আজঃ 13 October 2026 | সময়ঃ
সংবাদ শিরোনাম :
বাট্টাজোড় নগর মামুদ উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি আক্তার হোসেন মাস্টার দক্ষিণ এশীয় পর্যটন পুরস্কার ২০২৬: সায়মানের ঝুলিতে তিন সম্মাননা, টানা আট বছরের সাফল্য ধামইরহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রম নিয়ে অবহিতকরণ সভা, সঠিক তথ্য সংগ্রহে গুরুত্ব পঞ্চগড়ে পুকুরী দ্বি মুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষকের মাঝে দ্বন্দ্বে ক্ষতিগ্রস্থ হচ্ছে শিক্ষার্থী উৎসবমুখর দুর্গোৎসবের প্রস্তুতি পটিয়ায়: মণ্ডপে মণ্ডপে থাকবে বিশেষ নজরদারি নলডাঙ্গায় ভ্রাম্যমান আদালতের অভিযানে দুই মাদকসেবির কারাদণ্ড চট্টগ্রামে শ্রমিক দলের সমাবেশে মাছুম ভূঁইয়ার ক্ষোভ, তৃণমূল নেতাকর্মীদের মূল্যায়নের দাবি কাশিপুর পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার প্রত্যাশা সাইদুর রহমানের, চাইলেন সবার দোয়া ফেনীতে হামলায় গুরুতর আহত মনসুর আলম, জমি ও মাদক নিয়ে বিরোধের অভিযোগ চিলাহাটিতে অব্যবহৃত শতকোটি টাকার অবকাঠামো, থমকে আছে সীমান্ত বাণিজ্য পীরগঞ্জে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে মাঠকর্মী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ সম্পন্ন। বীরগঞ্জে উত্তরবঙ্গের পরিচিত কবিয়াল ক্ষিতীশ সরকারের বাড়িতে দুর্ধর্ষ চুরি পত্নীতলায় ৭০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার রাণীনগরে ইসলামী ব্যাংকের ৩৪ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় ব্যাংকের তিন কর্মীসহ গ্রেপ্তার ৬ নওগাঁর মান্দা উপজেলার বিল মান্দায় মৎস্যসম্পদ সংরক্ষণ মায়ের মাগফিরাত কামনায় মাদ্রাসার শিক্ষার্থীদের নিয়ে জোসেফের দোয়া মাহফিল সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস নলডাঙ্গায় মাদকসেবিদের আতংক ওসি মনোয়ার বকশীগঞ্জে বাসচাপায় শাশুড়ি-পুত্রবধূর মৃত্যু, হেলপার আটক বন্দর থানা প্রেসক্লাবের মাসিক সভা অনুষ্ঠিত

দেনামুক্ত ও আধুনিক চট্টগ্রামের স্বপ্ন: চসিকের ২২৬০ কোটি টাকার বাজেট ঘোষণা।

দৈনিক পুনর্জাগরণ বিডি 24 ডেস্ক
ছবির ক্যাপশন: দৈনিক পুনর্জাগরণ বিডি ২৪

পারভেজ বাঙালী। 
চট্টগ্রাম জেলা প্রতিনিধি 

সবুজ-শ্যামল, আধুনিক ও দেনামুক্ত বাণিজ্যিক রাজধানী গড়ার প্রত্যয় নিয়ে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) ২০২৬-২৭ অর্থবছরের জন্য ২ হাজার ২৬০ কোটি ২৪ লাখ টাকার বিশাল বাজেট ঘোষিত হয়েছে। একই সাথে বিগত ২০২৫-২৬ অর্থবছরের ১ হাজার ৬৬৫ কোটি ৯২ লাখ ১৬ হাজার ৪০০ টাকার সংশোধিত বাজেটও উপস্থাপন করা হয়।

মঙ্গলবার দুপুরে নগরীর থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনে সংবাদ সম্মেলনের মাধ্যমে এই বাজেট ঘোষণা করেন চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন। অনুষ্ঠানে চসিকের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা ও সচিব মো. আশরাফুল আমিন এবং প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তা হুমায়ুন কবির চৌধুরী উপস্থিত ছিলেন।


