আজঃ 18 October 2026 | সময়ঃ
সংবাদ শিরোনাম :
দিনাজপুর বীরগঞ্জে পরিদর্শন কক্ষের উদ্বোধন শেষে বৃক্ষরোপণ কর্মসূচিতে__এমপি মজুনরুল ইসলাম মঞ্জু. জনাব ডক্টর আব্দুল মঈন খান, স্থানীয় সরকার মন্ত্রী শারদীয় দূর্গা উৎসব পরিদর্শন করেন কক্সবাজারের ইনানীতে রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ১০ নিহতদের মধ্যে একই পরিবারের ৮ জন চিলমারীতে প্রতিবন্ধীদের সবজি চাষ বিষয়ক দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত অন্তর্বর্তী সরকার দেড় বছরে দেশের অনেক ক্ষতি করেছে’—বকশীগঞ্জে মন্ত্রী মিল্লাত ভূরুঙ্গামারীতে দুধকুমার নদে বৈদ্যুতিক শক দিয়ে মাছ শিকার মন্ডপে মন্ডপে শংখ ধ্বনি প্রতিযোগিতা তারেক রহমানের সম্প্রীতির বার্তা পৌছে দিচ্ছেন খোরশেদ। খেলাফত মজলিস নারায়ণগঞ্জ সদর থানা শাখার মাসিক শবগুজারী অনুষ্ঠিত। শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষ্যে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেন ৫৭ বিজিবি। কাশিপুর আনসার ও ভিডিপি ক্লাব পরিদর্শন করলেন ঢাকা রেঞ্জের উপমহাপরিচালক দিনাজপুর বীরগঞ্জে সাহাডুবীতে দুর্গোৎসব ঘিরে উৎসবের আমেজ বন্দর থানা প্রেস ক্লাবের উপদেষ্টা পরিষদে পাঁচজন, কার্যনির্বাহী সদস্য হলেন দুজন বকশীগঞ্জে দুর্গোৎসবের নিরাপত্তা জোরদার: মাদক ও অবৈধ বালু উত্তোলন বন্ধের পদক্ষেপ গ্রহণ মিরসরাইয়ে অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তার বাড়িতে ডাকাতি, আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তার ৫ বাকলিয়ায় ইমন হত্যা: চার ঘণ্টার অভিযানে গ্রেপ্তার ৪ চট্টগ্রামে আন্তঃজেলা চোর চক্রের চার সদস্য গ্রেপ্তার, উদ্ধার ৬ মোটরসাইকেল ও বাইসাইকেল বকশীগঞ্জে ডিবির অভিযানে বিপুল জাল ডলার সদৃশ নোটসহ গ্রেপ্তার ২ বকশীগঞ্জে ডিবির অভিযানে বিপুল জাল ডলার সদৃশ নোটসহ গ্রেপ্তার ২, জব্দ মোটরসাইকেল ও ৩ মোবাইল অসুস্থ সাবেক মেয়রের খোজ খবর নিলেন রাজনৈতিক ও সাংবাদিক নেতৃবৃন্দ জঙ্গল সলিমপুরের আইন-শৃঙ্খলা উন্নয়নে সমন্বিত মাস্টারপ্ল্যান প্রণয়নের উদ্যোগ

মানবাধিকার কর্মীদের গ্রেফতারের প্রতিবাদে নারায়ণগঞ্জে খেলাফত

দৈনিক পুনর্জাগরণ বিডি 24 ডেস্ক
ছবির ক্যাপশন:

পারভীন আক্তার, নারায়ণগঞ্জ।

গাজামুখী গ্লোবাল সুমুদ ফ্লোটিলায় হামলা ও মানবাধিকার কর্মীদের গ্রেফতারের প্রতিবাদে নারায়ণগঞ্জে খেলাফত মজলিসের বিক্ষোভ মিছিল।

গাজা অভিমুখী গ্লোবাল সুমুদ ফ্লোটিলায় হামলা ও মানবাধিকার কর্মীদের গ্রেফতারের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে খেলাফত মজলিস নারায়ণগঞ্জ সদর থানা ও ফতুল্লা থানা শাখা। ৩ অক্টোবর-২০২৫ ইং, শুক্রবার বিকালে নারায়ণগঞ্জের চাষাঢ়া শহীদ মিনারের সামনে থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে ডিআইটি গিয়ে শেষ হয়। 

এসময় মজলিস নেতৃবৃন্দ গাজায় অব্যাহত ইসরাইলী গণহত্যার তীব্র নিন্দা জানিয়ে বলেন, দখলদার ইসরাইলী আগ্রাসনের বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রে নির্লজ্জ সমর্থন ও সহযোগীতা শান্তিকামী মানুষের হৃদয়ে এই রাষ্ট্রটির বিরুদ্ধে প্রবল ঘৃণা উদ্রেক করছে। ইসরাইল একদিকে গাজায় গণহত্যা চালাচ্ছে, অন্যদিকে অবরুদ্ধ ও নিষ্পেষিত গাজাবাসীর জন্য ত্রাণ সরবরাহ বাধাগ্রস্থ করছে। গাজা অভিমুখী বিভিন্ন স্বেচ্ছাসেবী ও মানবাধিকার কর্মীদের ত্রাণবাহী জাহাজের টিমকে গতিরোধ ও গ্রেফতার করে ইসরাইল মানবতার ইতিহাসে নিকৃষ্ট কাজ করেছে। অবৈধ ও দখলদার রাষ্ট্র ইসরাইলের বিরুদ্ধে ঐক্যবদ্ধ সামরিক প্রতিরোধ গড়ে তোলার কোন বিকল্প নেই। নেতৃবৃন্দ অবিলম্বে গ্রেফতারকৃত মানবাধিকার কর্মীদের নিঃশর্ত মুক্তির জন্য বিশ্ব নেতাদের এগিয়ে আসার আহবান জানান। 

ফতুল্লা থানা সহ-সভাপতি আবু বকর সিদ্দিকের নেতৃত্বে এতে উপস্থিত ছিলেন- নারায়ণগঞ্জ-৪ আসনের এমপি প্রার্থী ও নারায়ণগঞ্জ মহানগর সাধারণ সম্পাদক ইলিয়াস আহমদ, জেলা সাধারণ সম্পাদক মুহাম্মদ মিজানুর রহমান, সহ-সাধারণ সম্পাদক মুফতী আব্দুল গনী, ইসলামী যুব মজলিসের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক প্রভাষক মাইদুল ইসলাম, খেলাফত মজলিসের ফতুল্লা থানা সাধারণ সম্পাদক মাওলানা শরীফ মাহমুদ, শ্রমিক মজলিসের জেলা সভাপতি ফারুক হোসেন, ইসলামী ছাত্র মজলিসের জেলা সভাপতি আনাস আহমদ, প্রমুখ। 

 

কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন...

এ জাতীয় আরো খবর...
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ৯ Whats-App-Image-2025-09-28-at-21-25-44-b187979f
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ২ received-874219331633485
---------------------------------------------------------------------
৩ বিজ্ঞাপন Whats-App-Image-2025-09-28-at-21-25-46-e841052a