আজঃ 13 October 2026 | সময়ঃ
সংবাদ শিরোনাম :
বাট্টাজোড় নগর মামুদ উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি আক্তার হোসেন মাস্টার দক্ষিণ এশীয় পর্যটন পুরস্কার ২০২৬: সায়মানের ঝুলিতে তিন সম্মাননা, টানা আট বছরের সাফল্য ধামইরহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রম নিয়ে অবহিতকরণ সভা, সঠিক তথ্য সংগ্রহে গুরুত্ব পঞ্চগড়ে পুকুরী দ্বি মুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষকের মাঝে দ্বন্দ্বে ক্ষতিগ্রস্থ হচ্ছে শিক্ষার্থী উৎসবমুখর দুর্গোৎসবের প্রস্তুতি পটিয়ায়: মণ্ডপে মণ্ডপে থাকবে বিশেষ নজরদারি নলডাঙ্গায় ভ্রাম্যমান আদালতের অভিযানে দুই মাদকসেবির কারাদণ্ড চট্টগ্রামে শ্রমিক দলের সমাবেশে মাছুম ভূঁইয়ার ক্ষোভ, তৃণমূল নেতাকর্মীদের মূল্যায়নের দাবি কাশিপুর পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার প্রত্যাশা সাইদুর রহমানের, চাইলেন সবার দোয়া ফেনীতে হামলায় গুরুতর আহত মনসুর আলম, জমি ও মাদক নিয়ে বিরোধের অভিযোগ চিলাহাটিতে অব্যবহৃত শতকোটি টাকার অবকাঠামো, থমকে আছে সীমান্ত বাণিজ্য পীরগঞ্জে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে মাঠকর্মী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ সম্পন্ন। বীরগঞ্জে উত্তরবঙ্গের পরিচিত কবিয়াল ক্ষিতীশ সরকারের বাড়িতে দুর্ধর্ষ চুরি পত্নীতলায় ৭০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার রাণীনগরে ইসলামী ব্যাংকের ৩৪ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় ব্যাংকের তিন কর্মীসহ গ্রেপ্তার ৬ নওগাঁর মান্দা উপজেলার বিল মান্দায় মৎস্যসম্পদ সংরক্ষণ মায়ের মাগফিরাত কামনায় মাদ্রাসার শিক্ষার্থীদের নিয়ে জোসেফের দোয়া মাহফিল সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস নলডাঙ্গায় মাদকসেবিদের আতংক ওসি মনোয়ার বকশীগঞ্জে বাসচাপায় শাশুড়ি-পুত্রবধূর মৃত্যু, হেলপার আটক বন্দর থানা প্রেসক্লাবের মাসিক সভা অনুষ্ঠিত

আগামীকাল আয়ত হত্যা মামলার রায়: সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড চায় রাষ্ট্রপক্ষ

দৈনিক পুনর্জাগরণ বিডি 24 ডেস্ক
ছবির ক্যাপশন: দৈনিক পুনর্জাগরণ বিডি ২৪

পারভেজ বাঙালী। 
চট্টগ্রাম প্রতিনিধি। 

চট্টগ্রামের বহুল আলোচিত ও পৈশাচিক শিশু আলিনা ইসলাম আয়াত হত্যা মামলার রায় ঘোষণা করা হবে আগামীকাল ১৭ জুন (বুধবার)। দীর্ঘ সাড়ে তিন বছরের আইনি প্রক্রিয়া শেষে চট্টগ্রামের ষষ্ঠ অতিরিক্ত মহানগর দায়রা জজ মুহাম্মদ আলী আক্কাসের আদালত এই রায় প্রকাশ করবেন।

সারা দেশকে স্তব্ধ করে দেওয়া এই নির্মম হত্যাকাণ্ডের ঘটনায় রাষ্ট্রপক্ষ আসামির সর্বোচ্চ শাস্তি অর্থাৎ মৃত্যুদণ্ড দাবি করেছে।

 সাড়ে তিন বছর আগের সেই লোমহর্ষক ঘটনা

২০২২ সালের ১৫ নভেম্বর চট্টগ্রাম নগরের ইপিজেড থানার বন্দরটিলা এলাকা থেকে নিখোঁজ হয় সোহেল রানার ৫ বছর বয়সী কন্যাসন্তান আলিনা ইসলাম আয়াত। নিখোঁজের পর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হলে তদন্তে নামে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

তদন্তে বেড়িয়ে আসে এক গা শিউরে ওঠা সত্য। আয়াতদের বাসার ভাড়াটিয়া মো. আবির মুক্তিপণের উদ্দেশ্যে শিশুটিকে অপহরণ করে এবং পরে শ্বাসরোধ করে হত্যা করে। প্রমাণ লোপাটের জন্য সে শিশুটির মরদেহ খণ্ড-বিখণ্ড করে সাগরপাড় ও খালের পাশে ফেলে দেয়। ওই বছরের ২৫ নভেম্বর আবিরকে গ্রেফতারের পর সে আদালতে নিজের দোষ স্বীকার করে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়।



৩৩ জনের সাক্ষ্যগ্রহণ, কাঠগড়ায় আসামি

গত ২৩ মে আদালতে উভয় পক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষ হলে আদালত রায়ের জন্য ১৭ জুন দিন ধার্য করেন।

এ বিষয়ে রাষ্ট্রপক্ষের সরকারি কৌঁসুলি জালাল উদ্দিন বলেন,

এই স্পর্শকাতর মামলায় মোট ৩৩ জন প্রত্যক্ষ ও পরোক্ষ সাক্ষীর সাক্ষ্যগ্রহণ করা হয়েছে। নিবিড় তথ্য-প্রমাণ ও জবানবন্দির ভিত্তিতে আমরা আসামির সর্বোচ্চ শাস্তি তথা ফাঁসি প্রার্থনা করেছি। আমরা আশাবাদী আদালত ন্যায়বিচার প্রতিষ্ঠা করবেন।

আর কোনো বাবার বুক যেন খালি না হয়’

রায়ের পূর্বমুহূর্তে বুকভরা ক্ষোভ আর কান্না চেপে গণমাধ্যমের মুখোমুখি হন আয়াতের বাবা ও মামলার বাদী সোহেল রানা। অশ্রুভেজা চোখে তিনি বলেন:

"আমার নিষ্পাপ মেয়েটাকে যেভাবে পৈশাচিকভাবে হত্যা করা হয়েছে, আমি তার একমাত্র বিচার চাই—হত্যাকারীর ফাঁসি। আমার আর কোনো দাবি নেই। আমি শুধু দেখতে চাই এই নরপশুর এমন দৃষ্টান্তমূলক শাস্তি হোক, যাতে আর কোনো অপরাধী এমন অপরাধ করার সাহস না পায় এবং আর কোনো বাবার বুক এভাবে খালি না হয়।"

পাঁচ বছরের অবুঝ শিশুকে হারিয়ে যে ক্ষত তৈরি হয়েছিল পরিবারটিতে, আগামীকাল আদালতের রায়ের মাধ্যমে সেই বিচারের বাণী ঘোষিত হবে—এমনটাই প্রত্যাশা নিহতের পরিবার ও সচেতন মহলের।

কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন...

এ জাতীয় আরো খবর...
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ৯ Whats-App-Image-2025-09-28-at-21-25-44-b187979f
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ২ received-874219331633485
---------------------------------------------------------------------
৩ বিজ্ঞাপন Whats-App-Image-2025-09-28-at-21-25-46-e841052a