আজঃ 01 September 2026 | সময়ঃ
সংবাদ শিরোনাম :
ঠাকূরগাঁওয়ে ২০২৬-২৭ মৌসুমের আখ রোপণ কার্যক্রম শুরু। জলঢাকায় রাজপথ কাঁপিয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত:ঐক্যবদ্ধ থাকার সংকল্প দিনাজপুরের ১৩টি উপজেলায় পাটের জমজমাট বাজার, প্রায় ১০০ কোটি টাকার ব্যবসার আশা॥ বীরগঞ্জ উপজেলায় বাজেয়াপ্ত ২,৩৪০ বস্তা সার বিক্রির ৩২ লাখ টাকা সরকারি কোষাগারে জমা॥ রোহিঙ্গা সংকট ও সীমান্ত নিরাপত্তা নিয়ে সমন্বিত উদ্যোগের ঘোষণা পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর লাইটার জাহাজের অভাবে চট্টগ্রাম বন্দরে আটকে আমদানি পণ্য, বাড়ছে ডেমারেজ ঠাকুরগাঁওয়ে ১৪৫ পিস ইয়াবাসহ দম্পতি গ্রেপ্তার, ১০ লাখ টাকা ও মোটরসাইকেল উদ্ধার। বকশীগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত নারায়ণগঞ্জ জেলায়, বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃত্বে, ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিক পালিত। বাউফলে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী পালন করেছে উপজেলা ও পৌর বি এন পি। মেসির জাদুতে মায়ামিকে ৭-১ গোলে উড়িয়ে দিল ইন্টার মায়ামি সন্তান বিক্রি করে বাবার আইফোন কেনা,সেই শিশু উদ্ধার। নজরুল বর্ষ উদযাপন: আলীকদমে শিক্ষার্থীদের জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার যাত্রা উদ্ভোদন। বকশীগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়েছে ৮ দোকান চট্টগ্রামে ১১৮ বোতল বিদেশি মদসহ মাদক কারবারি আটক ইয়াবার সঙ্গে রকেট সিগন্যাল-ফ্লেয়ার, সন্দ্বীপে গ্রেপ্তার ১ বকশীগঞ্জে সুবহানিয়া নুরানি হাফিজিয়া মাদ্রাসায় গ্যাস সিলিন্ডার, চুলা ও সাউন্ডবক্স প্রদান পত্নীতলায় জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা তমদ্দুন মজলিসশের প্রতিষ্ঠাবার্ষিকী প্রস্ততি সভা অনুষ্ঠিত। মরহুম এবাদুল হক-এর স্মরণ সভা ও দো'আ মাহফিল অনুষ্ঠিত।

টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে যুবকের মৃত্যু

দৈনিক পুনর্জাগরণ বিডি 24 ডেস্ক
ছবির ক্যাপশন: দৈনিক পুনর্জাগরণ বিডি ২৪

টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে যুবকের মৃত্যু: অক্সিজেন সংকট ও চিকিৎসায় অবহেলার অভিযোগ স্বজনদের

নিজস্ব প্রতিবেদক, টাঙ্গাইল:

টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে এক যুবকের মৃত্যুকে কেন্দ্র করে অক্সিজেনের অভাব ও চিকিৎসায় অবহেলার অভিযোগ তুলেছেন নিহতের স্বজনরা। তাদের দাবি, হাসপাতালে নেওয়ার পরও দীর্ঘ সময় জরুরি চিকিৎসা না পাওয়ায় ওই যুবকের মৃত্যু হয়েছে।

স্বজনদের অভিযোগ অনুযায়ী, হাসপাতালে আনার পর প্রায় এক ঘণ্টা ওই যুবককে জরুরি বিভাগের ফ্লোরে রাখা হয়। এ সময় কোনো চিকিৎসক বা সংশ্লিষ্ট স্বাস্থ্যকর্মীর পক্ষ থেকে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়নি বলে তারা দাবি করেন।

পরবর্তীতে আনুমানিক ৩০ থেকে ৪০ মিনিট পর একটি অক্সিজেন সিলিন্ডার আনা হলেও সেটি খালি ছিল বলে অভিযোগ করেন স্বজনরা। তাদের ভাষ্য, কার্যকরভাবে অক্সিজেন সরবরাহের আগেই যুবকটির মৃত্যু হয়।

নিহতের পরিবারের সদস্যরা আরও অভিযোগ করেন, হাসপাতালের সেবাব্যবস্থায় দীর্ঘদিন ধরেই নানা অনিয়ম ও অব্যবস্থাপনা রয়েছে। তাদের দাবি, কিছু আয়া ও ওয়ার্ড বয় বকশিশ ছাড়া রোগীদের প্রয়োজনীয় সেবা দিতে অনীহা প্রকাশ করেন।

ছেলের মৃত্যুর পর হাসপাতালে এক মায়ের আহাজারি উপস্থিত মানুষের মধ্যে শোকের আবহ সৃষ্টি করে। কান্নাজড়িত কণ্ঠে তিনি বলেন, "আমার ছেলেটা মৃত্যুর আগে বুক চাপড়াচ্ছিল আর বলছিল, 'মা, আমার দম বন্ধ হয়ে আসছে। ভাই, আমাকে বাঁচাও।'"

তবে স্বজনদের এসব অভিযোগের বিষয়ে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষের কোনো বক্তব্য পাওয়া যায়নি। কর্তৃপক্ষের বক্তব্য পাওয়া গেলে তা পরবর্তীতে সংযুক্ত করা হবে।

কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন...

এ জাতীয় আরো খবর...
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ৯ Whats-App-Image-2025-09-28-at-21-25-44-b187979f
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ২ received-874219331633485
---------------------------------------------------------------------
৩ বিজ্ঞাপন Whats-App-Image-2025-09-28-at-21-25-46-e841052a