আজঃ 18 October 2026 | সময়ঃ
সংবাদ শিরোনাম :
জনাব ডক্টর আব্দুল মঈন খান, স্থানীয় সরকার মন্ত্রী শারদীয় দূর্গা উৎসব পরিদর্শন করেন কক্সবাজারের ইনানীতে রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ১০ নিহতদের মধ্যে একই পরিবারের ৮ জন চিলমারীতে প্রতিবন্ধীদের সবজি চাষ বিষয়ক দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত অন্তর্বর্তী সরকার দেড় বছরে দেশের অনেক ক্ষতি করেছে’—বকশীগঞ্জে মন্ত্রী মিল্লাত ভূরুঙ্গামারীতে দুধকুমার নদে বৈদ্যুতিক শক দিয়ে মাছ শিকার মন্ডপে মন্ডপে শংখ ধ্বনি প্রতিযোগিতা তারেক রহমানের সম্প্রীতির বার্তা পৌছে দিচ্ছেন খোরশেদ। খেলাফত মজলিস নারায়ণগঞ্জ সদর থানা শাখার মাসিক শবগুজারী অনুষ্ঠিত। শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষ্যে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেন ৫৭ বিজিবি। কাশিপুর আনসার ও ভিডিপি ক্লাব পরিদর্শন করলেন ঢাকা রেঞ্জের উপমহাপরিচালক দিনাজপুর বীরগঞ্জে সাহাডুবীতে দুর্গোৎসব ঘিরে উৎসবের আমেজ বন্দর থানা প্রেস ক্লাবের উপদেষ্টা পরিষদে পাঁচজন, কার্যনির্বাহী সদস্য হলেন দুজন বকশীগঞ্জে দুর্গোৎসবের নিরাপত্তা জোরদার: মাদক ও অবৈধ বালু উত্তোলন বন্ধের পদক্ষেপ গ্রহণ মিরসরাইয়ে অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তার বাড়িতে ডাকাতি, আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তার ৫ বাকলিয়ায় ইমন হত্যা: চার ঘণ্টার অভিযানে গ্রেপ্তার ৪ চট্টগ্রামে আন্তঃজেলা চোর চক্রের চার সদস্য গ্রেপ্তার, উদ্ধার ৬ মোটরসাইকেল ও বাইসাইকেল বকশীগঞ্জে ডিবির অভিযানে বিপুল জাল ডলার সদৃশ নোটসহ গ্রেপ্তার ২ বকশীগঞ্জে ডিবির অভিযানে বিপুল জাল ডলার সদৃশ নোটসহ গ্রেপ্তার ২, জব্দ মোটরসাইকেল ও ৩ মোবাইল অসুস্থ সাবেক মেয়রের খোজ খবর নিলেন রাজনৈতিক ও সাংবাদিক নেতৃবৃন্দ জঙ্গল সলিমপুরের আইন-শৃঙ্খলা উন্নয়নে সমন্বিত মাস্টারপ্ল্যান প্রণয়নের উদ্যোগ ঈশ্বরগঞ্জে সোহাগী ইউনিয়নের আওয়ামী লীগ নেতা আসাদুজ্জামান গ্রেপ্তার

আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কারের মনোনয়নে জামালপুরের তরুণ সমাজকর্মী শিহাব

দৈনিক পুনর্জাগরণ বিডি 24 ডেস্ক
ছবির ক্যাপশন: দৈনিক পুনর্জাগরণ বিডি ২৪


বকশীগঞ্জ উপজেলা প্রতিনিধি মোঃ আলিম মজনু বাবু

জামালপুরের বকশিগঞ্জের তরুণ সমাজকর্মী আব্দুল্লাহ আল শিহাব (১৭) মনোনীত হয়েছেন শিশুদের ‘নোবেল’ খ্যাত আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কার–২০২৫ এর জন্য। শিশু অধিকার, বাল্যবিবাহ প্রতিরোধ, শিশু সুরক্ষা এবং জেন্ডার সমতা প্রতিষ্ঠায় তাঁর দীর্ঘদিনের অবদান ও নেতৃত্বের স্বীকৃতিস্বরূপ এই মর্যাদাপূর্ণ মনোনয়ন পেয়েছেন তিনি।

শিহাব ধানুয়া কামালপুর কো-অপারেটিভ উচ্চ বিদ্যালয় থেকে ২০২৩ সালে এসএসসি সম্পন্ন করেন এবং বর্তমানে ময়মনসিংহের নাসিরাবাদ কলেজের শিক্ষার্থী হিসেবে এইচএসসি পরীক্ষায় অংশ নিচ্ছেন।

শিক্ষার পাশাপাশি তিনি Anti Child Marriage Organisations (ACMO)-এর সেন্ট্রাল ম্যানেজিং ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করছেন। এ সংগঠনটি বাল্যবিবাহ রোধ, শিশু অধিকার সুরক্ষা এবং জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (SDG) বাস্তবায়নে কাজ করে আসছে।

নেদারল্যান্ডসের আমস্টারডামভিত্তিক শিশু সহায়তা সংস্থা ‘কিডসরাইটস ফাউন্ডেশন’ প্রতি বছর বিশ্বব্যাপী শিশু অধিকার রক্ষায় সক্রিয় কিশোর–কিশোরীদের এই সম্মানজনক পুরস্কারের জন্য মনোনয়ন দিয়ে থাকে।

শিশু অধিকার ও শিক্ষার গুরুত্ব বিষয়ে প্রচারণা চালিয়ে শিহাব ইতিমধ্যে অনেক পরিবারকে সচেতন করেছেন। পাশাপাশি একাধিক বাল্যবিবাহ প্রতিরোধেও সরাসরি ভূমিকা রেখেছেন তিনি।

মনোনয়ন প্রসঙ্গে শিহাব বলেন,

“এই স্বীকৃতি আমার জন্য অনুপ্রেরণার উৎস। ভবিষ্যতে শিশুদের অধিকার ও নিরাপত্তা রক্ষায় আরও বৃহৎ পরিসরে কাজ করতে চাই।”

শিহাবের এই অর্জনে তাঁর শিক্ষক, সহপাঠী ও স্থানীয় বাসিন্দারা গর্ব ও শুভেচ্ছা জানিয়েছেন।

কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন...

এ জাতীয় আরো খবর...
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ৯ Whats-App-Image-2025-09-28-at-21-25-44-b187979f
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ২ received-874219331633485
---------------------------------------------------------------------
৩ বিজ্ঞাপন Whats-App-Image-2025-09-28-at-21-25-46-e841052a