আজঃ 18 October 2026 | সময়ঃ
সংবাদ শিরোনাম :
জনাব ডক্টর আব্দুল মঈন খান, স্থানীয় সরকার মন্ত্রী শারদীয় দূর্গা উৎসব পরিদর্শন করেন কক্সবাজারের ইনানীতে রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ১০ নিহতদের মধ্যে একই পরিবারের ৮ জন চিলমারীতে প্রতিবন্ধীদের সবজি চাষ বিষয়ক দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত অন্তর্বর্তী সরকার দেড় বছরে দেশের অনেক ক্ষতি করেছে’—বকশীগঞ্জে মন্ত্রী মিল্লাত ভূরুঙ্গামারীতে দুধকুমার নদে বৈদ্যুতিক শক দিয়ে মাছ শিকার মন্ডপে মন্ডপে শংখ ধ্বনি প্রতিযোগিতা তারেক রহমানের সম্প্রীতির বার্তা পৌছে দিচ্ছেন খোরশেদ। খেলাফত মজলিস নারায়ণগঞ্জ সদর থানা শাখার মাসিক শবগুজারী অনুষ্ঠিত। শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষ্যে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেন ৫৭ বিজিবি। কাশিপুর আনসার ও ভিডিপি ক্লাব পরিদর্শন করলেন ঢাকা রেঞ্জের উপমহাপরিচালক দিনাজপুর বীরগঞ্জে সাহাডুবীতে দুর্গোৎসব ঘিরে উৎসবের আমেজ বন্দর থানা প্রেস ক্লাবের উপদেষ্টা পরিষদে পাঁচজন, কার্যনির্বাহী সদস্য হলেন দুজন বকশীগঞ্জে দুর্গোৎসবের নিরাপত্তা জোরদার: মাদক ও অবৈধ বালু উত্তোলন বন্ধের পদক্ষেপ গ্রহণ মিরসরাইয়ে অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তার বাড়িতে ডাকাতি, আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তার ৫ বাকলিয়ায় ইমন হত্যা: চার ঘণ্টার অভিযানে গ্রেপ্তার ৪ চট্টগ্রামে আন্তঃজেলা চোর চক্রের চার সদস্য গ্রেপ্তার, উদ্ধার ৬ মোটরসাইকেল ও বাইসাইকেল বকশীগঞ্জে ডিবির অভিযানে বিপুল জাল ডলার সদৃশ নোটসহ গ্রেপ্তার ২ বকশীগঞ্জে ডিবির অভিযানে বিপুল জাল ডলার সদৃশ নোটসহ গ্রেপ্তার ২, জব্দ মোটরসাইকেল ও ৩ মোবাইল অসুস্থ সাবেক মেয়রের খোজ খবর নিলেন রাজনৈতিক ও সাংবাদিক নেতৃবৃন্দ জঙ্গল সলিমপুরের আইন-শৃঙ্খলা উন্নয়নে সমন্বিত মাস্টারপ্ল্যান প্রণয়নের উদ্যোগ ঈশ্বরগঞ্জে সোহাগী ইউনিয়নের আওয়ামী লীগ নেতা আসাদুজ্জামান গ্রেপ্তার

শুভ উদ্বোধনের মধ্য দিয়ে যাত্রা শুরু করল ‘জায়ান কম্পিউটার হাব

দৈনিক পুনর্জাগরণ বিডি 24 ডেস্ক
ছবির ক্যাপশন: দৈনিক পুনর্জাগরণ বিডি ২৪

শুভ উদ্বোধনের মধ্য দিয়ে যাত্রা শুরু করল ‘জায়ান কম্পিউটার হাব

রাব্বি রহমান,
নীলফামারী প্রতিনিধি,

নীলফামারী শহরে আধুনিক ও নির্ভরযোগ্য ডিজিটাল সেবা প্রদানের লক্ষ্যে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে ‘জায়ান কম্পিউটার হাব’।
সোমবার বিকেল ৪টা ৩০ মিনিটে শহরের শহীদ আলী হোসেন সড়ক (উপজেলা সড়ক)-এ আয়োজিত এক উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে প্রতিষ্ঠানটির শুভ উদ্বোধন করা হয়।
প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা মোঃ জাকির হোসেন জানান, সাধারণ মানুষের দোরগোড়ায় দ্রুত, নির্ভরযোগ্য ও মানসম্মত ডিজিটাল সেবা পৌঁছে দেওয়াই ‘জায়ান কম্পিউটার হাব’-এর মূল লক্ষ্য। তিনি বলেন, আধুনিক প্রযুক্তিনির্ভর বিভিন্ন সেবা এক ছাদের নিচে প্রদান করে সাধারণ মানুষের সময় ও ভোগান্তি কমিয়ে আনার লক্ষ্যে প্রতিষ্ঠানটি কাজ করবে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক মীর সেলিম ফারুক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ আব্দুল ওয়াহেদ সরকার, সাবেক সভাপতি, চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি; মোঃ জাফিরুল ইসলাম (লিপন), চেয়ারম্যান, আপিল বোর্ড, চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি; এবং ডা. মোঃ জাকিরুল ইসলাম (লেলিন), অবসরপ্রাপ্ত পরিচালক, স্বাস্থ্য বিভাগ, রংপুর।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মোঃ লিয়াকত হোসেন, ইমাম, টাউন মসজিদ; মোহাম্মদ আব্দুল হালিম, ইমাম, বাইতুন নূর জামে মসজিদ; মোহাম্মদ মাহমুদুল হাসান, ইমাম, ধনীপাড়া জামে মসজিদসহ এলাকার গণ্যমান্য ব্যক্তি, ব্যবসায়ী, পার্শ্ববর্তী দোকান মালিক এবং সুধীজন।

উদ্বোধন শেষে মিলাদ মাহফিল ও প্রতিষ্ঠানের সার্বিক সফলতা কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। পরে আমন্ত্রিত অতিথিদের সম্মানে আপ্যায়নের ব্যবস্থা করা হয়। অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা নবযাত্রায় ‘জায়ান কম্পিউটার হাব’-এর সার্বিক সফলতা কামনা করেন। তারা আশা প্রকাশ করেন, প্রতিষ্ঠানটি নীলফামারীর মানুষের জন্য একটি আধুনিক, নির্ভরযোগ্য ও মানসম্মত ডিজিটাল সেবা কেন্দ্র হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করবে।

আজ রোজ মঙ্গলবার ৩০-জুন।

কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন...

এ জাতীয় আরো খবর...
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ৯ Whats-App-Image-2025-09-28-at-21-25-44-b187979f
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ২ received-874219331633485
---------------------------------------------------------------------
৩ বিজ্ঞাপন Whats-App-Image-2025-09-28-at-21-25-46-e841052a