আজঃ 17 October 2026 | সময়ঃ
সংবাদ শিরোনাম :
কক্সবাজারের ইনানীতে রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ১০ নিহতদের মধ্যে একই পরিবারের ৮ জন চিলমারীতে প্রতিবন্ধীদের সবজি চাষ বিষয়ক দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত অন্তর্বর্তী সরকার দেড় বছরে দেশের অনেক ক্ষতি করেছে’—বকশীগঞ্জে মন্ত্রী মিল্লাত ভূরুঙ্গামারীতে দুধকুমার নদে বৈদ্যুতিক শক দিয়ে মাছ শিকার মন্ডপে মন্ডপে শংখ ধ্বনি প্রতিযোগিতা তারেক রহমানের সম্প্রীতির বার্তা পৌছে দিচ্ছেন খোরশেদ। খেলাফত মজলিস নারায়ণগঞ্জ সদর থানা শাখার মাসিক শবগুজারী অনুষ্ঠিত। শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষ্যে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেন ৫৭ বিজিবি। কাশিপুর আনসার ও ভিডিপি ক্লাব পরিদর্শন করলেন ঢাকা রেঞ্জের উপমহাপরিচালক দিনাজপুর বীরগঞ্জে সাহাডুবীতে দুর্গোৎসব ঘিরে উৎসবের আমেজ বন্দর থানা প্রেস ক্লাবের উপদেষ্টা পরিষদে পাঁচজন, কার্যনির্বাহী সদস্য হলেন দুজন বকশীগঞ্জে দুর্গোৎসবের নিরাপত্তা জোরদার: মাদক ও অবৈধ বালু উত্তোলন বন্ধের পদক্ষেপ গ্রহণ মিরসরাইয়ে অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তার বাড়িতে ডাকাতি, আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তার ৫ বাকলিয়ায় ইমন হত্যা: চার ঘণ্টার অভিযানে গ্রেপ্তার ৪ চট্টগ্রামে আন্তঃজেলা চোর চক্রের চার সদস্য গ্রেপ্তার, উদ্ধার ৬ মোটরসাইকেল ও বাইসাইকেল বকশীগঞ্জে ডিবির অভিযানে বিপুল জাল ডলার সদৃশ নোটসহ গ্রেপ্তার ২ বকশীগঞ্জে ডিবির অভিযানে বিপুল জাল ডলার সদৃশ নোটসহ গ্রেপ্তার ২, জব্দ মোটরসাইকেল ও ৩ মোবাইল অসুস্থ সাবেক মেয়রের খোজ খবর নিলেন রাজনৈতিক ও সাংবাদিক নেতৃবৃন্দ জঙ্গল সলিমপুরের আইন-শৃঙ্খলা উন্নয়নে সমন্বিত মাস্টারপ্ল্যান প্রণয়নের উদ্যোগ ঈশ্বরগঞ্জে সোহাগী ইউনিয়নের আওয়ামী লীগ নেতা আসাদুজ্জামান গ্রেপ্তার নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক, বাগে জান্নাত মসজিদের সরক শুভ উদ্বোধন করেন।

দোকান ঘর দখল নিয়ে উত্তেজনা দোকানের মেয়াদ শেষ হলেও না ছাড়ার অভিযোগ

দৈনিক পুনর্জাগরণ বিডি 24 ডেস্ক
ছবির ক্যাপশন:

দিনাজপুেরে বিরামপুরে দোকানঘর দখল নিয়ে উত্তেজনা: ভাড়ার মেয়াদ শেষ হলেও দোকান ছাড়ছেন না ভাড়াটিয়া, থানায় অভিযোগ

