আজঃ 15 October 2026 | সময়ঃ
সংবাদ শিরোনাম :
কাশিপুর আনসার ও ভিডিপি ক্লাব পরিদর্শন করলেন ঢাকা রেঞ্জের উপমহাপরিচালক দিনাজপুর বীরগঞ্জে সাহাডুবীতে দুর্গোৎসব ঘিরে উৎসবের আমেজ বন্দর থানা প্রেস ক্লাবের উপদেষ্টা পরিষদে পাঁচজন, কার্যনির্বাহী সদস্য হলেন দুজন বকশীগঞ্জে দুর্গোৎসবের নিরাপত্তা জোরদার: মাদক ও অবৈধ বালু উত্তোলন বন্ধের পদক্ষেপ গ্রহণ মিরসরাইয়ে অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তার বাড়িতে ডাকাতি, আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তার ৫ বাকলিয়ায় ইমন হত্যা: চার ঘণ্টার অভিযানে গ্রেপ্তার ৪ চট্টগ্রামে আন্তঃজেলা চোর চক্রের চার সদস্য গ্রেপ্তার, উদ্ধার ৬ মোটরসাইকেল ও বাইসাইকেল বকশীগঞ্জে ডিবির অভিযানে বিপুল জাল ডলার সদৃশ নোটসহ গ্রেপ্তার ২ বকশীগঞ্জে ডিবির অভিযানে বিপুল জাল ডলার সদৃশ নোটসহ গ্রেপ্তার ২, জব্দ মোটরসাইকেল ও ৩ মোবাইল অসুস্থ সাবেক মেয়রের খোজ খবর নিলেন রাজনৈতিক ও সাংবাদিক নেতৃবৃন্দ জঙ্গল সলিমপুরের আইন-শৃঙ্খলা উন্নয়নে সমন্বিত মাস্টারপ্ল্যান প্রণয়নের উদ্যোগ ঈশ্বরগঞ্জে সোহাগী ইউনিয়নের আওয়ামী লীগ নেতা আসাদুজ্জামান গ্রেপ্তার নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক, বাগে জান্নাত মসজিদের সরক শুভ উদ্বোধন করেন। বদলগাছীতে শিয়ালের ভয় কেড়ে নিল শিশুর প্রাণ শিক্ষক দিবসে অনন্য উদ্যোগ: পটিয়া খলিলুর রহমান মহিলা কলেজে শিক্ষকদের সম্মাননা ও বৃক্ষরোপণ উপবৃত্তির অ্যাকাউন্ট খুলে বিপদে পড়েছে দেবীপুরের গ্রামবাসী। বাট্টাজোড় নগর মামুদ উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি আক্তার হোসেন মাস্টার দক্ষিণ এশীয় পর্যটন পুরস্কার ২০২৬: সায়মানের ঝুলিতে তিন সম্মাননা, টানা আট বছরের সাফল্য ধামইরহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রম নিয়ে অবহিতকরণ সভা, সঠিক তথ্য সংগ্রহে গুরুত্ব পঞ্চগড়ে পুকুরী দ্বি মুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষকের মাঝে দ্বন্দ্বে ক্ষতিগ্রস্থ হচ্ছে শিক্ষার্থী

নওগাঁ জেলা পুলিশ সুপারের উদ্যোগে অন্ধকারাচ্ছন্ন সড়কে সোলার লাইট স্থাপন

দৈনিক পুনর্জাগরণ বিডি 24 ডেস্ক
ছবির ক্যাপশন: দৈনিক পুনর্জাগরণ বিডি ২৪

 
মোঃ রাফি হোসেন, নওগাঁ জেলা প্রতিনিধি
নওগাঁ জেলার পোরশা-সরাইগাছি-গোমস্তাপুর আঞ্চলিক সড়কে জননিরাপত্তা জোরদার ও অপরাধ প্রতিরোধে গুরুত্বপূর্ণ উদ্যোগ নিয়েছে নওগাঁ জেলা পুলিশ। দীর্ঘদিন ধরে অন্ধকারে নিমজ্জিত এই গুরুত্বপূর্ণ সড়কের বিভিন্ন ঝুঁকিপূর্ণ স্থানে নওগাঁ জেলার পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের উদ্যোগে এবং স্থানীয় জনগণের সহযোগিতায় বেশ কয়েকটি সোলার স্ট্রিট লাইট স্থাপন করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, পোরশা-সরাইগাছি-গোমস্তাপুর সড়কটি নওগাঁ জেলার সঙ্গে চাঁপাইনবাবগঞ্জের গুরুত্বপূর্ণ যোগাযোগপথ। রাতের বেলায় পর্যাপ্ত আলোর অভাবে এ সড়কে ছিনতাই, ডাকাতি ও বিভিন্ন অপরাধ সংঘটনের আশঙ্কা থাকত। নতুন করে সোলার লাইট স্থাপনের ফলে সড়কটি আলোকিত হওয়ায় জনসাধারণের নিরাপদ চলাচল নিশ্চিত হওয়ার পাশাপাশি অপরাধ দমনে ইতিবাচক প্রভাব পড়বে বলে সংশ্লিষ্টদের প্রত্যাশা।
এদিকে স্থানীয় সংসদ সদস্য এবং উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় সরাইগাছি পুলিশ বক্সের কার্যক্রমও খুব শিগগিরই চালু হতে যাচ্ছে। পুলিশ বক্সটি চালু হলে ওই অঞ্চলে পুলিশের উপস্থিতি ও টহল কার্যক্রম আরও জোরদার হবে, যার ফলে আইন-শৃঙ্খলা পরিস্থিতির আরও উন্নতি হবে বলে আশা করা হচ্ছে।
নওগাঁ জেলা পুলিশ জানিয়েছে, পত্নীতলা-সাপাহার-পোরশা-চাঁপাইনবাবগঞ্জ আঞ্চলিক সড়কে নিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত ডমিনেন্ট পেট্রোলিং, গোয়েন্দা নজরদারি এবং জনসম্পৃক্ত পুলিশিং কার্যক্রম অব্যাহত রয়েছে। সড়কটিকে অপরাধমুক্ত ও সাধারণ মানুষের জন্য নিরাপদ রাখতে নওগাঁ জেলা পুলিশ দৃঢ় প্রতিজ্ঞ।
স্থানীয় বাসিন্দারা এই উদ্যোগকে সময়োপযোগী ও প্রশংসনীয় উল্লেখ করে বলেন, সোলার লাইট স্থাপন এবং সরাইগাছি পুলিশ বক্স চালু হলে রাতের বেলায় যাতায়াত আরও নিরাপদ হবে এবং অপরাধীদের তৎপরতা উল্লেখযোগ্যভাবে কমে আসবে বলে তারা আশাবাদী।

কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন...

এ জাতীয় আরো খবর...
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ৯ Whats-App-Image-2025-09-28-at-21-25-44-b187979f
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ২ received-874219331633485
---------------------------------------------------------------------
৩ বিজ্ঞাপন Whats-App-Image-2025-09-28-at-21-25-46-e841052a