বাজেট বক্তৃতায় মেয়র ডা. শাহাদাত হোসেন তাঁর সততা ও দৃঢ়তার চিত্র তুলে ধরে বলেন, “আমি ২০২৪ সালের ৩ নভেম্বর যখন দায়িত্ব গ্রহণ করি, তখন কর্পোরেশনের ঘাড়ে ছিল ৫৯৬ কোটি টাকার বিশাল দেনা। বিগত দিনগুলোতে কঠোর শৃঙ্খলা ও সঠিক ব্যবস্থাপনার মাধ্যমে সেই দেনা কমিয়ে বর্তমানে ৩৮০ কোটি টাকায় নামিয়ে আনা হয়েছে।” তিনি নগরবাসীকে আশ্বস্ত করে বলেন, সবার সহযোগিতা পেলে খুব দ্রুত চসিকের এই দেনা শূন্যের কোটায় নিয়ে আসা হবে।


মেয়র স্পষ্ট জানিয়ে দেন, অতীতে অযৌক্তিকভাবে নির্ধারিত গৃহকর (হোল্ডিং ট্যাক্স) পুনর্বিবেচনা করতে নিয়মিত রিভিউ বোর্ড বসানো হচ্ছে। তবে বন্দর, রেলওয়ে, ৩৬টি কনটেইনার টার্মিনাল ও বড় শিল্পপ্রতিষ্ঠানের মতো বাণিজ্যিক সংস্থাগুলোকে শতভাগ রাজস্ব পরিশোধ করতে হবে।

পাশাপাশি, রাজস্ব আদায় প্রক্রিয়াকে পুরোপুরি প্রযুক্তিনির্ভর করতে একটি আধুনিক ডিজিটাল প্ল্যাটফর্ম চালু করা হচ্ছে, যার মাধ্যমে নাগরিকেরা ঘরে বসেই পৌরকর দিতে পারবেন। চট্টগ্রামে ১০ লক্ষাধিক ব্যবসা প্রতিষ্ঠান থাকলেও বর্তমানে মাত্র দেড় লাখের মতো ট্রেড লাইসেন্স রয়েছে। চসিক এই সংখ্যা দ্রুত দ্বিগুণ করার লক্ষ্য নিয়ে কাজ করছে।


বাজেট বক্তৃতায় সড়কের স্থায়িত্ব নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন মেয়র। তিনি জানান, চট্টগ্রাম নগরীর সড়কগুলোর নকশাগত ধারণক্ষমতা সর্বোচ্চ ১০ টন। অথচ চশমখোর ভারী যানবাহন ও লরিগুলো নিয়মিত ২০ থেকে ৩৫ টন পর্যন্ত অতিরিক্ত ওজন নিয়ে চলাচল করছে। ফলে ৩ থেকে ৫ বছর আয়ুষ্কালের সড়কগুলো দ্রুত ভেঙে যাচ্ছে, যার কারণে প্রতি বছর চসিকের প্রায় ৩০০ থেকে ৪০০ কোটি টাকার আর্থিক ক্ষতি হচ্ছে।

হকার সমস্যার স্থায়ী সমাধান: ৪ পয়েন্টে ‘আন্ডারগ্রাউন্ড মার্কেট’
ফুটপাথ দখল ও যানজট দূর করতে হকারদের জন্য যুগান্তকারী এক পরিকল্পনার কথা জানান মেয়র ডা. শাহাদাত। তিনি বলেন, নগরীর দীর্ঘদিনের হকার সমস্যার স্থায়ী সমাধানে ইপিজেড, আগ্রাবাদ, বহদ্দারহাট ও স্টেশন রোড—এই চারটি গুরুত্বপূর্ণ পয়েন্টে চীনের একটি প্রতিষ্ঠানের সহায়তায় ‘আন্ডারগ্রাউন্ড মার্কেট’ বা ভূগর্ভস্থ বাজার গড়ে তোলার প্রাথমিক আলোচনা সম্পন্ন হয়েছে। এছাড়া রেলওয়ে স্টেশনের পাশে খালি জায়গায় হকারদের পুনর্বাসনের জমিও খোঁজা হচ্ছে।


