আজঃ 15 September 2026 | সময়ঃ
সংবাদ শিরোনাম :
২০ দিনব্যাপী ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের সমাপনী, সনদ পেলেন প্রশিক্ষণার্থীরা নলডাঙ্গায় পুলিশের অভিযানে ৩৩ কেজি গাঁজা উদ্ধার ঈশ্বরগঞ্জে দুই পুরিয়া গাঁজাসহ যুবক আটক, দুই মাসের কারাদণ্ড নওগাঁর নওজোয়ান মাঠে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ-২০২৬ গলাচিপা থানা পটুয়াখালী পুলিশ কতৃক পরিচালিত মাদক বিরোধী অভিযান নওগাঁয় চাঁদাবাজির অভিযোগের প্রতিবাদে ব্যাটারি রিকশা-ভ্যান মালিক সমিতির সংবাদ সম্মেলন নেশা জাতীয় দ্রব্য সহ আটক করেছে পুলিশ আলীকদমে মাদকবিরোধী র‍্যালি ও সচেতনতামূলক সভা অনুষ্ঠিত দুর্ঘটনায় আহত মাসুমের পাশে বিক্রয় প্রতিনিধি জোট, বাসায় গিয়ে দিলেন চিকিৎসা সহায়তা টেকনাফে র‌্যাবের অভিযানে ৬ লাখ ১৯ হাজার ইয়াবা উদ্ধার রৌমারীতে হেল্প জোন’-এর ছাগল উপহার জামালপুর ডিবি-২-এর পৃথক অভিযানে মদ-ইয়াবাসহ আটক ৯ ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার বিরুদ্ধে প্রথম মামলা, গ্রেপ্তার ১ জোরারগঞ্জে পুলিশের সাঁড়াশি অভিযান: ৩ চোরাই মোটরসাইকেল উদ্ধার, গ্রেপ্তার ৬ জোরারগঞ্জে পুলিশের সাঁড়াশি অভিযান: ৩ চোরাই মোটরসাইকেল উদ্ধার, গ্রেপ্তার ৬ বাট্টাজোড়ের কুঁড়ি বিল এখন লাল শাপলার রাজ্য, ছুটছেন শত শত দর্শনার্থী রাউজানে আলোচিত করিম হ*ত্যা মামলার রহস্য উদঘাটন, গ্রেপ্তার ৪ ভূরুঙ্গামারীতে বাজেয়াপ্ত ও মেয়াদোত্তীণ পণ্য ধ্বংস করেছে কাস্টমস সেনবাগে ভূমি তদন্তে বাধা, মারধর ও হত্যার হুমকির অভিযোগ নিরাপত্তাহীনতায় ভুগছে মহিন উদ্দিন আড়াইহাজারে ট্রেড লাইসেন্স না থাকায় ৮৯ দোকানিকে জরিমানা

ঈশ্বরগঞ্জে দুই পুরিয়া গাঁজাসহ যুবক আটক, দুই মাসের কারাদণ্ড

দৈনিক পুনর্জাগরণ বিডি 24 ডেস্ক
ছবির ক্যাপশন: দৈনিক পুনর্জাগরণ বিডি ২৪

মো. রমজান আলী, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি:

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে মাদকবিরোধী অভিযান চালিয়ে দুই পুরিয়া গাঁজাসহ মো. খোকন (৩৮) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর ২০২৬) সন্ধ্যা ৬টার দিকে ঈশ্বরগঞ্জ থানার মরাখোলা ১ নম্বর এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

আটক মো. খোকন সিরাজগঞ্জ জেলার কাজীপুর থানার মাজনাবাড়ী গ্রামের মৃত আব্দুল হামিদের ছেলে। তার মায়ের নাম মোছা. খোদেজা আক্তার। বর্তমানে তিনি ঈশ্বরগঞ্জ উপজেলার মালিহাটি গ্রামে অবস্থান করছিলেন বলে জানা গেছে।

পুলিশ সূত্রে জানা যায়, ঈশ্বরগঞ্জ থানার এসআই পঙ্কজ চন্দ্র দে সরকারের নেতৃত্বে এএসআই মনোয়ার ও সঙ্গীয় ফোর্স মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন। এ সময় খোকনের কাছ থেকে দুই পুরিয়া গাঁজা উদ্ধার করা হয়।
পরে উদ্ধার করা গাঁজাসহ তাকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। অর্থদণ্ডের টাকা আদায় করা হয়েছে।
ঈশ্বরগঞ্জ থানা পুলিশ জানিয়েছে, মাদকের বিরুদ্ধে তাদের অভিযান ও আইনগত কার্যক্রম অব্যাহত থাকবে।

কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন...

এ জাতীয় আরো খবর...
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ৯ Whats-App-Image-2025-09-28-at-21-25-44-b187979f
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ২ received-874219331633485
---------------------------------------------------------------------
৩ বিজ্ঞাপন Whats-App-Image-2025-09-28-at-21-25-46-e841052a