আজঃ 18 October 2026 | সময়ঃ
সংবাদ শিরোনাম :
দিনাজপুর বীরগঞ্জে পরিদর্শন কক্ষের উদ্বোধন শেষে বৃক্ষরোপণ কর্মসূচিতে__এমপি মজুনরুল ইসলাম মঞ্জু. জনাব ডক্টর আব্দুল মঈন খান, স্থানীয় সরকার মন্ত্রী শারদীয় দূর্গা উৎসব পরিদর্শন করেন কক্সবাজারের ইনানীতে রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ১০ নিহতদের মধ্যে একই পরিবারের ৮ জন চিলমারীতে প্রতিবন্ধীদের সবজি চাষ বিষয়ক দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত অন্তর্বর্তী সরকার দেড় বছরে দেশের অনেক ক্ষতি করেছে’—বকশীগঞ্জে মন্ত্রী মিল্লাত ভূরুঙ্গামারীতে দুধকুমার নদে বৈদ্যুতিক শক দিয়ে মাছ শিকার মন্ডপে মন্ডপে শংখ ধ্বনি প্রতিযোগিতা তারেক রহমানের সম্প্রীতির বার্তা পৌছে দিচ্ছেন খোরশেদ। খেলাফত মজলিস নারায়ণগঞ্জ সদর থানা শাখার মাসিক শবগুজারী অনুষ্ঠিত। শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষ্যে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেন ৫৭ বিজিবি। কাশিপুর আনসার ও ভিডিপি ক্লাব পরিদর্শন করলেন ঢাকা রেঞ্জের উপমহাপরিচালক দিনাজপুর বীরগঞ্জে সাহাডুবীতে দুর্গোৎসব ঘিরে উৎসবের আমেজ বন্দর থানা প্রেস ক্লাবের উপদেষ্টা পরিষদে পাঁচজন, কার্যনির্বাহী সদস্য হলেন দুজন বকশীগঞ্জে দুর্গোৎসবের নিরাপত্তা জোরদার: মাদক ও অবৈধ বালু উত্তোলন বন্ধের পদক্ষেপ গ্রহণ মিরসরাইয়ে অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তার বাড়িতে ডাকাতি, আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তার ৫ বাকলিয়ায় ইমন হত্যা: চার ঘণ্টার অভিযানে গ্রেপ্তার ৪ চট্টগ্রামে আন্তঃজেলা চোর চক্রের চার সদস্য গ্রেপ্তার, উদ্ধার ৬ মোটরসাইকেল ও বাইসাইকেল বকশীগঞ্জে ডিবির অভিযানে বিপুল জাল ডলার সদৃশ নোটসহ গ্রেপ্তার ২ বকশীগঞ্জে ডিবির অভিযানে বিপুল জাল ডলার সদৃশ নোটসহ গ্রেপ্তার ২, জব্দ মোটরসাইকেল ও ৩ মোবাইল অসুস্থ সাবেক মেয়রের খোজ খবর নিলেন রাজনৈতিক ও সাংবাদিক নেতৃবৃন্দ জঙ্গল সলিমপুরের আইন-শৃঙ্খলা উন্নয়নে সমন্বিত মাস্টারপ্ল্যান প্রণয়নের উদ্যোগ

৬ দফা দাবীতে ঢাকায় খেলাফত মজলিসের গণমিছিল

দৈনিক পুনর্জাগরণ বিডি 24 ডেস্ক
ছবির ক্যাপশন: দৈনিক পুনর্জাগরণ

 নাজির খান : নারায়ণগঞ্জ প্রতিনিধি 
----------------------------------------------------------------------------------------------------


ঢাকা ১০ অক্টোবর ২০২৫: খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমদ আবদুল কাদের বলেছেন, অবিলম্বে জুলাাই সনদ ঘোষণা ও এর আইনী ওসাংবিধানিক ভিত্তি প্রদান করতে হবে। গণভোটের মাধ্যমেই জুলাই সনদের আইনী ভিত্তি দিতে হবে। জনগণ চায় গণভোট। প্রাথমিক বিদ্যালয়ে নাচ-গাণের শিক্ষকের পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগ দিতে হবে। অবিলম্বে জুলাই সনদের আইনী ভিত্তি প্রদান ও বাস্তবায়ন-সহ ৬ দফা দাবীতে খেলাফত মজলিস ঢাকা মহানগরী আয়োজিত গণমিছিল পূর্ববর্তী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। 

আজ ১০ অক্টোবর, শুক্রবার, বাদ জুমআ জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেইটে খেলাফত মজলিস ঢাকা মহানগরী দক্ষিণ সভাপতি অধ্যাপক মাওলানা আজীজুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত গণমিছিল পূর্ব সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখনে নায়েবে আমীর মাওলানা সাখাওয়াত হোসাইন। সমাবেশে আরও বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন নায়বে আমীর শায়খুল হাদিস মাওলানা আহমদ আলী কাসমেী, যুগ্ম মহাসচিব ড. মোস্তাফিজুর রহমান ফয়সল, অধ্যাপক মোঃ অবদুল জলিল, ঢাকা মহানগরী উত্তর সভাপতি অধ্যাপক সাইফ উদ্দিন আহমদ খন্দকার, শ্রমিক মজলিসের সভাপতি প্রভাষক আবদুল করিম, ইসলামী ছাত্র মজলিসের সেক্রেটারি জেনারেল জাকারিয়া হোসাইন জাকির, কেন্দ্রীয় নির্বাহী সদস্য হাজী নূর হোসেন, হাফেজ মাওলানা নূরুল হক।

ঢাকা মহানগরী দক্ষিণের সাধারণ সম্পাদক মো: আবুল হোসেন ও উত্তরের সাধারণ সম্পাদক মাওলানা আজীজুল হকের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত উক্ত গণমিছিলে আরও উপস্থিত ছিলেন ঢাকা মহানগরীর সহ-সাধারণ সম্পাদক এইচ এম হুমাযুন কবির আজাদ, কাজী আরিফুর রহমান, মহানগরী উত্তরের সহ সাধারণ সম্পাদক এনামুল হক হাসান, মাওলানা সরদার নেয়ামত উল্লাহ, মাওলানা মনসুরুল আলম মনসুর, আবদুল হান্নান সরকার, মো. গিয়াস উদ্দিন, এবিএম শহীদুল ইসলাম, মাওলানা শরীফ উদ্দিন, শাহ শিহাব উদ্দিন প্রমুখ।

সমাবেশ শেষে বৃষ্টি উপেক্ষা করে একটি গণমিছিল বায়তুল মোকাররম উত্তর গোইট থেকে শুরু হয়ে পল্টন মোড় ঘুরে বিজয়নগর পানির ট্যাংকির সামনে এসে শেষ হয়। 


কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন...

এ জাতীয় আরো খবর...
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ৯ Whats-App-Image-2025-09-28-at-21-25-44-b187979f
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ২ received-874219331633485
---------------------------------------------------------------------
৩ বিজ্ঞাপন Whats-App-Image-2025-09-28-at-21-25-46-e841052a