নগরবাসীর নাগরিক সমস্যা সরাসরি চসিক কর্তৃপক্ষকে জানাতে চালু হচ্ছে ‘আমাদের চট্টগ্রাম’ নামের একটি ওয়ান-স্টপ সিটিজেন সার্ভিস অ্যাপ্লিকেশন। এই অ্যাপের মাধ্যমে পরিচ্ছন্নতা, মশক নিধন, হোল্ডিং ট্যাক্স, ট্রেড লাইসেন্স ও স্বাস্থ্যসেবা সংক্রান্ত যেকোনো অভিযোগ সচিত্র চসিককে জানানো যাবে।


পরিবেশ দূষণ রোধে ও চট্টগ্রামকে একটি দৃষ্টিনন্দন ও আদর্শ বাসযোগ্য নগরী করতে আগামী ২০ Rot-২৭ অর্থবছরে ১০ লাখ গাছের চারা রোপণের এক বিশাল মহাপরিকল্পনা হাতে নিয়েছে চসিক। ইতিমধ্যেই গত অর্থবছরে ৫ লাখ চারা রোপণ করা হয়েছে বলে জানান মেয়র।


মেয়র ডা. শাহাদাত হোসেন আগামী অর্থবছরের জন্য সুনির্দিষ্ট ৪টি লক্ষ্য নির্ধারণ করেছেন:
১. চলমান নিয়োগ কার্যক্রম সম্পূর্ণ স্বচ্ছতার সাথে শেষ করা।
২. কর্মকর্তা-কর্মচারীদের আধুনিক প্রশিক্ষণ প্রদান।
৩. চসিকের নতুন যুগোপযোগী সাংগঠনিক কাঠামো প্রণয়ন।
৪. চসিকের সকল কার্যক্রমকে ডিজিটালাইজড করতে ERP সফটওয়্যার তৈরি।

এছাড়া বিশ্বব্যাংকের অর্থায়নে নগরীর ১৩৫ কিলোমিটার সড়কে ৫,৫০০টি স্মার্ট এলইডি লাইট স্থাপন কাজ চলমান রয়েছে। একই সাথে ফ্লাইওভারের ওপরে যানবাহনের গতি নিয়ন্ত্রণে স্পীড ক্যামেরা এবং সড়কে নিরাপত্তা নিশ্চিত করতে এআই (AI) ভিত্তিক ক্যামেরা স্থাপনের প্রকল্প প্রক্রিয়াধীন রয়েছে।


বাজেটে জানানো হয়, এয়ারপোর্ট রোডসহ শহরের গুরুত্বপূর্ণ সড়ক ও অবকাঠামো উন্নয়নে ১,৯৩৫ কোটি টাকার প্রকল্পের কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে। বহদ্দারহাট বারইপাড়া থেকে কর্ণফুলী নদী পর্যন্ত খাল খনন প্রকল্পের মাধ্যমে ইতিমধ্যে নগরীর ১২টি ওয়ার্ড সম্পূর্ণ জলাবদ্ধতামুক্ত হয়েছে। এছাড়া সাগরিকায় নির্মাণসামগ্রীর মান পরীক্ষার জন্য একটি আধুনিক 'টেস্টিং ল্যাব' স্থাপন করা হয়েছে, যা থেকে এ বছর প্রায় ৪ কোটি টাকা আয় হয়েছে।

মেয়র ডা. শাহাদাত হোসেন তাঁর বক্তব্যে পরিচ্ছন্নতা কর্মীদের জন্য বহুতল আবাসন নির্মাণ, ৪১টি ওয়ার্ডে খেলার মাঠ তৈরি এবং আমেরিকান প্রযুক্তির বিজ্ঞানসম্মত লার্ভিসাইড 'বিটিআই' (BTI) প্রয়োগের মাধ্যমে ডেঙ্গু নিয়ন্ত্রণে চসিকের সফলতার চিত্রও তুলে ধরেন। একটি স্বাস্থ্যকর, পরিচ্ছন্ন ও স্মার্ট চট্টগ্রাম বিনির্মাণে তিনি সব স্তরের নাগরিক ও সামাজিক সংগঠনের সক্রিয় সহযোগিতা কামনা করেন।

কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন...

এ জাতীয় আরো খবর...
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ৯ Whats-App-Image-2025-09-28-at-21-25-44-b187979f
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ২ received-874219331633485
---------------------------------------------------------------------
৩ বিজ্ঞাপন Whats-App-Image-2025-09-28-at-21-25-46-e841052a