আজঃ 15 October 2026 | সময়ঃ
সংবাদ শিরোনাম :
দিনাজপুর বীরগঞ্জে সাহাডুবীতে দুর্গোৎসব ঘিরে উৎসবের আমেজ বন্দর থানা প্রেস ক্লাবের উপদেষ্টা পরিষদে পাঁচজন, কার্যনির্বাহী সদস্য হলেন দুজন বকশীগঞ্জে দুর্গোৎসবের নিরাপত্তা জোরদার: মাদক ও অবৈধ বালু উত্তোলন বন্ধের পদক্ষেপ গ্রহণ মিরসরাইয়ে অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তার বাড়িতে ডাকাতি, আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তার ৫ বাকলিয়ায় ইমন হত্যা: চার ঘণ্টার অভিযানে গ্রেপ্তার ৪ চট্টগ্রামে আন্তঃজেলা চোর চক্রের চার সদস্য গ্রেপ্তার, উদ্ধার ৬ মোটরসাইকেল ও বাইসাইকেল বকশীগঞ্জে ডিবির অভিযানে বিপুল জাল ডলার সদৃশ নোটসহ গ্রেপ্তার ২ বকশীগঞ্জে ডিবির অভিযানে বিপুল জাল ডলার সদৃশ নোটসহ গ্রেপ্তার ২, জব্দ মোটরসাইকেল ও ৩ মোবাইল অসুস্থ সাবেক মেয়রের খোজ খবর নিলেন রাজনৈতিক ও সাংবাদিক নেতৃবৃন্দ জঙ্গল সলিমপুরের আইন-শৃঙ্খলা উন্নয়নে সমন্বিত মাস্টারপ্ল্যান প্রণয়নের উদ্যোগ ঈশ্বরগঞ্জে সোহাগী ইউনিয়নের আওয়ামী লীগ নেতা আসাদুজ্জামান গ্রেপ্তার নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক, বাগে জান্নাত মসজিদের সরক শুভ উদ্বোধন করেন। বদলগাছীতে শিয়ালের ভয় কেড়ে নিল শিশুর প্রাণ শিক্ষক দিবসে অনন্য উদ্যোগ: পটিয়া খলিলুর রহমান মহিলা কলেজে শিক্ষকদের সম্মাননা ও বৃক্ষরোপণ উপবৃত্তির অ্যাকাউন্ট খুলে বিপদে পড়েছে দেবীপুরের গ্রামবাসী। বাট্টাজোড় নগর মামুদ উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি আক্তার হোসেন মাস্টার দক্ষিণ এশীয় পর্যটন পুরস্কার ২০২৬: সায়মানের ঝুলিতে তিন সম্মাননা, টানা আট বছরের সাফল্য ধামইরহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রম নিয়ে অবহিতকরণ সভা, সঠিক তথ্য সংগ্রহে গুরুত্ব পঞ্চগড়ে পুকুরী দ্বি মুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষকের মাঝে দ্বন্দ্বে ক্ষতিগ্রস্থ হচ্ছে শিক্ষার্থী উৎসবমুখর দুর্গোৎসবের প্রস্তুতি পটিয়ায়: মণ্ডপে মণ্ডপে থাকবে বিশেষ নজরদারি

রকিব উদ্দিন পান্নুকে আহ্বায়ক করে কেইউজে'র কমিটি গঠন

দৈনিক পুনর্জাগরণ বিডি 24 ডেস্ক
ছবির ক্যাপশন: দৈনিক পুনর্জাগরণ বিডি ২৪

খুলনা ব্যুরো :

খুলনা সাংবাদিক ইউনিয়ন (কেইউজে)’র সংকটময় পরিস্থিতি নিরসনকল্পে ইউনিয়নের বিশেষ সাধারণ সভায় জ্যেষ্ঠ সাংবাদিক রকিব উদ্দিন পান্নুকে আহ্বায়ক করে পাঁচ (৫) সদস্যের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। কমিটির অন্যরা হলেন- বাপ্পী খান, মেহেদী মাসুদ খান, মোঃ মেহেদী হাসান ও শেখ জাহিদুল ইসলাম। শনিবার (৬ জুন)
 বেলা ১১টায় খুলনা প্রেসক্লাবের হুমায়ুন কবির বালু মিলনায়তনে এ সভার আয়োজন করা হয়।
ইউনিয়নের সাবেক সভাপতি আনোয়ারুল ইসলাম কাজলের সভাপতিত্বে ও সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান খান রিয়াজের পরিচালনায় অনুষ্ঠিত সভায় ১১৯ জন সদস্যের মধ্যে ৬৫ জন সদস্য উপস্থিত ছিলেন। ইউনিয়নের দীর্ঘদিনের সংকটময় পরিস্থিতি উত্তোরণের লক্ষ্যে গঠনতন্ত্রের আলোকে সিনিয়র সাংবাদিক শামিম আশরাফ শেলীসহ একাধিক সদস্যের আবেদনের প্রেক্ষিতে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় উদ্ভুত পরিস্থিতির ব্যাখ্যা তুলে ধরে বলা হয়, বিগত ২৫ নভেম্বর ২০২৪ ইং তারিখ খুলনার শ্রম আদালতে শ্রম ১৭/২৪নং মামলার রায় ঘোষণা করা হয়। ঘোষিত রায়ে ২০২৪-২০২৫ সালের দ্বি-বার্ষিক নির্বাচনের লক্ষ্যে গঠিত নির্বাচন পরিচালনা কমিটি এবং প্রকাশিত চূড়ান্ত ভোটার তালিকা রদ করা হয়। একইসাথে রায়ের দিন থেকে  ৩০ দিনের মধ্যে কেইউজে’র দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠানের জন্য মামলার ৬নং বিবাদী শ্রম অধিদপ্তরকে নির্দেশ প্রদান করা হয়।

