আজঃ 17 October 2026 | সময়ঃ
সংবাদ শিরোনাম :
কক্সবাজারের ইনানীতে রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ১০ নিহতদের মধ্যে একই পরিবারের ৮ জন চিলমারীতে প্রতিবন্ধীদের সবজি চাষ বিষয়ক দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত অন্তর্বর্তী সরকার দেড় বছরে দেশের অনেক ক্ষতি করেছে’—বকশীগঞ্জে মন্ত্রী মিল্লাত ভূরুঙ্গামারীতে দুধকুমার নদে বৈদ্যুতিক শক দিয়ে মাছ শিকার মন্ডপে মন্ডপে শংখ ধ্বনি প্রতিযোগিতা তারেক রহমানের সম্প্রীতির বার্তা পৌছে দিচ্ছেন খোরশেদ। খেলাফত মজলিস নারায়ণগঞ্জ সদর থানা শাখার মাসিক শবগুজারী অনুষ্ঠিত। শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষ্যে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেন ৫৭ বিজিবি। কাশিপুর আনসার ও ভিডিপি ক্লাব পরিদর্শন করলেন ঢাকা রেঞ্জের উপমহাপরিচালক দিনাজপুর বীরগঞ্জে সাহাডুবীতে দুর্গোৎসব ঘিরে উৎসবের আমেজ বন্দর থানা প্রেস ক্লাবের উপদেষ্টা পরিষদে পাঁচজন, কার্যনির্বাহী সদস্য হলেন দুজন বকশীগঞ্জে দুর্গোৎসবের নিরাপত্তা জোরদার: মাদক ও অবৈধ বালু উত্তোলন বন্ধের পদক্ষেপ গ্রহণ মিরসরাইয়ে অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তার বাড়িতে ডাকাতি, আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তার ৫ বাকলিয়ায় ইমন হত্যা: চার ঘণ্টার অভিযানে গ্রেপ্তার ৪ চট্টগ্রামে আন্তঃজেলা চোর চক্রের চার সদস্য গ্রেপ্তার, উদ্ধার ৬ মোটরসাইকেল ও বাইসাইকেল বকশীগঞ্জে ডিবির অভিযানে বিপুল জাল ডলার সদৃশ নোটসহ গ্রেপ্তার ২ বকশীগঞ্জে ডিবির অভিযানে বিপুল জাল ডলার সদৃশ নোটসহ গ্রেপ্তার ২, জব্দ মোটরসাইকেল ও ৩ মোবাইল অসুস্থ সাবেক মেয়রের খোজ খবর নিলেন রাজনৈতিক ও সাংবাদিক নেতৃবৃন্দ জঙ্গল সলিমপুরের আইন-শৃঙ্খলা উন্নয়নে সমন্বিত মাস্টারপ্ল্যান প্রণয়নের উদ্যোগ ঈশ্বরগঞ্জে সোহাগী ইউনিয়নের আওয়ামী লীগ নেতা আসাদুজ্জামান গ্রেপ্তার নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক, বাগে জান্নাত মসজিদের সরক শুভ উদ্বোধন করেন।

পীরগঞ্জ পৌরসভার ২০২৬-২৭ অর্থ বৎসরের বাজেট ঘোষণা।

দৈনিক পুনর্জাগরণ বিডি 24 ডেস্ক
ছবির ক্যাপশন: দৈনিক পুনর্জাগরণ বিডি ২৪

মো. আরফান আলী :

ঠাকূরগাঁওয়ের পীরগঞ্জ পৌরসভার ২০২৬-২০২৭ অর্থবছরের জন্য ৩৮তম বাজেট ঘোষণা করা হয়েছে। নতুন এই বাজেটের মোট আকার নির্ধারণ করা হয়েছে ৩ কোটি ৮৫ লাখ ৩৮ হাজার ৩৫০ টাকা। যা গত অর্থবছরের (২০২৫-২০২৬) তুলনায় ৫৭ লাখ ১৮ হাজার টাকা বেশী। গত অর্থ বছরের পীরগঞ্জ পৌরসভার বাজেটের আকার ছিল ৩ কোটি ২৮ লাখ ২০ হাজার ৩৫০ টাকা।
 সোমবার ২২ জুন পীরগঞ্জ পৌরসভ মিলনায়তনে  আয়োজিত এক অনুষ্ঠানে এই বাজেট ঘোষণা করেন পীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌর প্রশাসক গোলাম রব্বানী সরদার।

বাজেট ঘোষণা অনুষ্ঠানে পৌর প্রশাসক বলেন, নাগরিক সেবার মানোন্নয়ন এবং পৌর এলাকার অবকাঠামোগত উন্নয়নকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এবারের বাজেট প্রণয়ন করা হয়েছে। এই বাজেটের আওতায় পৌর এলাকার বিভিন্ন সড়ক ও ড্রেন নির্মাণ ও সংস্কার, বর্জ্য ব্যবস্থাপনার উন্নয়ন, রাস্তার আলোকসজ্জা বৃদ্ধি এবং জনসেবামূলক বিভিন্ন কার্যক্রম বাস্তবায়নের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে
তিনি আরও বলেন, পৌরবাসীর প্রত্যাশা পূরণ এবং একটি আধুনিক, পরিচ্ছন্ন ও নাগরিকবান্ধব পৌরসভা গড়ে তোলার লক্ষ্যে উন্নয়ন কার্যক্রম অব্যাহত থাকবে। এই বাজেট বাস্তবায়নের মাধ্যমে পৌরবাসীর নাগরিক সুবিধা আরও বৃদ্ধি পাবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। 

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডা. কামাল আহমেদ, পীরগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আব্দুল হাকিম, উপজেলা প্রকৌশলী মাইদুল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মশিউর রহমান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মির্জা মনোয়ার হোসেন এবং উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রাহিম উদ্দিন।

এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান জিয়াউল ইসলাম জিয়া, বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক জিল্লুর রহমান জুয়েল, পৌর বিএনপির সভাপতি রুহুল আমিন, সাধারণ সম্পাদক রেজাউল করিম রাজা, পীরগঞ্জ পৌরসভা পৌর নির্বাহী কর্মকর্তা হরিপদ রায়,  উপ-সহকারী প্রকৌশলী নূর শাহজাহান শাহ, প্রধান সহকারী নূর মোহাম্মদ চৌধুরী সহ পৌরসভার কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাংবাদিকেরা।

কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন...

এ জাতীয় আরো খবর...
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ৯ Whats-App-Image-2025-09-28-at-21-25-44-b187979f
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ২ received-874219331633485
---------------------------------------------------------------------
৩ বিজ্ঞাপন Whats-App-Image-2025-09-28-at-21-25-46-e841052a