আজঃ 20 September 2026 | সময়ঃ
সংবাদ শিরোনাম :
নওগাঁয় নুনিয়াপট্টি-সুইপার কলোনিতে বড় মাদকবিরোধী অভিযান, ইয়াবাসহ গ্রেপ্তার ৯ বাউফল আদর্শ বালিকা বিদ্যালয়ে নবগঠিত এডহক কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত। নওগাঁয় ফটোগ্রাফি প্রতিযোগিতা ২০২৬-এর পুরস্কার ও সম্মাননা সনদ প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে কাশিপুরে আনসার-ভিডিপি ক্লাবের ফ্রি চক্ষু চিকিৎসা কর্মসূচি বকশীগঞ্জের লাউচাপড়ায় পর্যটন কেন্দ্র উন্নয়নে কনসালটেশন সভা উপজেলা প্রেসক্লাবের ২য় প্রতিষ্ঠাবার্ষিকীতে সেনবাগ পৌরসভার শিক্ষার্থীদের নিয়ে ব্যতিক্রমী আয়োজন কুড়িগ্রামে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ এর শুভ উদ্বোধন ফুলবাড়ীতে মাসিক আইন শৃঙ্খলা সভা অনুষ্ঠিত॥ মাদক ব্যবসার প্রতিবাদ করায় এলাকাবাসীকে মারধর ও হুমকির অভিযোগ চকবাজারে চাঁদাবাজ চক্রের ৫ সদস্য গ্রেপ্তার মাহমুদা খাতুন, মুন্নী আপা, সভাপতি নির্বাচিত হওয়ায়, নন্দীপাড়া পক্ষ থেকে শুভেচ্ছা। ভূরুঙ্গামারী থানায় বার্ষিক পরিদর্শনে কুড়িগ্রামের পুলিশ সুপার চট্টগ্রামে এক হাজার পিস ইয়াবাসহ নারীসহ দুইজন গ্রেপ্তার জঙ্গল সলিমপুরে তিন শতাধিক সদস্যের যৌথ অভিযান সেনবাগে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ ২০২৬ অনুষ্ঠিত রৌমারীতে শিক্ষার্থীদের জীবন দক্ষতা ও জীবনমান উন্নয়নে প্রশিক্ষণ ভূরুঙ্গামারীতে বেস্ট সমবায় এর ফ্রি মেডিকেল ক্যাম্প নওগাঁর পোরশায় ডিবির অভিযানে ১০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ৩ বকশীগঞ্জে নিজ ঘর থেকে তরুণের লাশ উদ্ধার, মৃত্যুর কারণ নিয়ে রহস্য খানপুরে মাদক ব্যবসার অভিযোগ, প্রতিবাদ করায় যুবদল নেতাকে হুমকির অভিযোগ

নওগাঁয় নুনিয়াপট্টি-সুইপার কলোনিতে বড় মাদকবিরোধী অভিযান, ইয়াবাসহ গ্রেপ্তার ৯

দৈনিক পুনর্জাগরণ বিডি 24 ডেস্ক
ছবির ক্যাপশন: দৈনিক পুনর্জাগরণ বিডি ২৪

মোঃ রাফি হোসেন, নওগাঁ জেলা প্রতিনিধি

নওগাঁ শহরের নুনিয়াপট্টি ও সুইপার কলোনি এলাকায় বড় ধরনের মাদকবিরোধী অভিযান চালিয়েছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও নওগাঁ সদর থানা পুলিশ। পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনা ও তত্ত্বাবধানে পরিচালিত এ অভিযানে ১ হাজার ১৭০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসার সঙ্গে জড়িত তিনজন এবং মাদক সেবন ও জনদুর্ভোগ সৃষ্টির অভিযোগে আরও ছয়জনসহ মোট নয়জনকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, গত ১৮ সেপ্টেম্বর রাতে নুনিয়াপট্টি ও সুইপার কলোনি এলাকায় বিশেষ মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। পুলিশ সুপারের নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার ইনচার্জ ও নওগাঁ সদর থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে ডিবি ও সদর থানা পুলিশ যৌথভাবে এ অভিযান পরিচালনা করে। রাত ৯টা থেকে ১১টা পর্যন্ত এলাকাটি বিভিন্ন দিক থেকে ঘেরাও করে অভিযান চালানো হয়।

