আজঃ 17 October 2026 | সময়ঃ
সংবাদ শিরোনাম :
ভূরুঙ্গামারীতে দুধকুমার নদে বৈদ্যুতিক শক দিয়ে মাছ শিকার মন্ডপে মন্ডপে শংখ ধ্বনি প্রতিযোগিতা তারেক রহমানের সম্প্রীতির বার্তা পৌছে দিচ্ছেন খোরশেদ। খেলাফত মজলিস নারায়ণগঞ্জ সদর থানা শাখার মাসিক শবগুজারী অনুষ্ঠিত। শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষ্যে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেন ৫৭ বিজিবি। কাশিপুর আনসার ও ভিডিপি ক্লাব পরিদর্শন করলেন ঢাকা রেঞ্জের উপমহাপরিচালক দিনাজপুর বীরগঞ্জে সাহাডুবীতে দুর্গোৎসব ঘিরে উৎসবের আমেজ বন্দর থানা প্রেস ক্লাবের উপদেষ্টা পরিষদে পাঁচজন, কার্যনির্বাহী সদস্য হলেন দুজন বকশীগঞ্জে দুর্গোৎসবের নিরাপত্তা জোরদার: মাদক ও অবৈধ বালু উত্তোলন বন্ধের পদক্ষেপ গ্রহণ মিরসরাইয়ে অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তার বাড়িতে ডাকাতি, আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তার ৫ বাকলিয়ায় ইমন হত্যা: চার ঘণ্টার অভিযানে গ্রেপ্তার ৪ চট্টগ্রামে আন্তঃজেলা চোর চক্রের চার সদস্য গ্রেপ্তার, উদ্ধার ৬ মোটরসাইকেল ও বাইসাইকেল বকশীগঞ্জে ডিবির অভিযানে বিপুল জাল ডলার সদৃশ নোটসহ গ্রেপ্তার ২ বকশীগঞ্জে ডিবির অভিযানে বিপুল জাল ডলার সদৃশ নোটসহ গ্রেপ্তার ২, জব্দ মোটরসাইকেল ও ৩ মোবাইল অসুস্থ সাবেক মেয়রের খোজ খবর নিলেন রাজনৈতিক ও সাংবাদিক নেতৃবৃন্দ জঙ্গল সলিমপুরের আইন-শৃঙ্খলা উন্নয়নে সমন্বিত মাস্টারপ্ল্যান প্রণয়নের উদ্যোগ ঈশ্বরগঞ্জে সোহাগী ইউনিয়নের আওয়ামী লীগ নেতা আসাদুজ্জামান গ্রেপ্তার নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক, বাগে জান্নাত মসজিদের সরক শুভ উদ্বোধন করেন। বদলগাছীতে শিয়ালের ভয় কেড়ে নিল শিশুর প্রাণ শিক্ষক দিবসে অনন্য উদ্যোগ: পটিয়া খলিলুর রহমান মহিলা কলেজে শিক্ষকদের সম্মাননা ও বৃক্ষরোপণ উপবৃত্তির অ্যাকাউন্ট খুলে বিপদে পড়েছে দেবীপুরের গ্রামবাসী।

‘জুলাইয়ের সাথে বিশ্বাসঘাতকতা করলে আবারো জীবন দিতে প্রস্তুত আছি: অধ্যাপক ইলিয়াস মোল্লা’

দৈনিক পুনর্জাগরণ বিডি 24 ডেস্ক
ছবির ক্যাপশন: দৈনিক পুনর্জাগরণ বিডি ২৪

সোহান মিয়া, আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার বিশনন্দী ইউনিয়নে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে ‘জুলাই জাগরণ, নব উদ্যমে’ প্রতিপাদ্যে এক জুলাই আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৭ জুলাই) বিকেল ৫টায় বিশনন্দী ইউনিয়নের আয়োজনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ জেলা শাখার সমাজকল্যাণ সম্পাদক অধ্যাপক ইলিয়াছ মোল্লা।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ জেলা শাখার কর্মপরিষদ সদস্য ইঞ্জিনিয়ার আব্দুল বাকি, আড়াইহাজার উপজেলা উত্তর শাখার সেক্রেটারি মাওলানা সাইফুল ইসলাম, আড়াইহাজার উপজেলা উত্তর শাখার আমীর মাওলানা মনিরুল ইসলাম এবং বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির আড়াইহাজার উপজেলা শাখার সেক্রেটারি তানজিল ভূইয়া।
বিশনন্দী ইউনিয়ন জামায়াতের সভাপতি মুহাম্মদ জাকির হোসেন-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভা সঞ্চালনা করেন ইউনিয়ন শাখার সেক্রেটারি মুহাম্মদ শাহীন কাদির।
বক্তারা বলেন, স্বাধীনতার পর থেকে যে-ই রাষ্ট্রীয় ক্ষমতায় এসেছে, সে-ই স্বৈরাচারী আচরণের চেষ্টা করেছে। তাদের দাবি, দেশের ইতিহাসে কোনো শাসক স্বেচ্ছায় ক্ষমতা ছাড়েনি; গণআন্দোলনের মুখে জনগণের শক্তির কাছে নতি স্বীকার করেই ক্ষমতা ছাড়তে হয়েছে।
তারা আরও বলেন, ‘জুলাইয়ের চেতনার সঙ্গে কোনো ধরনের বিশ্বাসঘাতকতা মেনে নেওয়া হবে না। প্রয়োজনে আবারও গণআন্দোলনের ডাক দেওয়া হবে। দেশের স্বার্থে এবং জুলাইয়ের শহীদদের আদর্শ রক্ষায় প্রয়োজন হলে আবারও জীবন উৎসর্গ করতে রাজপথে নামতে প্রস্তুত আছি। কিন্তু জুলাইয়ের শহীদদের আত্মত্যাগের সঙ্গে কোনো ধরনের প্রতারণা মেনে নেওয়া হবে না।’
আলোচনা সভায় স্থানীয় জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

#সোহান মিয়া,
আড়াইহাজার উপজেলা প্রতিনিধি, 
তারিখ :১৭-০৭-২০২৬
মোবাইল :০১৫২১৩২৫৩৩৯

কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন...

এ জাতীয় আরো খবর...
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ৯ Whats-App-Image-2025-09-28-at-21-25-44-b187979f
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ২ received-874219331633485
---------------------------------------------------------------------
৩ বিজ্ঞাপন Whats-App-Image-2025-09-28-at-21-25-46-e841052a