মতিউর রহমান ঘাটাইল উপজেলা প্রতিনিধি।
টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার লক্ষিন্দর ইউনিয়নের যুবক মো. আনোয়ার হোসেন (৩৭) সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। তিনি ঘাটাইল উপজেলার লক্ষিন্দর ইউনিয়নের বেইলা গ্রামের আব্দুল হকের ছেলে।।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) বাংলাদেশ সময় রাত সাড়ে ১১ টার দিকে সৌদি আরবের আছির প্রদেশের রাজধানী আবাহ শহরে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন নিহতের পরিবার। তাহার এই অকাল মৃত্যুতে এলাকায় নেমে এসেছে ভয়াবহ এক শোকের ছায়া। এলাকাবাসি এবং তার আত্মীয়-স্বজনরা আনোয়ারের জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন আল্লাহ যেন তাকে জান্নাতুল ফেরদাঊস নসিব করেন।
এ জাতীয় আরো খবর...