অভিযানের একপর্যায়ে সুইপার কলোনির ২ নম্বর গেটের সামনে উপস্থিত লোকজনের সামনে শ্রী মুনি (৪৫) নামে এক নারীকে মহিলা পুলিশ সদস্যদের মাধ্যমে দেহ তল্লাশি করা হয়। পুলিশ জানায়, তল্লাশির সময় তার হেফাজত থেকে কালো রঙের পলিথিনে মোড়ানো চারটি প্যাকেটের মধ্যে নীল রঙের ছোট পলিপ্যাকে রাখা মোট ১ হাজার ১৭০ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া ইয়াবাগুলো ৩০০, ৩০০, ৩০০ ও ২৭০ পিচের চারটি ভাগে ছিল বলে জানিয়েছে পুলিশ।

গ্রেপ্তার শ্রী মুনি নওগাঁ সদর উপজেলার সুইপার কলোনির বাসিন্দা। এ সময় তার সহযোগী হিসেবে মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগে মানিক (৩৮) ও শাওন (৪২) নামে আরও দুজনকে গ্রেপ্তার করা হয়। মানিক নওগাঁর বাগবাড়ি পূর্বপাড়ার এবং শাওন খাস নওগাঁ এলাকার বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ।

অভিযানের সময় সুইপার কলোনি এলাকায় মাদক সেবন এবং জনসাধারণের চলাচলে বিঘ্ন বা জনদুর্ভোগ সৃষ্টির অভিযোগে আরও ছয়জনকে গ্রেপ্তার করা হয়। তারা হলেন সিয়াম (১৯), রাকিব (১৯), আবির হোসেন (১৯), মাসুদ রানা (৩২), মনোয়ার হোসেন (৪৮) ও রাজু মিয়া (৩২)। পুলিশ জানিয়েছে, তাদের বিভিন্ন এলাকার ঠিকানা রয়েছে এবং কয়েকজন বর্তমানে নওগাঁ শহরের বিভিন্ন এলাকায় অবস্থান করছিলেন।

পুলিশের দাবি, মাদকবিরোধী বিশেষ অভিযানের অংশ হিসেবে নুনিয়াপট্টি ও সুইপার কলোনি এলাকায় একযোগে অভিযান চালিয়ে মাদক ব্যবসা, মাদক সেবন ও জনদুর্ভোগ সৃষ্টির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। অভিযানে উদ্ধার করা ১ হাজার ১৭০ পিচ ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়েছে।
এ ঘটনায় নওগাঁ সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক পৃথক মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ প্রক্রিয়া চলমান রয়েছে।

এ প্রসঙ্গে নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, নুনিয়াপট্টি ও সুইপার কলোনি এলাকায় মাদক প্রতিরোধে জেলা পুলিশ দৃঢ়প্রতিজ্ঞ। সেখানে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে। তিনি জানান, প্রত্যেক সপ্তাহে অভিযান পরিচালনার পাশাপাশি প্রয়োজন হলে প্রতিদিনও অভিযান চালানো হবে।

পুলিশ সুপার মাদক প্রতিরোধে পুলিশকে সহযোগিতা করার জন্য স্থানীয় বাসিন্দাদের প্রতি আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি সমাজের সর্বস্তরের মানুষ ঐক্যবদ্ধভাবে এগিয়ে এলে মাদক নিয়ন্ত্রণে কার্যকর ভূমিকা রাখা সম্ভব।

জেলা পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, মাদকবিরোধী এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। বিশেষ করে যেসব এলাকায় মাদক কেনাবেচা, সেবন কিংবা মাদককেন্দ্রিক অপরাধের অভিযোগ রয়েছে, সেসব এলাকায় নজরদারি ও অভিযান আরও জোরদার করা হবে।

কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন...

এ জাতীয় আরো খবর...
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ৯ Whats-App-Image-2025-09-28-at-21-25-44-b187979f
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ২ received-874219331633485
---------------------------------------------------------------------
৩ বিজ্ঞাপন Whats-App-Image-2025-09-28-at-21-25-46-e841052a