আজঃ 13 October 2026 | সময়ঃ
সংবাদ শিরোনাম :
বাট্টাজোড় নগর মামুদ উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি আক্তার হোসেন মাস্টার দক্ষিণ এশীয় পর্যটন পুরস্কার ২০২৬: সায়মানের ঝুলিতে তিন সম্মাননা, টানা আট বছরের সাফল্য ধামইরহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রম নিয়ে অবহিতকরণ সভা, সঠিক তথ্য সংগ্রহে গুরুত্ব পঞ্চগড়ে পুকুরী দ্বি মুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষকের মাঝে দ্বন্দ্বে ক্ষতিগ্রস্থ হচ্ছে শিক্ষার্থী উৎসবমুখর দুর্গোৎসবের প্রস্তুতি পটিয়ায়: মণ্ডপে মণ্ডপে থাকবে বিশেষ নজরদারি নলডাঙ্গায় ভ্রাম্যমান আদালতের অভিযানে দুই মাদকসেবির কারাদণ্ড চট্টগ্রামে শ্রমিক দলের সমাবেশে মাছুম ভূঁইয়ার ক্ষোভ, তৃণমূল নেতাকর্মীদের মূল্যায়নের দাবি কাশিপুর পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার প্রত্যাশা সাইদুর রহমানের, চাইলেন সবার দোয়া ফেনীতে হামলায় গুরুতর আহত মনসুর আলম, জমি ও মাদক নিয়ে বিরোধের অভিযোগ চিলাহাটিতে অব্যবহৃত শতকোটি টাকার অবকাঠামো, থমকে আছে সীমান্ত বাণিজ্য পীরগঞ্জে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে মাঠকর্মী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ সম্পন্ন। বীরগঞ্জে উত্তরবঙ্গের পরিচিত কবিয়াল ক্ষিতীশ সরকারের বাড়িতে দুর্ধর্ষ চুরি পত্নীতলায় ৭০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার রাণীনগরে ইসলামী ব্যাংকের ৩৪ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় ব্যাংকের তিন কর্মীসহ গ্রেপ্তার ৬ নওগাঁর মান্দা উপজেলার বিল মান্দায় মৎস্যসম্পদ সংরক্ষণ মায়ের মাগফিরাত কামনায় মাদ্রাসার শিক্ষার্থীদের নিয়ে জোসেফের দোয়া মাহফিল সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস নলডাঙ্গায় মাদকসেবিদের আতংক ওসি মনোয়ার বকশীগঞ্জে বাসচাপায় শাশুড়ি-পুত্রবধূর মৃত্যু, হেলপার আটক বন্দর থানা প্রেসক্লাবের মাসিক সভা অনুষ্ঠিত

পারিবারিক বিরোধে রাউজানে যুবকের মৃত্যু, অভিযুক্ত চাচাতো ভাই

দৈনিক পুনর্জাগরণ বিডি 24 ডেস্ক
ছবির ক্যাপশন: দৈনিক পুনর্জাগরণ বিডি ২৪

পারভেজ বাঙালী। 
চট্টগ্রাম জেলা প্রতিনিধি।

চট্টগ্রামের রাউজানে পারিবারিক কোন্দলের জেরে এক যুবক প্রাণ হারিয়েছেন। আপন চাচাতো ভাইয়ের লাঠির (গাছের ডাল) আঘাতে গুরুতর আহত মোহাম্মদ আবদুল মন্নান সওদাগর (৩৭) নামের ওই যুবক চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

রোববার (২৮ জুন) দিবাগত রাত ২টার দিকে চট্টগ্রাম নগরীর একটি বেসরকারি হাসপাতালে তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন। নিহত মন্নান রাউজান উপজেলার হলদিয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের মোহাম্মদ কবির আহাম্মদের সন্তান।


স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার (২৫ জুন) দুপুরে হলদিয়া ইউনিয়নের জানিপাথর বাজারে মন্নানের সঙ্গে তার চাচাতো ভাই শাহাজানের (পিতা: সালেহ আহমদ) কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে শাহাজান একটি কাঠের টুকরো বা গাছ দিয়ে মন্নানের মাথায় প্রচণ্ড আঘাত করে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।


রক্তাক্ত অবস্থায় মন্নানকে উদ্ধার করে প্রথমে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়। পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য তাকে নগরীর 'সাজিনাজ' হাসপাতালে স্থানান্তর করা হয়েছিল। সেখানে তিনদিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে অবশেষে রোববার রাতে তিনি মারা যান। নিহত মন্নান স্থানীয় ব্যবসায়ী লোকমান সওদাগরের ভাই বলে জানা গেছে।

পুলিশের বক্তব্য:রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, হাসপাতাল মারফত তারা মারামারিতে আহত এক ব্যক্তির মৃত্যুর খবর পেয়েছেন। সংশ্লিষ্ট থানা পুলিশ লাশের ময়নাতদন্তের কাজ শেষ করলে এবং নিহতের পরিবারের পক্ষ থেকে আনুষ্ঠানিক অভিযোগ পাওয়া গেলে আইনানুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন...

এ জাতীয় আরো খবর...
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ৯ Whats-App-Image-2025-09-28-at-21-25-44-b187979f
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ২ received-874219331633485
---------------------------------------------------------------------
৩ বিজ্ঞাপন Whats-App-Image-2025-09-28-at-21-25-46-e841052a