আজঃ 14 October 2026 | সময়ঃ
সংবাদ শিরোনাম :
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক, বাগে জান্নাত মসজিদের সরক শুভ উদ্বোধন করেন। বদলগাছীতে শিয়ালের ভয় কেড়ে নিল শিশুর প্রাণ শিক্ষক দিবসে অনন্য উদ্যোগ: পটিয়া খলিলুর রহমান মহিলা কলেজে শিক্ষকদের সম্মাননা ও বৃক্ষরোপণ উপবৃত্তির অ্যাকাউন্ট খুলে বিপদে পড়েছে দেবীপুরের গ্রামবাসী। বাট্টাজোড় নগর মামুদ উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি আক্তার হোসেন মাস্টার দক্ষিণ এশীয় পর্যটন পুরস্কার ২০২৬: সায়মানের ঝুলিতে তিন সম্মাননা, টানা আট বছরের সাফল্য ধামইরহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রম নিয়ে অবহিতকরণ সভা, সঠিক তথ্য সংগ্রহে গুরুত্ব পঞ্চগড়ে পুকুরী দ্বি মুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষকের মাঝে দ্বন্দ্বে ক্ষতিগ্রস্থ হচ্ছে শিক্ষার্থী উৎসবমুখর দুর্গোৎসবের প্রস্তুতি পটিয়ায়: মণ্ডপে মণ্ডপে থাকবে বিশেষ নজরদারি নলডাঙ্গায় ভ্রাম্যমান আদালতের অভিযানে দুই মাদকসেবির কারাদণ্ড চট্টগ্রামে শ্রমিক দলের সমাবেশে মাছুম ভূঁইয়ার ক্ষোভ, তৃণমূল নেতাকর্মীদের মূল্যায়নের দাবি কাশিপুর পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার প্রত্যাশা সাইদুর রহমানের, চাইলেন সবার দোয়া ফেনীতে হামলায় গুরুতর আহত মনসুর আলম, জমি ও মাদক নিয়ে বিরোধের অভিযোগ চিলাহাটিতে অব্যবহৃত শতকোটি টাকার অবকাঠামো, থমকে আছে সীমান্ত বাণিজ্য পীরগঞ্জে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে মাঠকর্মী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ সম্পন্ন। বীরগঞ্জে উত্তরবঙ্গের পরিচিত কবিয়াল ক্ষিতীশ সরকারের বাড়িতে দুর্ধর্ষ চুরি পত্নীতলায় ৭০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার রাণীনগরে ইসলামী ব্যাংকের ৩৪ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় ব্যাংকের তিন কর্মীসহ গ্রেপ্তার ৬ নওগাঁর মান্দা উপজেলার বিল মান্দায় মৎস্যসম্পদ সংরক্ষণ মায়ের মাগফিরাত কামনায় মাদ্রাসার শিক্ষার্থীদের নিয়ে জোসেফের দোয়া মাহফিল

এসএসসি পরীক্ষার্থীদের সহায়তায় পৌর স্বেচ্ছাসেবক দলের উদ্যোগ

দৈনিক পুনর্জাগরণ বিডি 24 ডেস্ক
ছবির ক্যাপশন: দৈনিক পুনর্জাগরণ বিডি ২৪

এসএসসি পরীক্ষার্থীদের সহায়তায় পৌর স্বেচ্ছাসেবক দলের উদ্যোগ

হাসান হাওলাদার,
বিশেষ প্রতিনিধি,

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার তারাব পৌরসভায় এসএসসি পরীক্ষার্থীদের কেন্দ্রকে ঘিরে এক মানবিক উদ্যোগ গ্রহণ করেছেন স্থানীয় স্বেচ্ছাসেবক দল ও বিএনপির নেতাকর্মীরা। পরীক্ষার সময় দূর-দূরান্ত থেকে আগত শিক্ষার্থীদের অভিভাবকদের স্বাচ্ছন্দ্য নিশ্চিত করতে প্যান্ডেল নির্মাণ, বসার ব্যবস্থা এবং শুকনো খাবার ও বিশুদ্ধ পানি বিতরণ করা হয়। এই উদ্যোগের নেতৃত্ব দেন তারাব পৌর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ রায়হান মীর। তাঁর তত্ত্বাবধানে স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা সার্বক্ষণিক দায়িত্ব পালন করেন।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিন পরীক্ষার সময় বিপুল সংখ্যক অভিভাবক কেন্দ্রের বাইরে অপেক্ষা করেন। প্রচণ্ড গরম ও অস্বস্তিকর পরিবেশে তাদের দুর্ভোগ লাঘব করতে এই কার্যক্রম হাতে নেওয়া হয়। প্যান্ডেলের নিচে বসার ব্যবস্থা করে দেওয়া ছাড়াও তাদের মাঝে শুকনো খাবার ও পানির বোতল বিতরণ করা হয়।

এ বিষয়ে মোঃ রায়হান মীর বলেন, “শিক্ষার্থীরা আমাদের ভবিষ্যৎ। তাদের পরীক্ষার সময় অভিভাবকদের কষ্ট লাঘব করা আমাদের নৈতিক দায়িত্ব। মানবিক দৃষ্টিকোণ থেকেই আমরা এই উদ্যোগ গ্রহণ করেছি।”

এ সময় উপস্থিত অভিভাবকরা এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, এমন আয়োজন তাদের জন্য অনেক সহায়ক হয়েছে। বিশেষ করে গরমের মধ্যে বসার জায়গা ও পানির ব্যবস্থা থাকায় তারা স্বস্তি পেয়েছেন।
স্থানীয় বিএনপি ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা জানান, ভবিষ্যতেও জনসেবামূলক এমন কার্যক্রম অব্যাহত থাকবে।

শিক্ষার্থীদের সহায়তা এবং জনসেবামূলক এ উদ্যোগ স্থানীয়দের মাঝে প্রশংসিত হয়েছে এবং সামাজিক দায়বদ্ধতার একটি ইতিবাচক উদাহরণ হিসেবে বিবেচিত হচ্ছে।

আজ রোজ রবিবার ৩/৫/২০২৬ ইং।

কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন...

এ জাতীয় আরো খবর...
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ৯ Whats-App-Image-2025-09-28-at-21-25-44-b187979f
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ২ received-874219331633485
---------------------------------------------------------------------
৩ বিজ্ঞাপন Whats-App-Image-2025-09-28-at-21-25-46-e841052a