আজঃ 20 September 2026 | সময়ঃ
সংবাদ শিরোনাম :
মর্শিদপুর ইউনিয়ন জাতীয় আদিবাসী পরিষদের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত নওগাঁয় নুনিয়াপট্টি-সুইপার কলোনিতে বড় মাদকবিরোধী অভিযান, ইয়াবাসহ গ্রেপ্তার ৯ বাউফল আদর্শ বালিকা বিদ্যালয়ে নবগঠিত এডহক কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত। নওগাঁয় ফটোগ্রাফি প্রতিযোগিতা ২০২৬-এর পুরস্কার ও সম্মাননা সনদ প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে কাশিপুরে আনসার-ভিডিপি ক্লাবের ফ্রি চক্ষু চিকিৎসা কর্মসূচি বকশীগঞ্জের লাউচাপড়ায় পর্যটন কেন্দ্র উন্নয়নে কনসালটেশন সভা উপজেলা প্রেসক্লাবের ২য় প্রতিষ্ঠাবার্ষিকীতে সেনবাগ পৌরসভার শিক্ষার্থীদের নিয়ে ব্যতিক্রমী আয়োজন কুড়িগ্রামে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ এর শুভ উদ্বোধন ফুলবাড়ীতে মাসিক আইন শৃঙ্খলা সভা অনুষ্ঠিত॥ মাদক ব্যবসার প্রতিবাদ করায় এলাকাবাসীকে মারধর ও হুমকির অভিযোগ চকবাজারে চাঁদাবাজ চক্রের ৫ সদস্য গ্রেপ্তার মাহমুদা খাতুন, মুন্নী আপা, সভাপতি নির্বাচিত হওয়ায়, নন্দীপাড়া পক্ষ থেকে শুভেচ্ছা। ভূরুঙ্গামারী থানায় বার্ষিক পরিদর্শনে কুড়িগ্রামের পুলিশ সুপার চট্টগ্রামে এক হাজার পিস ইয়াবাসহ নারীসহ দুইজন গ্রেপ্তার জঙ্গল সলিমপুরে তিন শতাধিক সদস্যের যৌথ অভিযান সেনবাগে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ ২০২৬ অনুষ্ঠিত রৌমারীতে শিক্ষার্থীদের জীবন দক্ষতা ও জীবনমান উন্নয়নে প্রশিক্ষণ ভূরুঙ্গামারীতে বেস্ট সমবায় এর ফ্রি মেডিকেল ক্যাম্প নওগাঁর পোরশায় ডিবির অভিযানে ১০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ৩ বকশীগঞ্জে নিজ ঘর থেকে তরুণের লাশ উদ্ধার, মৃত্যুর কারণ নিয়ে রহস্য

মর্শিদপুর ইউনিয়ন জাতীয় আদিবাসী পরিষদের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

দৈনিক পুনর্জাগরণ বিডি 24 ডেস্ক
ছবির ক্যাপশন: দৈনিক পুনর্জাগরণ বিডি ২৪

দেবাশিষ কুমার দাস 
জেলা প্রতিনিধি, নওগাঁ। 

নওগাঁর পোরশা উপজেলার মর্শিদপুর ইউনিয়ন জাতীয় আদিবাসী পরিষদের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলন শেষে উপস্থিত নেতাকর্মীদের সম্মতিতে ২১ সদস্যবিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়েছে।
শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুর ১টায় উপজেলার সরিয়ালা সরকারি  প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন মর্শিদপুর ইউনিয়ন জাতীয় আদিবাসী পরিষদের নেতা খগেন মালী। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন যীশু সরেন।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় আদিবাসী পরিষদ পোরশা উপজেলা শাখার সভাপতি ধিরেন লাকড়া।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় আদিবাসী পরিষদ পোরশা উপজেলা শাখার সাধারণ সম্পাদক আইন পাহান, সহ-সাধারণ সম্পাদক নয়ন ফিসপাট্টা, সাংগঠনিক সম্পাদক নিতাই পাহানসহ মর্শিদপুর ইউনিয়ন শাখার নেতৃবৃন্দ। এছাড়াও জাতীয় আদিবাসী পরিষদের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সম্মেলনে বক্তারা আদিবাসীদের ‘আদিবাসী’ হিসেবে সাংবিধানিক স্বীকৃতি, আদিবাসীদের ভূমির অধিকার নিশ্চিতকরণ এবং ভূমি কমিশন গঠনসহ বিভিন্ন দাবি তুলে ধরেন। একই সঙ্গে আদিবাসী জনগোষ্ঠীর অধিকার ও স্বার্থ রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।

আলোচনা ও বক্তব্য শেষে উপস্থিত নেতাকর্মীদের সম্মতিতে সিবাই হাঁসদাকে সভাপতি, যীশু সরেনকে সাধারণ সম্পাদক এবং সাধন রায়কে সাংগঠনিক সম্পাদক করে ২১ সদস্যবিশিষ্ট মর্শিদপুর ইউনিয়ন জাতীয় আদিবাসী পরিষদের নতুন কমিটি গঠন করা হয়।

নবগঠিত কমিটির নেতৃবৃন্দ আদিবাসী জনগোষ্ঠীর অধিকার আদায়, সাংগঠনিক কার্যক্রম জোরদার এবং ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন...

এ জাতীয় আরো খবর...
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ৯ Whats-App-Image-2025-09-28-at-21-25-44-b187979f
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ২ received-874219331633485
---------------------------------------------------------------------
৩ বিজ্ঞাপন Whats-App-Image-2025-09-28-at-21-25-46-e841052a