উল্লেখ্য, রায়ের পর এ পর্যন্ত কেইউজের কোন নির্বাচন হয়নি। রায়ের আগে অর্থাৎ, মামলা চলাকালীন বিগত ২০২৪ সালের মে এবং জুন মাসে বিরোধী দুই পক্ষের দুইটি নির্বাচন অনুষ্ঠিত হয়। যার একটির সভাপতি নির্বাচিত হন আনোয়ারুল ইসলাম কাজল এবং সাধারণ সম্পাদক হন হুমায়ুন কবির। অপরটির সভাপতি সাঈয়েদুজ্জামান সম্্রাট এবং সাধারণ সম্পাদক মহেন্দ্র নাথ সেন। রায়ে যেহেতু ৩০ দিনের মধ্যে দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠানের কথা বলা হয়েছে সেহেতু, আদালতের দৃষ্টিতে কেইউজে’র কোন নির্বাচিত বা বৈধ কমিটি নেই বলে প্রতিয়মান হয়। যার ফলে খুলনা সাংবাদিক ইউনিয়ন নেতৃত্ব শুণ্য হয়ে পড়ে। ফলে আদালতের রায় বাস্তবায়ন করতে হলে একটি নির্বাচিত বৈধ্য কমিটির থাকা প্রয়োজনীয়তা দেখা দেয়।  

এমতাবস্থায় আদালতের রায়ের পাশ কাটিয়ে সাঈয়েদুজ্জামান স¤্রাট ও মহেন্দ্র নাথ সেন নিজেদের সভাপতি, সাধারণ সম্পাদক দাবি করে অসৎ উদ্দেশ্যে নানা বিতর্কিত ও গঠনতন্ত্র বিরোধী কর্মকা-ে লিপ্ত হয়। তাদের এহেন কর্মকা-ের ফলে ইউনিয়নের সাধারণ সদস্যদের মধ্যে অসন্তোষ ও বিরোধ সৃষ্টি হয়। ফলে মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী ঐতিহ্যবাহী সংগঠন খুলনা সাংবাদিক ইউনিয়ন অস্থিত্ব সংকটের মুখে পড়েছে।

সভায় বক্তৃতা করেন কেইউজে’র সাবেক সভাপতি ফারুক আহমেদ, সাবেক সাধারণ সম্পাদক মোঃ সাহেব আলী, অমিয় কান্তি পাল, মল্লিক সুধাংশু, মোজাম্মেল হক হাওলাদার, সিনিয়র সাংবাদিক মোঃ হুমায়ুন কবির, রকিব উদ্দিন পান্নু, এসএম কামাল হোসেন, আলমগীর হান্নান, শামিম আশরাফ শেলী, বাপ্পী খান, কামরুল আহসান, বিমল সাহা, মোঃ জাহিদুল ইসলাম, দিলিপ বর্মণ, এসএম ফরিদ রানা, নূর হাসান জনি, জয়নাল ফরাজী, আল মাহমুদ প্রিন্স, মেহেদী মাসুদ খান, এসএম জাহাঙ্গীর আলম, তিতাস চক্রবর্তী, গাজী মনিরুজ্জামান, হেলাল মোল্লা। এ সময় উপস্থিত ছিলেন সাবেক সাধারণ সম্পাদক আবুল বাশার, দেব্রত রায়, দেবনাথ রনোজিত কুমার, উত্তম মন্ডল, রিতা রানী দাস, এসএম জাহিদুল ইসলাম, নাজমুল হাসান, এসএম বাহাউদ্দিন, খন্দকার মোঃ কবিরুজ্জামান, তুফান গাইন প্রমুখ।

কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন...

এ জাতীয় আরো খবর...
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ৯ Whats-App-Image-2025-09-28-at-21-25-44-b187979f
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ২ received-874219331633485
---------------------------------------------------------------------
৩ বিজ্ঞাপন Whats-App-Image-2025-09-28-at-21-25-46-e841052a