আজঃ 14 October 2026 | সময়ঃ
সংবাদ শিরোনাম :
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক, বাগে জান্নাত মসজিদের সরক শুভ উদ্বোধন করেন। বদলগাছীতে শিয়ালের ভয় কেড়ে নিল শিশুর প্রাণ শিক্ষক দিবসে অনন্য উদ্যোগ: পটিয়া খলিলুর রহমান মহিলা কলেজে শিক্ষকদের সম্মাননা ও বৃক্ষরোপণ উপবৃত্তির অ্যাকাউন্ট খুলে বিপদে পড়েছে দেবীপুরের গ্রামবাসী। বাট্টাজোড় নগর মামুদ উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি আক্তার হোসেন মাস্টার দক্ষিণ এশীয় পর্যটন পুরস্কার ২০২৬: সায়মানের ঝুলিতে তিন সম্মাননা, টানা আট বছরের সাফল্য ধামইরহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রম নিয়ে অবহিতকরণ সভা, সঠিক তথ্য সংগ্রহে গুরুত্ব পঞ্চগড়ে পুকুরী দ্বি মুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষকের মাঝে দ্বন্দ্বে ক্ষতিগ্রস্থ হচ্ছে শিক্ষার্থী উৎসবমুখর দুর্গোৎসবের প্রস্তুতি পটিয়ায়: মণ্ডপে মণ্ডপে থাকবে বিশেষ নজরদারি নলডাঙ্গায় ভ্রাম্যমান আদালতের অভিযানে দুই মাদকসেবির কারাদণ্ড চট্টগ্রামে শ্রমিক দলের সমাবেশে মাছুম ভূঁইয়ার ক্ষোভ, তৃণমূল নেতাকর্মীদের মূল্যায়নের দাবি কাশিপুর পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার প্রত্যাশা সাইদুর রহমানের, চাইলেন সবার দোয়া ফেনীতে হামলায় গুরুতর আহত মনসুর আলম, জমি ও মাদক নিয়ে বিরোধের অভিযোগ চিলাহাটিতে অব্যবহৃত শতকোটি টাকার অবকাঠামো, থমকে আছে সীমান্ত বাণিজ্য পীরগঞ্জে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে মাঠকর্মী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ সম্পন্ন। বীরগঞ্জে উত্তরবঙ্গের পরিচিত কবিয়াল ক্ষিতীশ সরকারের বাড়িতে দুর্ধর্ষ চুরি পত্নীতলায় ৭০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার রাণীনগরে ইসলামী ব্যাংকের ৩৪ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় ব্যাংকের তিন কর্মীসহ গ্রেপ্তার ৬ নওগাঁর মান্দা উপজেলার বিল মান্দায় মৎস্যসম্পদ সংরক্ষণ মায়ের মাগফিরাত কামনায় মাদ্রাসার শিক্ষার্থীদের নিয়ে জোসেফের দোয়া মাহফিল

সিসি ক্যামেরায় ধরা পড়ল নকল, বহিষ্কার দাখিল পরীক্ষার্থী

দৈনিক পুনর্জাগরণ বিডি 24 ডেস্ক
ছবির ক্যাপশন: দৈনিক পুনর্জাগরণ বিডি ২৪

বকশীগঞ্জ (জামালপুর)প্রতিনিধি‌: আলীমজনু (বাবু)

সিসি ক্যামেরায় ধরা পড়ল নকল, বহিষ্কার দাখিল পরীক্ষার্থী
জামালপুরের বকশীগঞ্জে পরীক্ষাকেন্দ্রে নকল করার দৃশ্য সিসি ক্যামেরায় ধরা পড়ে বহিষ্কার হয়েছেন বৃষ্টি আক্তার নামে এক দাখিল পরীক্ষার্থী।

মঙ্গলবার (৫ মে) দুপুরে হাসিনা গাজী বালিকা উচ্চ বিদ্যালয় ভেন্যু কেন্দ্রে এ ঘটনা ঘটে। বহিষ্কৃত পরীক্ষার্থী বৃষ্টি আক্তার আইরমারী দাখিল মাদরাসার শিক্ষার্থী। বহিষ্কারের বিষয়টি কেন্দ্র সচিব রফিকুল ইসলাম নিশ্চিত করেন।

জানা গেছে, মঙ্গলবার খয়ের উদ্দিন ফাজিল মাদরাসা কেন্দ্রের ভেন্যু কেন্দ্র হাসিনা গাজী বালিকা উচ্চ বিদ্যালয়ে ইংরেজি প্রথম পত্র পরীক্ষা চলছিল। পরীক্ষা চলাকালীন নকল করেন বৃষ্টি আক্তার।

ওই পরীক্ষার্থীর নকল করার দৃশ্য সিসি ক্যামেরায় ধরা পড়লে উপজেলা আইসিটি কর্মকর্তা খায়রুল বাশার উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুরাদ হোসেনকে অবগত করেন।

ইউএনও তাৎক্ষণিকভাবে পরীক্ষার কেন্দ্র সচিব রফিকুল ইসলামকে নির্দেশ দিলে তিনি ওই পরীক্ষার্থীকে বহিষ্কার করেন।

উপজেলা নির্বাহী অফিসার মুরাদ হোসেন জানান, কোনও পরীক্ষা কেন্দ্রে নকল করে পার পেয়ে যাবে এমন সুযোগ আর নেই।

কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন...

এ জাতীয় আরো খবর...
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ৯ Whats-App-Image-2025-09-28-at-21-25-44-b187979f
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ২ received-874219331633485
---------------------------------------------------------------------
৩ বিজ্ঞাপন Whats-App-Image-2025-09-28-at-21-25-46-e841052a