মোঃ নয়ন মিয়া দিনাজপুর
 জেলা প্রতিনিধি 

দিনাজপুরের বিরামপুর 
পৌর শহরের ঢাকামোড় এলাকায় একটি দোকানঘরকে কেন্দ্র করে মালিক ও ভাড়াটিয়ার মধ্যে বিরোধের সৃষ্টি হয়েছে। ভাড়ার চুক্তির মেয়াদ শেষ হওয়ার পরও দোকানঘর খালি না করে জোরপূর্বক দখলে রাখার অভিযোগে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন দোকান মালিক প্যারিস কুমার দাস। অভিযোগ সূত্রে জানা যায়, বিরামপুর পৌরসভার ৪নং ওয়ার্ডের ঢাকামোড় এলাকার বাসিন্দা প্যারিস কুমার দাস তার পৈতৃকসূত্রে প্রাপ্ত বৈধ মালিকানাধীন একটি দোকানঘর দীর্ঘদিন আগে ভাড়া দেন। ওই দোকানঘরটি বর্তমানে বাস কাউন্টার হিসেবে ব্যবহার করে আসছেন বিরামপুর পৌরসভার কৃষ্টচাঁদপুর (পূর্ব জগন্নাথপুর) এলাকার বাসিন্দা মোঃ আনোয়ার হোসেন।লিখিত অভিযোগে উল্লেখ করা হয়েছে যে,উভয় পক্ষের মধ্যে সম্পাদিত নন-জুডিশিয়াল স্ট্যাম্পে লিখিত চুক্তি অনুযায়ী ১ মার্চ ২০২৩ থেকে ১ মার্চ ২০২৫ পর্যন্ত দোকানঘর ব্যবহারের জন্য ভাড়ার মেয়াদ নির্ধারিত ছিল। কিন্তু নির্ধারিত মেয়াদ শেষ হওয়ার পরও ভাড়াটিয়া দোকানঘরটি খালি করে মালিককে বুঝিয়ে না দিয়ে অবৈধভাবে দখলে রেখে ব্যবসা পরিচালনা করে আসছেন। অভিযোগকারী দাবি করেন, চুক্তির মেয়াদ শেষ হওয়ার পর তিনি একাধিকবার ভাড়াটিয়ার সঙ্গে যোগাযোগ করে দোকানঘরটি খালি করে দেওয়ার অনুরোধ জানান। কিন্তু প্রতিবারই নানা অজুহাতে সময়ক্ষেপণ করা হয়। পরবর্তীতে মালিকের বৈধ দাবিকে উপেক্ষা করে ভাড়াটিয়া জোরপূর্বক দোকানঘরটি নিজের দখলে রেখে বাস কাউন্টার পরিচালনা অব্যাহত রাখেন। অভিযোগে আরও বলা হয়,গত ২৫ জুন ২০২৬ তারিখ বৃহস্পতিবার দুপুর প্রায় ৩টার দিকে প্যারিস কুমার দাস পুনরায় বিষয়টি নিয়ে মোঃ আনোয়ার হোসেনের সঙ্গে আলোচনা করেন এবং দোকানঘর খালি করে দেওয়ার অনুরোধ জানান। কিন্তু অভিযুক্ত ব্যক্তি তার দাবি প্রত্যাখ্যান করে পূর্বের মতোই দোকানঘরটি দখলে রাখার মনোভাব ব্যক্ত করেন। এতে মালিক তার নিজস্ব সম্পত্তি ব্যবহার ও ভোগদখল থেকে বঞ্চিত হচ্ছেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে বলে অভিযোগকারী দাবি করেছেন। তিনি বলেন,দোকানঘরটি নিয়ে বিরোধের কারণে যেকোনো সময় উভয় পক্ষের মধ্যে অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি হতে পারে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটার আশঙ্কা রয়েছে। অভিযোগপত্রে ঘটনাটির সাক্ষী হিসেবে ঢাকামোড় এলাকার উত্তম কুমার দাস ও উৎপল দাসের নাম উল্লেখ করা হয়েছে। এছাড়াও এলাকার আরও অনেক ব্যক্তি বিষয়টি সম্পর্কে অবগত রয়েছেন বলে দাবি করা হয়েছে। প্যারিস কুমার দাস জানান,বিষয়টি তিনি পরিবারের সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের অবহিত করলে তারা আইনগত প্রতিকার গ্রহণের পরামর্শ দেন। পরবর্তীতে ন্যায়বিচার ও আইনগত সহায়তা পাওয়ার আশায় তিনি বিরামপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযোগকারী তার আবেদনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট ঘটনাটি তদন্তপূর্বক প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ, অবৈধ দখলমুক্ত করে দোকানঘরটি তার শান্তিপূর্ণ ভোগদখলে ফিরিয়ে দেওয়া এবং ভবিষ্যতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন।
এ বিষয়ে অভিযুক্ত মোঃ আনোয়ার হোসেনের বক্তব্য জানা সম্ভব হয়নি। অভিযোগের বিষয়ে বিরামপুর থানার পক্ষ থেকে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। স্থানীয় সচেতন মহলের মতে,ভাড়া চুক্তি, সম্পত্তির দখল ও মালিকানা সংক্রান্ত বিরোধ দ্রুত ও আইনানুগভাবে নিষ্পত্তি করা না হলে সামাজিক অস্থিরতা ও অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হতে পারে। তাই বিষয়টির সুষ্ঠু তদন্ত ও দ্রুত সমাধানের দাবি জানিয়েছেন তারা।



মোঃ নয়ন মিয়া 
দিনাজপুর 
জেলা প্রতিনিধি 
 তারিখ  ২৫/৬/২০২৬

কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন...

এ জাতীয় আরো খবর...
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ৯ Whats-App-Image-2025-09-28-at-21-25-44-b187979f
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ২ received-874219331633485
---------------------------------------------------------------------
৩ বিজ্ঞাপন Whats-App-Image-2025-09-28-at-21-25-46-e841052a