আজঃ 18 October 2026 | সময়ঃ
সংবাদ শিরোনাম :
দিনাজপুর বীরগঞ্জে পরিদর্শন কক্ষের উদ্বোধন শেষে বৃক্ষরোপণ কর্মসূচিতে__এমপি মজুনরুল ইসলাম মঞ্জু. জনাব ডক্টর আব্দুল মঈন খান, স্থানীয় সরকার মন্ত্রী শারদীয় দূর্গা উৎসব পরিদর্শন করেন কক্সবাজারের ইনানীতে রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ১০ নিহতদের মধ্যে একই পরিবারের ৮ জন চিলমারীতে প্রতিবন্ধীদের সবজি চাষ বিষয়ক দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত অন্তর্বর্তী সরকার দেড় বছরে দেশের অনেক ক্ষতি করেছে’—বকশীগঞ্জে মন্ত্রী মিল্লাত ভূরুঙ্গামারীতে দুধকুমার নদে বৈদ্যুতিক শক দিয়ে মাছ শিকার মন্ডপে মন্ডপে শংখ ধ্বনি প্রতিযোগিতা তারেক রহমানের সম্প্রীতির বার্তা পৌছে দিচ্ছেন খোরশেদ। খেলাফত মজলিস নারায়ণগঞ্জ সদর থানা শাখার মাসিক শবগুজারী অনুষ্ঠিত। শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষ্যে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেন ৫৭ বিজিবি। কাশিপুর আনসার ও ভিডিপি ক্লাব পরিদর্শন করলেন ঢাকা রেঞ্জের উপমহাপরিচালক দিনাজপুর বীরগঞ্জে সাহাডুবীতে দুর্গোৎসব ঘিরে উৎসবের আমেজ বন্দর থানা প্রেস ক্লাবের উপদেষ্টা পরিষদে পাঁচজন, কার্যনির্বাহী সদস্য হলেন দুজন বকশীগঞ্জে দুর্গোৎসবের নিরাপত্তা জোরদার: মাদক ও অবৈধ বালু উত্তোলন বন্ধের পদক্ষেপ গ্রহণ মিরসরাইয়ে অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তার বাড়িতে ডাকাতি, আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তার ৫ বাকলিয়ায় ইমন হত্যা: চার ঘণ্টার অভিযানে গ্রেপ্তার ৪ চট্টগ্রামে আন্তঃজেলা চোর চক্রের চার সদস্য গ্রেপ্তার, উদ্ধার ৬ মোটরসাইকেল ও বাইসাইকেল বকশীগঞ্জে ডিবির অভিযানে বিপুল জাল ডলার সদৃশ নোটসহ গ্রেপ্তার ২ বকশীগঞ্জে ডিবির অভিযানে বিপুল জাল ডলার সদৃশ নোটসহ গ্রেপ্তার ২, জব্দ মোটরসাইকেল ও ৩ মোবাইল অসুস্থ সাবেক মেয়রের খোজ খবর নিলেন রাজনৈতিক ও সাংবাদিক নেতৃবৃন্দ জঙ্গল সলিমপুরের আইন-শৃঙ্খলা উন্নয়নে সমন্বিত মাস্টারপ্ল্যান প্রণয়নের উদ্যোগ

নারায়ণগঞ্জ-৫ আসনে মাওলানা মইনুদ্দিন আহমাদ-এর গণসংযোগ: বন্দর ২৩ নং ওয়ার্ডে ব্যাপক সাড়া

দৈনিক পুনর্জাগরণ বিডি 24 ডেস্ক
ছবির ক্যাপশন: দৈনিক পুনর্জাগরণ বিডি ২৪

রিমা আনজুমান: নারায়ণগঞ্জ উপজেলা  প্রতিনিধি

​আসন্ন নির্বাচনে নারায়ণগঞ্জ-৫ (সদর-বন্দর) আসনের সংসদ সদস্য প্রার্থী মাওলানা মইনুদ্দিন আহমাদ বৃহস্পতিবার (২০ নভেম্বর) বাদ আসর বন্দর ২৩ নং ওয়ার্ডে এক ব্যাপক গণসংযোগ করেছেন।

​মহানগরী জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি এইচ এম নাসিরউদ্দিনের নেতৃত্বে শতাধিক নেতা-কর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এই গণসংযোগে অংশ নেন। প্রার্থীকে স্বাগত জানাতে ওয়ার্ডের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে বিপুল উৎসাহ উদ্দীপনা দেখা যায়।
​
​বাদ আসর শুরু হওয়া এই গণসংযোগটি ২৩ নং ওয়ার্ডের প্রধান প্রধান সড়কের অলিগলি প্রদক্ষিণ করে। এ সময় প্রার্থী মাওলানা মঈনুদ্দিন আহমাদ সাধারণ ভোটারদের সাথে সরাসরি কথা বলেন, তাদের অভাব-অভিযোগ শোনেন এবং জামায়াত  নির্বাচিত হলে এলাকার উন্নয়নে তার পরিকল্পনার কথা তুলে ধরেন। তিনি একটি পরিচ্ছন্ন ও জনবান্ধব নারায়ণগঞ্জ গড়ার অঙ্গীকার ব্যক্ত করেন।

​গণসংযোগে উপস্থিত নেতৃবৃন্দ ভোটারদের প্রতি মঈনুদ্দিন আহমাদ-এর পক্ষে ভোট দেওয়ার আহ্বান জানান। মহানগরী জামায়াতের সহকারী সেক্রেটারি এইচ এম নাসিরউদ্দিন বলেন, "মাওলানা মঈনুদ্দিন আহমাদ একজন সৎ, যোগ্য ও নিবেদিতপ্রাণ ব্যক্তি। তিনি নির্বাচিত হলে নারায়ণগঞ্জের মানুষের কল্যাণে কাজ করবেন এবং গণমানুষের আশা-আকাঙ্ক্ষা পূরণে বদ্ধপরিকর থাকবেন ইনশাআল্লাহ।"

​স্থানীয় বাসিন্দারা প্রার্থীকে কাছে পেয়ে তাদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন এবং তার প্রতি তাদের সমর্থন ব্যক্ত করেন এসময় উপস্থিত ছিলেন মহানগর শ্রমিক কল্যান ফেডারেশন সেক্রেটারি মুহাম্মদ সোলামায়ন মুন্না,  মহানগরী শুরা সদস্য মো জাকির হোসাইন,বন্দর থানা আমীর মাওলানা মুফতী আতিকুর রহামান, থানা নায়েবে আমীর রফিকুল ইসলাম,  সেক্রেটারি জহুরুল ইসলাম সহ থানার সকল কর্ম পরিষদ নেতৃবৃন্দ ।

কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন...

এ জাতীয় আরো খবর...
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ৯ Whats-App-Image-2025-09-28-at-21-25-44-b187979f
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ২ received-874219331633485
---------------------------------------------------------------------
৩ বিজ্ঞাপন Whats-App-Image-2025-09-28-at-21-25-46-e841052a