আজঃ 01 September 2026 | সময়ঃ
সংবাদ শিরোনাম :
মেসির জাদুতে মায়ামিকে ৭-১ গোলে উড়িয়ে দিল ইন্টার মায়ামি সন্তান বিক্রি করে বাবার আইফোন কেনা,সেই শিশু উদ্ধার। নজরুল বর্ষ উদযাপন: আলীকদমে শিক্ষার্থীদের জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার যাত্রা উদ্ভোদন। বকশীগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়েছে ৮ দোকান চট্টগ্রামে ১১৮ বোতল বিদেশি মদসহ মাদক কারবারি আটক ইয়াবার সঙ্গে রকেট সিগন্যাল-ফ্লেয়ার, সন্দ্বীপে গ্রেপ্তার ১ বকশীগঞ্জে সুবহানিয়া নুরানি হাফিজিয়া মাদ্রাসায় গ্যাস সিলিন্ডার, চুলা ও সাউন্ডবক্স প্রদান পত্নীতলায় জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা তমদ্দুন মজলিসশের প্রতিষ্ঠাবার্ষিকী প্রস্ততি সভা অনুষ্ঠিত। মরহুম এবাদুল হক-এর স্মরণ সভা ও দো'আ মাহফিল অনুষ্ঠিত। মৌলভীবাজারে অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃত্তি প্রদান অনুষ্ঠিত। রাজধানীতে স্কুলশিক্ষিকার মৃত্যুর ঘটনায় মূল অভিযুক্তসহ গ্রেপ্তার ২ ইপিজেডে পুলিশের বিশেষ অভিযান: ৭ মামলার আসামি রিয়াজ প্রকাশ রিয়াদ গ্রেপ্তার। চকবাজারে ১৩ হাজার ৫০০ টাকার জাল নোটসহ চক্রের দুই সদস্য গ্রেপ্তার সেনবাগে গোরকাটা বহুমুখী সমবায় সমিতির মার্কেট ভবনের শুভ উদ্বোধন হাফেজ নুর উদ্দিন জাকারিয়া কে বাউফল উপজেলার পক্ষ থেকে সংবধনা কুয়েতে পরম ভক্তি ও ধর্মীয় ভাবগাম্ভীর্যে পবিত্র জশনে ঈদ-এ মিলাদুন্নবী (সা.) মাহফিল অনুষ্ঠিত। ঔষধ কান্ড ইস্যুতে ঘাটাইল উপজেলা হসপিটাল পরিদর্শনে ফুলবাড়ীতে মাসিক আইন শৃঙ্খলা সভা অনুষ্ঠিত॥ বকশীগঞ্জ সদর ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় মির্জা সুহেল

মৌলভীবাজারে ফ্যামেলি কার্ডের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

দৈনিক পুনর্জাগরণ বিডি 24 ডেস্ক
ছবির ক্যাপশন: দৈনিক পুনর্জাগরণ বিডি ২৪

খ ম জুলফিকার, মৌলভীবাজার থেকে:

মৌলভীবাজার জেলায় শ্রীমঙ্গল উপজেলায় আজ ১৭ জুন ২০২৬ (বুধবার) তৃতীয় পর্যায়ের ফ্যামেলি কার্ডের পাইলটিং কর্মসূচির উদ্বোধন করতে মৌলভীবাজারের শ্রীমঙ্গল এসে পৌঁছান মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান।আজ বুধবার দুপুর ১টার দিকে শ্রীমঙ্গল পৌঁছায় প্রধানমন্ত্রীকে বহনকারী গাড়িবহর।

এর আগে সকাল সাড়ে ৯টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সিলেটের উদ্দেশে রওনা হন প্রধানমন্ত্রী। সকাল সাড়ে ১০টার দিকে প্রধানমন্ত্রী সিলেট পৌঁছান। পরে সেখান থেকে সড়কপথে তিনি শ্রীমঙ্গলের উদ্দ্যেশে রওনা হন।

দুপুর ১টায় শ্রীমঙ্গল ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে উপস্থিত হয়ে ফ্যামেলি কার্ড বিতরণ কর্মসূচিতে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। এ কর্মসূচির আওতায় শ্রীমঙ্গল উপজেলার মির্জাপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ১৫৫টি পরিবারের মধ্যে ফ্যামিলি কার্ড বিতরণ করা হয়। এ সময় কমলগঞ্জ শ্রীমঙ্গল সংসদীয় আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব মুজিবুর রহমান চৌধুরী হাজী মুজিব অন্যান্য মন্ত্রী এমপিদের সাথে নিয়ে উপস্থিত ছিলেন ।

অন্য আরেকটি প্রোগ্রাম দুপুর তিনটায় মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে অংশ নেবেন তারেক রহমান। সেখানে রাজনগর উপজেলার টেংরা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ১৫২টি পরিবারের মধ্যে ফ্যামিলি কার্ড বিতরণ করা হবে।

বিকেলে মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ থেকে দুসাই রিসোর্টের উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী। সেখানে পৌঁছে কিছুক্ষণ বিশ্রাম শেষে দুসাই রিসোর্টে আয়োজিত রাজনৈতিক সভায় যোগ দেবেন তিনি। সভা শেষে সন্ধ্যায় সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে রওনা হবেন সরকারপ্রধান।

প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর গত ২ মে প্রথমবার সিলেট সফর করেন তারেক রহমান। আজকের সফরটি প্রধানমন্ত্রী হিসেবে তার দ্বিতীয় সফল। এ সময় উনার সাথে উপস্থিত ছিলেন মাননীয় মন্ত্রী মহোদয়গণ এমপি মহোদয়গণ ও বিএনপির বিভিন্ন দায়িত্বে থাকা নেতৃবৃন্দ।

কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন...

এ জাতীয় আরো খবর...
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ৯ Whats-App-Image-2025-09-28-at-21-25-44-b187979f
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ২ received-874219331633485
---------------------------------------------------------------------
৩ বিজ্ঞাপন Whats-App-Image-2025-09-28-at-21-25-46-e841052a