আজঃ 30 August 2026 | সময়ঃ
সংবাদ শিরোনাম :
ফুলবাড়ীতে মাসিক আইন শৃঙ্খলা সভা অনুষ্ঠিত॥ বকশীগঞ্জ সদর ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় মির্জা সুহেল গুপ্ত সংগঠনের অপপ্রচারে কান না দেওয়ার আহ্বান পটিয়ার সংসদ এনামের নবম ত্রিশূল প্রতিষ্ঠা বার্ষিকীতে জননেতা জাকির খান। ভূরুঙ্গামারীতে রিসিভ ছাড়া সার পরিবহনে কৃষক-ক্ষুদ্র ব্যবসায়ীর ৭ বস্তা সার জব্দ বান্দরবান জেলার আলীকদম উপজেলায় বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ড নেশাগ্রস্ত ছেলেকে পুলিশের হাতে সোপর্দ করলেন মা: দৃষ্টান্তমূলক সাহসী পদক্ষেপ বীরগঞ্জে ঐতিহ্যবাহী ‘পাতা খেলা’, দর্শনার্থীদের উপচেপড়া ভিড় পাঁচলাইশে মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ সংগঠনের ১৪ নেতা-কর্মী গ্রেপ্তার চিলমারীতে বন্ধ হলো নৌপথে ফেরি চলাচল চট্টগ্রামে ১৫ লাখ টাকার চোরাই মাল উদ্ধার, আন্তঃজেলা চোরচক্রের ৪ সদস্য গ্রেপ্তার অগ্নিকাণ্ডে নিঃস্ব পরিবারকে ঘর নির্মাণ সামগ্রী দিল উদারতা ফাউন্ডেশন নোয়াখালীর সেনবাগে দুর্ধর্ষ ডাকাতি ৬৪ জেলার আইনশৃঙ্খলা ও উন্নয়ন তদারকিতে মন্ত্রী-হুইপদের দায়িত্ব বন্টন কচাকাটায় ১৭০ পিস ইয়াবা ও মোটরসাইকেলসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার নওগাঁয় টেক্সটাইল ভোকেশনাল ইনস্টিটিউটের সুপারিনটেনডেন্টের পদত্যাগ দাবিতে মানববন্ধন ঠাকুরগাঁওয়ে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষ, মোটরসাইকেল চালক নিহত পুলিশ সুপারের নির্দেশনায় নওগাঁয় ট্রাফিক পুলিশের বিশেষ অভিযান ৬৪ জেলার আইনশৃঙ্খলা ও উন্নয়ন তদারকিতে মন্ত্রী-হুইপদের দায়িত্ব বন্টন। টাঙ্গাইলের ও নরসিংদির দায়িত্বে ফটিকছড়িতে পুলিশের ঝুঁকিপূর্ণ অভিযান:

রাজশাহী পশ্চিম রেলওয়ের হাসপাতাল চিকিৎসা সেবা সর্ব সাধারণের জন্য উন্মুক্ত -

দৈনিক পুনর্জাগরণ বিডি 24 ডেস্ক
ছবির ক্যাপশন: দৈনিক পুনর্জাগরণ বিডি ২৪


মোঃ আলতাফ হোসেন বাবু, বিভাগীয় চিফ রাজশাহী।

রাজশাহী পশ্চিম রেলওয়ের হাসপাতালের চিকিৎসা সেবা এতদিন শুধু মাত্র রেলওয়ে কর্মকর্তা ও কর্মচারীদের জন্য সেবাদান কার্যক্রম পরিচালিত ছিলো কিন্তু উক্ত চিকিৎসা সেবা স্বাস্থ্য মন্ত্রণালয় ও রেল বিভাগের যৌথ উদ্যোগে রাজশাহী পশ্চিম রেলওয়ে হাসপাতাল ভবনে সর্বসাধারণের জন্য উন্মুক্ত ঘোষণা করা হয়েছে।
উক্ত চিকিৎসা সেবা সর্ব সাধারণের কাছে পৌঁছে দিতে ইতিমধ্যেই চারজন চিকিৎসক, দশজন নার্স, একজন টেকনোলজিস্ট সহ প্রয়োজনীয় জনবল নিয়োগের পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।
২৫ শে অক্টোবর ২০২৫ ইং তারিখ রোজ শনিবার দুপুর ১.৩০ মিনিটে রাজশাহী পশ্চিম রেলওয়ের হাসপাতাল চিকিৎসা সেবা সর্ব সাধারণের জন্য উন্মুক্ত ঘোষণা অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মোঃ সাইদুর রহমান সচিব স্বাস্থ্য মন্ত্রণালয়, ডঃ মোঃ খাইরুজ্জামান মজুমদার সচিব অর্থ বিভাগ, জনাব মোঃ ফাহিমুল ইসলাম, সচিব,রেল মন্ত্রণালয়, অধ্যাপক ডাঃ মোঃ আবু জাফর, মহাপরিচালক, স্বাস্থ্য অধিদপ্তর সহ আগত সম্মানিত অতিথিবৃন্দ।
অন্যান্যের মধ্যে উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মোঃ ফরিদ আহমেদ, মহাব্যবস্থাপক, রাজশাহী পশ্চিম রেলওয়ে, মোঃ আবু আহমেদ মাসুম, প্রধান প্রকৌশলী,মোঃ জহুরুল ইসলাম চিফ অব কমান্ড,সুজিত কুমার,চীফ ম্যানেজার, মোঃ সাদেকুর রহমান,চীফ মেকানিক্যাল, চীফ মোঃ আনোয়ারুল ইসলাম মোঃ মেহেদী হাসান, এজিএম, মোঃ মোস্তাফিজুর রহমান,সরঙ্গাম ।
আরোও উপস্থিত ছিলেন, রেলওয়ে কর্মচারী ইউনিয়ন ও কর্মকর্তা নেতৃবৃন্দ সহ বিভিন্ন পর্যায়ের সাংবাদিকবৃন্দ।
সম্মানিত অতিথিবৃন্দ সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, রাজশাহী পশ্চিম রেলওয়ে হাসপাতাল এখন থেকে রাজশাহী বাসী উম্মুক্ত ভাবে সেবা গ্রহণ করতে পারবে। তবে রেলওয়ে কর্তৃপক্ষ কর্মকর্তা কর্মচারী নেতৃবৃন্দ মনে করেন যৌথ উদ্যোগে পরিচালিত হওয়ায় ধোঁয়াশায় পরিণত হতে।
তবে মিডিয়া ও সাংবাদিক বৃন্দ এই অনুষ্ঠানের প্রচার প্রচারণায় অবহেলা ও অবজ্ঞার দায়ভার সংশ্লিষ্ট হাসপাতালের দায়িত্বশীল কর্মকর্তা ডাঃ আনিছুল হক সহ সংশ্লিষ্টদের অবহেলার কারণ চিহ্নিত করে বিভিন্ন বিষয়ে ডাঃ আনিছুল হককে দায়ী করে প্রশ্ন করা হলে তিনি এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন, তার এই অবহেলা ও অবজ্ঞার দায়ভার হিসেবে উর্ধ্বতন কর্তৃপক্ষের সুদৃষ্টি আকর্ষণ করা হচ্ছে।

কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন...

এ জাতীয় আরো খবর...
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ৯ Whats-App-Image-2025-09-28-at-21-25-44-b187979f
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ২ received-874219331633485
---------------------------------------------------------------------
৩ বিজ্ঞাপন Whats-App-Image-2025-09-28-at-21-25-46-e841052a