আজঃ 13 October 2026 | সময়ঃ
সংবাদ শিরোনাম :
বাট্টাজোড় নগর মামুদ উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি আক্তার হোসেন মাস্টার দক্ষিণ এশীয় পর্যটন পুরস্কার ২০২৬: সায়মানের ঝুলিতে তিন সম্মাননা, টানা আট বছরের সাফল্য ধামইরহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রম নিয়ে অবহিতকরণ সভা, সঠিক তথ্য সংগ্রহে গুরুত্ব পঞ্চগড়ে পুকুরী দ্বি মুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষকের মাঝে দ্বন্দ্বে ক্ষতিগ্রস্থ হচ্ছে শিক্ষার্থী উৎসবমুখর দুর্গোৎসবের প্রস্তুতি পটিয়ায়: মণ্ডপে মণ্ডপে থাকবে বিশেষ নজরদারি নলডাঙ্গায় ভ্রাম্যমান আদালতের অভিযানে দুই মাদকসেবির কারাদণ্ড চট্টগ্রামে শ্রমিক দলের সমাবেশে মাছুম ভূঁইয়ার ক্ষোভ, তৃণমূল নেতাকর্মীদের মূল্যায়নের দাবি কাশিপুর পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার প্রত্যাশা সাইদুর রহমানের, চাইলেন সবার দোয়া ফেনীতে হামলায় গুরুতর আহত মনসুর আলম, জমি ও মাদক নিয়ে বিরোধের অভিযোগ চিলাহাটিতে অব্যবহৃত শতকোটি টাকার অবকাঠামো, থমকে আছে সীমান্ত বাণিজ্য পীরগঞ্জে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে মাঠকর্মী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ সম্পন্ন। বীরগঞ্জে উত্তরবঙ্গের পরিচিত কবিয়াল ক্ষিতীশ সরকারের বাড়িতে দুর্ধর্ষ চুরি পত্নীতলায় ৭০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার রাণীনগরে ইসলামী ব্যাংকের ৩৪ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় ব্যাংকের তিন কর্মীসহ গ্রেপ্তার ৬ নওগাঁর মান্দা উপজেলার বিল মান্দায় মৎস্যসম্পদ সংরক্ষণ মায়ের মাগফিরাত কামনায় মাদ্রাসার শিক্ষার্থীদের নিয়ে জোসেফের দোয়া মাহফিল সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস নলডাঙ্গায় মাদকসেবিদের আতংক ওসি মনোয়ার বকশীগঞ্জে বাসচাপায় শাশুড়ি-পুত্রবধূর মৃত্যু, হেলপার আটক বন্দর থানা প্রেসক্লাবের মাসিক সভা অনুষ্ঠিত

প্যারোলে মুক্তি পেয়ে বড় ভাইয়ের জানাজায় সাবেক মেয়র নজরুল

দৈনিক পুনর্জাগরণ বিডি 24 ডেস্ক
ছবির ক্যাপশন: দৈনিক পুনর্জাগরণ বিডি ২৪

 বকশীগঞ্জ প্রতিনিধি আলীমজনু বাবু

 বড় ভাই পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি ছামিউল হক সওদাগর ছানু’র জানাজায় অংশ নেওয়ার জন্য ৪ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়েছেন জামালপুরের বকশীগঞ্জ পৌরসভার সাবেক মেয়র নজরুল ইসলাম সওদাগর।

বৃহস্পতিবার (২৭ ন‌ভেম্বর) দুপুর ৩টায় জামালপুর জেলা কারাগার থেকে মুক্তি পেয়ে তিনি পুলিশ পাহারায় বড় ভাইয়ের জানাজায় অংশ নেন।

জানাজা শেষে বিকেল ৬টার দিকে তাঁকে আবার কারাগারে ফিরিয়ে নেওয়া হয়।

নজরুল ইসলাম সওদাগরের বড় ভাই ছা‌মিউল হক সওদাগর ছানু বুধবার রাত ৩টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

শেষবারের মতো বড় ভাইয়ের মুখ দেখা ও জানাজায় অংশগ্রহণের জন্য পরিবারের পক্ষ থেকে জেলা প্রশাসকের কাছে লিখিত আবেদন জানানো হয়েছিল। এরপর আদালতের নির্দেশে পুলিশ পাহারায় নজরুল ইসলাম সওদাগরকে বকশীগঞ্জ পৌর এলাকার সওদাগর পাড়ায় জানাজার জন্য নিয়ে আসা হয়।

বকশীগঞ্জ থানা অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার শাকের আহমেদ এই বিষয়ে নিশ্চিত করে জানান- আদালতের নির্দেশে সাবেক মেয়র নজরুল ইসলাম সওদাগর তাঁর বড় ভাইয়ের জানাজায় অংশ নেওয়ার সুযোগ পেয়েছেন। জানাজা শেষে তাঁকে নির্ধারিত সময়েই আবার কারাগারে পাঠানো হয়েছে।

উল্লেখ্য, গত বছরের ১২ আগস্ট রাজধানীর উত্তরা পশ্চিম থানা এলাকা থেকে নজরুল ইসলাম সওদাগরকে গ্রেপ্তার করা হয়। তাঁর বিরুদ্ধে গত জুলাইয়ের গণ-অভ্যুত্থানে রিপন হত্যা ও নাশকতার মামলা রয়েছে।

কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন...

এ জাতীয় আরো খবর...
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ৯ Whats-App-Image-2025-09-28-at-21-25-44-b187979f
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ২ received-874219331633485
---------------------------------------------------------------------
৩ বিজ্ঞাপন Whats-App-Image-2025-09-28-at-21-25-46-e841052a