আজঃ 16 October 2026 | সময়ঃ
সংবাদ শিরোনাম :
কাশিপুর আনসার ও ভিডিপি ক্লাব পরিদর্শন করলেন ঢাকা রেঞ্জের উপমহাপরিচালক দিনাজপুর বীরগঞ্জে সাহাডুবীতে দুর্গোৎসব ঘিরে উৎসবের আমেজ বন্দর থানা প্রেস ক্লাবের উপদেষ্টা পরিষদে পাঁচজন, কার্যনির্বাহী সদস্য হলেন দুজন বকশীগঞ্জে দুর্গোৎসবের নিরাপত্তা জোরদার: মাদক ও অবৈধ বালু উত্তোলন বন্ধের পদক্ষেপ গ্রহণ মিরসরাইয়ে অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তার বাড়িতে ডাকাতি, আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তার ৫ বাকলিয়ায় ইমন হত্যা: চার ঘণ্টার অভিযানে গ্রেপ্তার ৪ চট্টগ্রামে আন্তঃজেলা চোর চক্রের চার সদস্য গ্রেপ্তার, উদ্ধার ৬ মোটরসাইকেল ও বাইসাইকেল বকশীগঞ্জে ডিবির অভিযানে বিপুল জাল ডলার সদৃশ নোটসহ গ্রেপ্তার ২ বকশীগঞ্জে ডিবির অভিযানে বিপুল জাল ডলার সদৃশ নোটসহ গ্রেপ্তার ২, জব্দ মোটরসাইকেল ও ৩ মোবাইল অসুস্থ সাবেক মেয়রের খোজ খবর নিলেন রাজনৈতিক ও সাংবাদিক নেতৃবৃন্দ জঙ্গল সলিমপুরের আইন-শৃঙ্খলা উন্নয়নে সমন্বিত মাস্টারপ্ল্যান প্রণয়নের উদ্যোগ ঈশ্বরগঞ্জে সোহাগী ইউনিয়নের আওয়ামী লীগ নেতা আসাদুজ্জামান গ্রেপ্তার নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক, বাগে জান্নাত মসজিদের সরক শুভ উদ্বোধন করেন। বদলগাছীতে শিয়ালের ভয় কেড়ে নিল শিশুর প্রাণ শিক্ষক দিবসে অনন্য উদ্যোগ: পটিয়া খলিলুর রহমান মহিলা কলেজে শিক্ষকদের সম্মাননা ও বৃক্ষরোপণ উপবৃত্তির অ্যাকাউন্ট খুলে বিপদে পড়েছে দেবীপুরের গ্রামবাসী। বাট্টাজোড় নগর মামুদ উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি আক্তার হোসেন মাস্টার দক্ষিণ এশীয় পর্যটন পুরস্কার ২০২৬: সায়মানের ঝুলিতে তিন সম্মাননা, টানা আট বছরের সাফল্য ধামইরহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রম নিয়ে অবহিতকরণ সভা, সঠিক তথ্য সংগ্রহে গুরুত্ব পঞ্চগড়ে পুকুরী দ্বি মুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষকের মাঝে দ্বন্দ্বে ক্ষতিগ্রস্থ হচ্ছে শিক্ষার্থী

ভূরুঙ্গামারীতে ইয়াবা ও হেরোইনসহ মাদক কারবারি আটক ২

দৈনিক পুনর্জাগরণ বিডি 24 ডেস্ক
ছবির ক্যাপশন: দৈনিক পুনর্জাগরণ বিডি ২৪

মোহাম্মদ কফিলুর রহমান,(বিভাগীয় প্রধান, রংপুর): 

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে পুলিশের মাদকবিরোধী সাঁড়াশি অভিযানে ইয়াবা ও হেরোইনসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার (১৪ আগস্ট২০২৬) প্রায় রাত ১১টা থেকে ১২টার মধ্যে উপজেলার তিলাই ইউনিয়নের কালাঁচান মোড় এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন উপজেলার পশ্চিম ছাট গোপালপুর গ্রামের মোঃ ইকবাল জাহিদী মিজু (৩৮), পিতা- মোঃ শরিফুল ইসলাম জাহিদী এবং কামাত আঙ্গারিয়া গ্রামের মোঃ নুর আলম (৩৫), পিতা- মোঃ জালালউদ্দিন।
পুলিশ সূত্রে জানা যায়, ভূরুঙ্গামারী পুলিশ সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুনের নেতৃত্বে থানার এসআই আল-আমিন, এএসআই সোহাগ রানা ও আসাদুজ্জামানের সমন্বয়ে গঠিত একটি দল মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। এ সময় নুর আলমের বসতবাড়ি থেকে মাদক সেবনরত অবস্থায় দুইজনকে আটক করা হয়।
পরে তাদের কাছ থেকে ১৪৩ পিস ভারতীয় ইয়াবা ও ১ গ্রাম হেরোইন জব্দ করা হয়। জব্দকৃত মাদকের আনুমানিক অবৈধ বাজারমূল্য প্রায় ৬০ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ জানায়, গ্রেফতারের সময় ইকবাল জাহিদী মিজু পুলিশের ওপর হামলা চালিয়ে পালানোর চেষ্টা করেন। এ সময় দুই পুলিশ সদস্য সামান্য আহত হলেও পুলিশের সদস্যরা তাদের আটক করতে সক্ষম হন।
এ বিষয়ে ভূরুঙ্গামারী পুলিশ সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন বলেন, মিজু উপজেলার একজন পরিচিত মাদক কারবারি। দীর্ঘদিন ধরে তার বিরুদ্ধে মাদক ব্যবসার অভিযোগ রয়েছে।

কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন...

এ জাতীয় আরো খবর...
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ৯ Whats-App-Image-2025-09-28-at-21-25-44-b187979f
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ২ received-874219331633485
---------------------------------------------------------------------
৩ বিজ্ঞাপন Whats-App-Image-2025-09-28-at-21-25-46-e841052a