আজঃ 17 October 2026 | সময়ঃ
সংবাদ শিরোনাম :
কক্সবাজারের ইনানীতে রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ১০ নিহতদের মধ্যে একই পরিবারের ৮ জন চিলমারীতে প্রতিবন্ধীদের সবজি চাষ বিষয়ক দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত অন্তর্বর্তী সরকার দেড় বছরে দেশের অনেক ক্ষতি করেছে’—বকশীগঞ্জে মন্ত্রী মিল্লাত ভূরুঙ্গামারীতে দুধকুমার নদে বৈদ্যুতিক শক দিয়ে মাছ শিকার মন্ডপে মন্ডপে শংখ ধ্বনি প্রতিযোগিতা তারেক রহমানের সম্প্রীতির বার্তা পৌছে দিচ্ছেন খোরশেদ। খেলাফত মজলিস নারায়ণগঞ্জ সদর থানা শাখার মাসিক শবগুজারী অনুষ্ঠিত। শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষ্যে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেন ৫৭ বিজিবি। কাশিপুর আনসার ও ভিডিপি ক্লাব পরিদর্শন করলেন ঢাকা রেঞ্জের উপমহাপরিচালক দিনাজপুর বীরগঞ্জে সাহাডুবীতে দুর্গোৎসব ঘিরে উৎসবের আমেজ বন্দর থানা প্রেস ক্লাবের উপদেষ্টা পরিষদে পাঁচজন, কার্যনির্বাহী সদস্য হলেন দুজন বকশীগঞ্জে দুর্গোৎসবের নিরাপত্তা জোরদার: মাদক ও অবৈধ বালু উত্তোলন বন্ধের পদক্ষেপ গ্রহণ মিরসরাইয়ে অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তার বাড়িতে ডাকাতি, আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তার ৫ বাকলিয়ায় ইমন হত্যা: চার ঘণ্টার অভিযানে গ্রেপ্তার ৪ চট্টগ্রামে আন্তঃজেলা চোর চক্রের চার সদস্য গ্রেপ্তার, উদ্ধার ৬ মোটরসাইকেল ও বাইসাইকেল বকশীগঞ্জে ডিবির অভিযানে বিপুল জাল ডলার সদৃশ নোটসহ গ্রেপ্তার ২ বকশীগঞ্জে ডিবির অভিযানে বিপুল জাল ডলার সদৃশ নোটসহ গ্রেপ্তার ২, জব্দ মোটরসাইকেল ও ৩ মোবাইল অসুস্থ সাবেক মেয়রের খোজ খবর নিলেন রাজনৈতিক ও সাংবাদিক নেতৃবৃন্দ জঙ্গল সলিমপুরের আইন-শৃঙ্খলা উন্নয়নে সমন্বিত মাস্টারপ্ল্যান প্রণয়নের উদ্যোগ ঈশ্বরগঞ্জে সোহাগী ইউনিয়নের আওয়ামী লীগ নেতা আসাদুজ্জামান গ্রেপ্তার নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক, বাগে জান্নাত মসজিদের সরক শুভ উদ্বোধন করেন।

আলীকদমে সাংবাদিক পরিচয়ে প্রতারণা ও টাকা আত্মসাতের অভিযোগে মামলা

দৈনিক পুনর্জাগরণ বিডি 24 ডেস্ক
ছবির ক্যাপশন: দৈনিক পুনর্জাগরণ বিডি ২৪

মোঃ আমির হোসাইন ছাদেকী, আলীকদম (বান্দরবান) প্রতিনিধি: 

বান্দরবানের আলীকদমে নিজেকে সাংবাদিক পরিচয় দিয়ে টাকা আত্মসাত ও প্রতারণার অভিযোগে একটি মামলা দায়ের করা হয়েছে। গত বুধবার (১৭ জুন) চট্টগ্রাম চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে দায়ের করা এই মামলায় আলীকদমের ১ নম্বর সদর ইউনিয়নের পশ্চিম বাজার পাড়া এলাকার বাসিন্দা হাবিবুর রশিদ হিমন (৩২) এবং তার স্ত্রী ইন্দিরা ত্রিপুরাকে (২৫) বিবাদী করা হয়েছে। মামলার বাদী মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন (২৯), যার বাড়ি চট্টগ্রামের কর্ণফুলী থানাধীন শিকলবাহা এলাকায় । 

মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, ১নং বিবাদী হাবিবুর রশিদ হিমন নিজেকে ‘বিজয় টিভির’ আলীকদম প্রতিনিধি হিসেবে পরিচয় দিতেন । এই পরিচয়ের আড়ালে তিনি বাদীর সাথে সখ্যতা গড়ে তোলেন। পরবর্তীতে পাসপোর্ট নবায়ন ও অন্যান্য অজুহাত দেখিয়ে বাদীর সাথে আর্থিক লেনদেনের সম্পর্ক তৈরি করেন। এই বিশ্বাসের সুযোগ নিয়ে বিবাদীরা পর্যায়ক্রমে বাদীর কাছ থেকে সর্বমোট ১,৩৩,০০০ (এক লক্ষ তেত্রিশ হাজার) টাকা হাতিয়ে নিয়েছেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে । 

এজাহারের তথ্য অনুযায়ী, প্রতারণার মাধ্যমে হাতিয়ে নেওয়া টাকা বিভিন্ন সময়ে নগদ এবং বিকাশসহ বিভিন্ন আর্থিক লেনদেনের মাধ্যমে গ্রহণ করা হয়েছে । কেবল বাদীর কাছ থেকেই নয়, বিবাদীরা বাদীর পরিচিত আরও বেশ কয়েকজনের কাছ থেকেও একইভাবে প্রতারণা করে টাকা আত্মসাত করেছেন বলে অভিযোগ রয়েছে। এছাড়া, বাদীর প্রবাসে অবস্থানরত ভাইয়ের কাছ থেকেও বিবাদীরা বিভিন্ন অজুহাতে অর্থ হাতিয়ে নিয়েছেন বলে এজাহারে উল্লেখ করা হয়েছে । 

মামলায় বিবাদীদের বিরুদ্ধে দণ্ডবিধির ৪০৬/৪২০/৫০৬(২)/৩৪ ধারায় অভিযোগ আনা হয়েছে । এ বিষয়ে মামলার আইনজীবী অ্যাডভোকেট নুরুল আলম জানান, বিজ্ঞ আদালত মামলাটি আমলে নিয়ে তদন্তের জন্য ডিবিকে নির্দেশ দিয়েছেন। তদন্ত প্রতিবেদন দাখিলের পর মামলার পরবর্তী আইনি কার্যক্রম শুরু হবে ।

কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন...

এ জাতীয় আরো খবর...
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ৯ Whats-App-Image-2025-09-28-at-21-25-44-b187979f
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ২ received-874219331633485
---------------------------------------------------------------------
৩ বিজ্ঞাপন Whats-App-Image-2025-09-28-at-21-25-46-e841052a