষণের অভিযোগ: ১২ বছরের শিশু ৭ মাসের অন্তঃসত্ত্বা, জীবন সংশয়

দৈনিক পুনর্জাগরণ বিডি 24 ডেস্ক
ছবির ক্যাপশন: দৈনিক পুনর্জাগরণ বিডি ২৪

নেত্রকোণা প্রতিনিধি

নেত্রকোণার মদন উপজেলায় এক কওমি মাদরাসার শিক্ষকের বিরুদ্ধে ১২ বছরের এক ছাত্রীকে দীর্ঘদিন ধরে যৌন নির্যাতনের অভিযোগ উঠেছে। ভয়াবহ এ ঘটনায় শিশুটি বর্তমানে প্রায় ৭ মাসের অন্তঃসত্ত্বা। তার শারীরিক অবস্থা নিয়ে চিকিৎসকরা গভীর উদ্বেগ প্রকাশ করেছেন।

শিশুটির বর্ণনা অনুসারে, অভিযুক্ত শিক্ষক তাকে মসজিদের বারান্দায় ও মাদরাসার রুমে একা পেয়ে নির্যাতন করতেন। প্রথমে আদর ও টাকা দিয়ে আকৃষ্ট করা হতো। পরে জোর করে শারীরিক সম্পর্ক স্থাপন করা হতো। শিশুটি বলেছে, “তিনি আমাকে কোলে বসিয়ে বিভিন্নভাবে আদর করতেন এবং টাকা দিতেন। আমি না চাইলেও জোর করে দিতেন। মুখ চেপে ধরে নির্যাতন চালাতেন।”

ঘটনার বিবরণ
অভিযুক্ত আমান উল্লাহ সাগর মদন উপজেলার কাইটাইল ইউনিয়নের পাঁচহার বড়বাড়ি গ্রামের বাসিন্দা। তিনি স্থানীয় হযরত ফাতেমাতুজ জোহরা (রা.) কওমি মহিলা মাদরাসার পরিচালক ও শিক্ষক ছিলেন এবং পাশের মসজিদে ইমামতিও করতেন। মাদরাসা ও মসজিদের মাঝে খুব অল্প দূরত্ব। শিশুটিকে মাদরাসা থেকে ছুটির পর মসজিদের রুমে ডেকে নিয়ে নির্যাতন করা হতো বলে অভিযোগ!

শিশুটি আরও জানিয়েছে, একইভাবে তার সহপাঠী আরেকজন শিশুও নির্যাতনের শিকার হয়েছে। ভয় দেখিয়ে বিষয়টি গোপন রাখতে বলা হয়েছিল। শিশুটির মা বলেন, “মেয়েকে পড়াশোনার জন্য মাদরাসায় দিয়েছিলাম। কিন্তু এমন ঘটনা ঘটবে ভাবতেও পারিনি।”

মামলা ও গ্রেপ্তার
গত ২৩ এপ্রিল মদন থানায় মায়ের অভিযোগে মামলা দায়ের করা হয়। তবে মামলা দায়েরের ১১ দিন পরও প্রধান আসামি আমান উল্লাহ সাগরকে গ্রেপ্তার করা হয়নি। তার ভাই মাইমুন ওরফে মামুন মিয়া আদালতে আত্মসমর্পণ করে জামিনে রয়েছেন।

চিকিৎসকের উদ্বেগ
স্থানীয় এক ডায়াগনস্টিক সেন্টারে পরীক্ষায় নিশ্চিত হয় শিশুটি ৭ মাসের অন্তঃসত্ত্বা। গাইনি বিশেষজ্ঞ ডা. সায়মা আক্তার জানান, শিশুটির বয়স মাত্র ১১-১২ বছর, উচ্চতা সাড়ে চার ফুটেরও কম এবং ওজন মাত্র ২৯ কেজি। গর্ভস্থ সন্তানের মাথার আকার তার শরীরের তুলনায় অনেক বড়, যা জন্মদানের সময় বড় ধরনের জটিলতা ও জীবনের ঝুঁকি তৈরি করতে পারে।

এ ঘটনায় স্থানীয়ভাবে তীব্র ক্ষোভ ও উদ্বেগ দেখা দিয়েছে। শিশু ও নারীদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে, বিশেষ করে ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানে।

(এই প্রতিবেদনটি বিভিন্ন সূত্র থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে প্রকাশিত 

কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন...

এ জাতীয় আরো খবর...
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ৯ Whats-App-Image-2025-09-28-at-21-25-44-b187979f
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ২ received-874219331633485
---------------------------------------------------------------------
৩ বিজ্ঞাপন Whats-App-Image-2025-09-28-at-21-25-46-e841052a